গাজার হাসপাতালে রকেট হামলার দায় কার? কেন যুদ্ধের বলি নিরীহ শিশুরা?

Israel Gaza War : গাজার হাসপাতালে মেঝেতে শুইয়ে অ্যানাস্থেশিয়া ছাড়াই অস্ত্রোপচার। রকেট হামলার দায় কার?

inscript
৩ মিনিট
গাজার হাসপাতালে রকেট হামলার দায় কার? কেন যুদ্ধের বলি নিরীহ শিশুরা?

স্কুলের পর এবার হাসপাতাল। যুদ্ধের সফট টার্গেট শিশু, অসুস্থ মানুষ। মঙ্গলবার গাজায় রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত শরণার্থী শিবিরের স্কুল আল-মাগাঝিতে হামলা। তার কয়েক ঘণ্টার মধ্যেই গাজা শহরের আল-আহলি আরবিতে রকেট হামলা। প্রাণ গিয়েছে অসংখ্য নিরীহ সাধারণ অসুস্থ মানুষের। অ্যাম্বুলেন্স আর গাড়িতে আহত, অসুস্থ মানুষদের কোনও রকমে নিয়ে যাওয়া গিয়েছে গাজার অন্য আর এক হাসপাতাল আল-শিফায়। যেখানে এমনিতেই কোনও শয্যা খালি নেই। ইজরায়েলের রকেট হামলায় অসংখ্য আহত, জখম গাজাবাসী এই হাসপাতালে ভরতি। হাসপাতালের মত এমন একটি জরুরি পরিষেবায় এই ভয়াবহ রকেট হামলার দায় কার? কেন বারবার যুদ্ধের সফট টার্গেট শিশু আর অসুস্থ মানুষ?

অসংখ্য শিশু, মৃত মানুষের শব ডিঙিয়ে ডিঙিয়ে যুদ্ধের বারো দিন পর শেষ পর্যন্ত টনক নড়েছে রাষ্ট্রসঙ্ঘের। খাবার, ত্রাণ সামগ্রী, পৌঁছে দিতে অবিলম্বে অস্ত্র বিরতির কথা বলেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। অর্থাত হাসপাতালে রকেট হামলায় কম করে ৫০০ মানুষের মৃত্যুর পর ঘুম ভেঙেছে পশ্চিম দুনিয়ার। ইজরায়েল কি রাষ্ট্রসঙ্ঘের আবেদনে সাড়া দেবে? সাড়া দেবে হামাস?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কফিতে রক্তের দাগ! ইজরায়েল প্যালেস্তাইনের যুদ্ধে কেন স্টারবাকস বয়কটের ডাক?

Boycott Starbucks : স্টারবাকস সুচতুরভাবে নিজেকে এই শ্রমিক সংগঠন থেকে দূরে রেখে একটি বিবৃতি প্রকাশ করেছে।

বুধবার ভারতীয় সময় দুপুর একটা কুড়ি। ইজরায়েলে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এয়ারফোর্স ওয়ান। ততক্ষণে অবশ্য জর্ডন সামিট বাতিল হয়ে গিয়েছে। কেন বাতিল হল? সে কথা পরে লিখছি। বাইডেন ইজরায়েলে পা রাখছেন, আর গাজার আল-শিফা হাসপাতালে এসে পৌঁছচ্ছে ছিন্নভিন্ন রক্তাক্ত আহতেরা। রকেট হামলায় কারও পা উড়ে গিয়েছে। কারও হাত। কে মৃত আর কার প্রাণ রয়েছে, বোঝা দায়। আবু সেলমিয়া, আল-শিফা হাসপাতালের প্রধান। বলছেন, কোনও বেড খালি নেই, আহতদের মেঝেতে শুইয়ে বা হাসপাতালের হলঘরে চিকিৎসা করতে হচ্ছে। অনেক সময় অস্ত্রোপচার করতে হচ্ছে কোনও রকম অ্যানেসথেশিয়া ছাড়াই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Hamas vs Israel: গাজার মৃত শিশুদের আঙুল সব আমার দিকে তাক করা

Hamas Vs Israel: ইজরায়েলের হামলায় প্রতিদিনই অনাথ হচ্ছে গাজার শিশুরা। জল নেই। খাবার নেই। মাথার উপর আশ্রয় নেই। এক ভয়াবহ আতঙ্ক, ট্রমা গিলে খাচ্ছে হামজাদের।

