একটি পা-ই সম্বল, তা দিয়েই দুরন্ত গোল! ফিফার মঞ্চে লড়াইয়ের মন্ত্র শেখালেন এই প্রতিবন্ধী ফুটবলার

Marcin Oleksy FIFA Puskas Award : মেসি-রোনাল্ডোদের ছাপিয়ে বিশ্বের প্রথম প্রতিবন্ধী ফুটবলার হিসেবে ২০২২ ফিফা পুসকাস পুরস্কার জিতে নেন তিনি।

inscript
২ মিনিট
একটি পা-ই সম্বল, তা দিয়েই দুরন্ত গোল! ফিফার মঞ্চে লড়াইয়ের মন্ত্র শেখালেন এই প্রতিবন্ধী ফুটবলার

মাঠে তিনিও ছুটে বেড়ান, ডিফেন্ডারদের ফাঁক দিয়ে গলে যাওয়ার সুযোগ খুঁজতে থাকেন। বল এলেই সোজা এগিয়ে যাওয়া বিপক্ষের গোলের দিকে। তারপর জোরালো একটা শটে গোলকিপারকে পরাস্ত করে জালে বল জড়িয়ে দেওয়া। অন্যান্য স্ট্রাইকারদের মতোই মাঠে দাপিয়ে বেড়ান পোল্যান্ডের ফুটবলার মার্সিন ওলেক্সি (Marcin Oleksy)। কিন্তু অন্যান্যদের সঙ্গে একটা ব্যাপারেই তফাৎ থেকে যায়। মেসি-রোনাল্ডোদের মতো দুটো তেজিয়াল পা নেই তাঁর। একটাই মাত্র পা ভরসা ফুটবল মাঠে, সঙ্গী হিসেবে এক হাতে থাকে ক্রাচ।

আপাতদৃষ্টিতে দেখতে গেলে, প্রতিবন্ধী ফুটবলার। কিন্তু এই শব্দটি নিয়ে ঘোর আপত্তি মার্সিন ওলেক্সির। তিনিও তো ফুটবলার, তিনিও তো প্রতিদিন শরীরচর্চা করেন। মাঠে নিজেকে উজাড় করে দেন, বিপক্ষের রক্ষণ তছনছ করেন। কেবল একটা পা নেই বলেই তিনি প্রতিবন্ধী? সে তো শরীরের, মন তো সদাসর্বদা টগবগে। মার্সিন ওলেক্সির এই ভাবনাটাই উঠে এসেছে ফিফার মঞ্চে। ফিফার বর্ষসেরা গোলটি এসেছে তাঁর একমাত্র পা থেকেই। আর সেখানেই সবাইকে ছাপিয়ে গিয়েছেন পোল্যান্ডের এই অ্যাম্পুটি ফুটবলার। মেসি-রোনাল্ডোদের ছাপিয়ে ২০২২ ফিফা পুসকাস পুরস্কার (FIFA Puscas Award 2022) জিতে নেন তিনি। বিশ্বের প্রথম প্রতিবন্ধী ফুটবলার হিসেবে এই ইতিহাস তৈরি করলেন মার্সিন।

পুসকাস পুরস্কারের দৌড়ে কে ছিলেন? ব্রাজিলের রিচার্লিসন এবং ফ্রান্সের দিমিত্রি পায়েত। ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের মঞ্চে রিচার্লিসনের চোখ ধাঁধাঁনো বাইসাইকেল কিক এবং গোল কেউ ভুলতে পারেননি। তবে এতকিছুর মধ্যেও ইতিহাস তৈরি করলেন পোল্যান্ডের মার্সিন ওলেক্সি। পোল্যান্ডের প্রতিবন্ধী ফুটবলেই চোখ ধাঁধাঁনো গোল করেন তিনি। বিপক্ষের অর্ধের বাঁ দিক থেকে আক্রমণে উঠছিলেন তিনি। সতীর্থ দাওয়িদ নোভাক ছোট্ট করে তাঁর দিকে একটি লব পাস বাড়ান। হাওয়ায় ভেসে আসা সেই বলটির দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন মার্সিন। তারপরই ক্রাচে ভর দিয়ে গোটা শরীর ভাসিয়ে দিলেন শূন্যে। তারপরই একেবারে ছবির মতো নিখুঁত ও সুন্দর একটি বাইসাইকেল কিক। গোলকিপারের দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনও উপায় ছিল না।

𝐆𝐎𝐋 𝐒𝐄𝐙𝐎𝐍𝐔 2⃣0⃣2⃣2⃣ ⚽🔝

CO ZA STRZAŁ 💪 CO ZA BOMBA 🔥

Trafienie Marcina Oleksego z ostatniego turnieju możemy oglądać godzinami ❗

To jest właśnie PZU Amp Futbol Ekstraklasa 🏆

— Amp Futbol Polska (@AmpFutbolPolska)

গোল করার পর ক্রাচ ফেলে দিয়ে এক পায়ে দাঁড়িয়েছিলেন মার্সিন ওলেক্সি। নিজেও তখনও বিশ্বাস করতে পারছেন না গোলটির কথা। সতীর্থরা ছুটে এসে জড়িয়ে ধরার পর সম্বিত ফিরল। মার্সিনের সেই গোলটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরই রীতিমতো ভাইরাল হয়ে গেল। ফিফা, উয়েফা সহ তাবড় ফুটবল সংস্থা, ফুটবলাররা মার্সিনের প্রশংসা করতে শুরু করলেন। ঠিক একইভাবে গোল করেছিলেন রিচার্লিসনও। কিন্তু তিনি তো সুস্থ, তাঁর কোনও প্রতিবন্ধকতা ছিল না। মার্সিন ওলেক্সির লড়াইটা সবদিকেই কঠিন।

তবুও সেই কঠিন বাস্তবকে পরাস্ত করে এগিয়ে যেতে চান তিনি। ফিফার পুরস্কার মঞ্চে যখন মেসি, এমি মার্তিনেজরা সেরার পুরস্কার নিচ্ছেন, তখনও ভেতরে ভেতরে নিজেকে তৈরি করছিলেন এই পোলিশ ফুটবলার। ২০২২-র পুসকাস পুরস্কার জেতার পর মঞ্চেই তুলে ধরলেন মুষ্টিবদ্ধ হাত; হ্যাঁ, আমি পেরেছি! পোল্যান্ডের আরেক তারকা ফুটবলার রবার্ট লিওয়ানডস্কি সাদরে অভ্যর্থনা জানিয়েছেন মার্সিনকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার, জলাটান ইব্রাহিমোভিচের সঙ্গে একই সারিতে বসে পড়লেন তিনি। বিশ্বের প্রথম প্রতিবন্ধী ফুটবলার হিসেবে। শরীরের প্রতিবন্ধকতা; আর মনের? কখনই নয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।