ইজরায়েল সেনা একটি ভিডিয়ো পোস্ট করেছে। স্যাটেলাইটে তোলা ছবির মাধ্যমে রকেট হামলার আগে আল-আহলি হাসপাতাল এবং হামলার পরের হাসপাতালের চেহারা কতটা বদলে গিয়েছে, তা দেখিয়েছে। একইসঙ্গে দাবি করেছে, প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ-এর ছোড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়েই হাসপাতালে গিয়ে পড়েছে। হাসপাতাল হামলার পিছনে ইজরায়েলের কোনও হাত নেই। রকেট যেখান থেকে ছোড়া হয় তার কতটা দূরত্বের মধ্যে হাসপাতাল সেটা সাংবাদিক সম্মেলনে ছবি দেখিয়ে প্রমাণের চেষ্টা করেছে। দুই স্বাধীন ফটোগ্রাফারের তোলা ছবিকে তথ্যপ্রমাণ হিসেবে হাতিয়ার করেছে। একইসঙ্গে সন্ত্রাসবাদীদের ভিতর টেলিফোনিক কথোপকথনের অডিয়ো শুনিয়ে ইজরায়েল সেনা দাবি করেছে, আল-আহলি হাসপাতালে রকেট হামলার পিছনে রয়েছে প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ। পিআইজি-র শিকার হয়েছেন প্যালেস্তাইনের সাধারণ মানুষ। পালটা প্যালেস্তাইন বিদেশ মন্ত্রকের সরকারি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে টেলিভিশন চ্যানেলের ভিডিয়ো ফুটেজের ক্লিপিংস পোস্ট করে দাবি করা হয়েছে, ইজরায়েলই হাসপাতালে রকেট হামলা চালিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যুদ্ধ মিলিয়ে দিয়েছে আমাকে আর আমার প্রাক্তনকে!

Israel Palestine War 2023 : আমি যখন এই লেখাটা লিখছি, তখনও গাজা থেকে আমাদের শহরগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে

ঘাসান আবু সিত্তা পেশায় একজন চিকিৎসক। প্লাস্টিক সার্জেন। কর্মক্ষেত্র লন্ডনে। যুদ্ধবিধ্বস্ত গাজায় পৌঁছন গত সপ্তাহের সোমবার। তারপর থেকে অক্লান্ত পরিশ্রম করছেন। দিনরাত এক করে দিয়েছেন আহত আর্তের সেবায়। বিশেষ করে শিশুদের সেবায়। ফেসবুকে লিখেছেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা। সকালে তিনি আল-আহলি হাসপাতালে পৌঁছন। হাসপাতাল আহতদের ভিড়ে একেবারে ঠাসা। গাজার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা হবে। দুটো অস্ত্রোপচারের মাঝের সময়ে ক্ষেপণাস্ত্র পড়ার তীক্ষ্ণ শব্দ শুনতে পান। তারপরেই ভয়াবহ বিস্ফোরণের বিকট আওয়াজ। শব্দের অভিঘাতে অপারেশন থিয়েটরের ফলস-সিলিং ভেঙে পড়ে। ছুটে বেরিয়ে এসে দেখেন মিসাইল সোজা হাসপাতালে এসে পড়েছে। হাসপাতাল চত্বর দাউদাউ করে জ্বলছে। প্রাণভয়ে আহতরা চিৎকার করছেন। চিকিৎসক সিত্তা লিখছেন, এরপর দেরি না করে তিনি জরুরি বিভাগে পৌঁছন। আহতেরা সেখানে ততক্ষণে ভিড় করেছেন। গুরুতর ভাবে জখম তাঁরা। একজনের পা উড়ে গিয়েছে। আহতের থাইয়ে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দেন তিনি। একজনের ঘাড় ভয়াবহ ভাবে জখম। এরপর অ্যাম্বুলেন্স পৌঁছলে আহতদের শিফা হাসপাতালে পৌঁছনর ব্যবস্থা করেন। ফোন হারিয়ে গিয়েছে, তাই ফেসবুকে লিখছেন তিনি অক্ষত আছেন। কিন্তু এ এক ভয়াবহ হত্যাকাণ্ড।

ডক্টর ঘাসান আবু সিত্তার পোস্ট পড়তে পড়তে ভয় আতঙ্ক অসহায় বোধ মাথার রগ চেপে ধরে। আল-আহলি আরব হাসপাতালে তবে ক্ষেপণাস্ত্র ছুড়ল কারা? ক্রিস গানেশ রাষ্ট্রসঙ্ঘে ত্রাণবন্টন বিলি বিভাগের প্রাক্তন মুখপাত্র বলছেন, ইজরায়েলে দাবি শুনে তিনি একেবারেই বিষ্মিত হচ্ছেন না। হামলার দায় যে ইজরায়েল নেবে না, সেটাই স্বাভাবিক।সংবাদ মাধ্যম আল-জাজিরাকে তাঁর প্রশ্ন, 'হামাসের তৈরি করা রকেট শেষ কবে গাজার গোটা একটা বিল্ডিং ধ্বংস করে দিয়েছে বলুন তো? তিনি তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন, আবার একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন ইজরায়েলের ধারাবাহিক মিথ্যাচারের কথা। 'ভুল তথ্য, অসত্য খবর ছড়িয়ে দেওয়ার ইতিহাস রয়েছে ইজরায়েলের', বলছেন রাষ্ট্রসঙ্ঘের ওই প্রাক্তন মুখপাত্র। এমনকি রাষ্ট্রসঙ্ঘের বিরুদ্ধেও যে ইজরায়েল ভুল তথ্য দিয়ে থাকে, তারও উল্লেখ করেছেন। এর আগেও রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত স্কুল থেকে সন্ত্রাসবাদীরা রকেট হামলা করে বলে ইজরায়েল দাবি করে। রাষ্ট্রসঙ্ঘ সেই ঘটনার তদন্ত করে জানায় ইজরায়েলের দাবির কোনও রকম ভিত্তি নেই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।