আসছে কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারী! যে ঝুঁকির কথা শোনালেন ব্রিটিশ বিজ্ঞানী

Next pandemic: নিউ নর্মালের অভ্যাসের ফাঁকে উঁকি দিয়েছে পুরনো জীবন। এর মধ্যে ফের আরও একটি মহামারীর ভবিষ্যদ্বাণী করলেন বিজ্ঞানীরা। হাতে খুব বেশি সময় নেই।

Sohini Das
৩ মিনিট
আসছে কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারী! যে ঝুঁকির কথা শোনালেন ব্রিটিশ বিজ্ঞানী

ইতিহাস সাক্ষী প্রতি একশো বছর পর পৃথিবীতে ফিরে ফিরে এসেছে মহামারী। বছর চারেক আগে কোভিড অতিমারি কার্যত অচল করে দিয়েছিল বিশ্বকে। করোনা ভাইরাসের তিন-তিনটি ঢেউয়ের ধাক্কায় অজস্র মানুষের মৃত্য, স্বজনবিয়োগ থেকে শুরু করে চাকরিহীনতার মুখোমুখি হয়েছে দুনিয়া। মানুষ পরিচিত হয়েছে লকডাউন নামক নয়া এক শব্দের সঙ্গে। ব্যবহার করতে শিখেছে মাস্ক, পকেটে রাখতে শিখেছে স্যানিটাইজার। তার সঙ্গে স্বাস্থ্যব্যবস্থার নগ্ন অবস্থাটাও পরিষ্কার হয়ে গিয়েছে সকলের চোখের সামনে। সেই ভয়ঙ্কর অবস্থা থেকে সবে সাধারণ জীবনে ফিরেছে মানুষ। নিউ নর্মালের অভ্যাসের ফাঁকে উঁকি দিয়েছে পুরনো জীবন। এর মধ্যে ফের আরও একটি মহামারীর ভবিষ্যদ্বাণী করলেন বিজ্ঞানীরা। হাতে খুব বেশি সময় নেই। সরকার ও প্রশাসনকে প্রস্তুত থাকার কথাও বলছেন বিজ্ঞানীমহল।

১৮১৭ থেকে ১৮২৪-র মধ্যে হানা দিয়েছিল কলেরা। তাতে ১০ লক্ষ মানুষের প্রাণ যায়। ১৯১৮-র দিকে স্প্যানিশ ফ্লুতে বিশ্বজুড়ে ৪ থেকে ৫ কোটি মানুষের মৃত্যু হয়। ২০২০ সালে কোভিডের ধাক্কা প্রাণ কেড়েছে ৭ থেকে ৮ কোটি মানুষের। এই ধারা যে আঠেরো শতাব্দী থেকে শুরু হয়েছে তা কিন্তু নয়। এর আগেও মহামারী ছড়িয়েছে। তাতে প্রাণও গিয়েছে অসংখ্য মানুষের। একশো বছরের হিসেব মেলালে পরের শতাব্দীতে আসার কথা পরবর্তী মহামারীর। কিন্তু অতীতেও কিন্তু তেমনটা আসলে হয়নি। এর মধ্যেই আরও ছোট ছোট নানা অসুখ, মহামারীর প্রাদুর্ভাব হয়েছে আগেও। আর করোনার পরে ফের ঝাঁপিয়ে পড়তে চলেছে আরও এক মহামারীর ফাঁড়া। তেমনটাই সতর্ক করছে ইউরোপের এক দল বিজ্ঞানী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সকলে নিয়েছেন এই কোভিড ভ্যাকসিন! ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এতদিনে স্বীকার করল সংস্থা

Covishield Vaccine Side Effect: এরা মূলত দুইটি ব্র্যান্ডের ভ্যাকসিন বাজারে আনে। কোভিশিল্ড, যেটি ভারতে বহু বহু মানুষ নিয়েছেন এবং ভ্যাক্সজেভরিয়া।

তাঁরা জানিয়েছেন, পরবর্তী যে মহামারী হানা দিতে চলেছে বিশ্ব জুড়ে, তাকে এড়ানো মোটেও সহজ হবে না। ব্রিটিশ সরকারের প্রাক্তন প্রধান বিজ্ঞান উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স এই নিয়ে এক কড়া নির্দেশিকা জারি করেছেন। একই সঙ্গে কোভিড ১৯-র সময় যে যে সঙ্কটের সম্মুখীন হতে হয়েছিল বিশ্ববাসীকে, সেই সমস্ত ঘটনা যাতে পুনর্বার না ঘটে, সে জন্য সতর্ক হওয়ার কথাও বলেছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
করোনার পর নতুন মহামারীর আশঙ্কা বিশ্ব জুড়ে! কেন এত ভয়ঙ্কর 'জম্বি ডিয়ার' রোগ?

Zombie Deer Disease: মল, লালা, প্রস্রাব বা রক্ত- যে কোনও কিছুর মাধ্যমেই এক শরীর থেকে অন্য শরীর থেকে সংক্রমিত হয় অসুখটি। এখনও পর্যন্ত এর কোনও চিকিৎসা বা প্রতিষেধক খুঁজে পাননি বিজ্ঞানীরা।

আজ থেকে নয়, ২০২১ সাল থেকেই তিনি আসন্ন মহামারী নিয়ে সতর্ক করছেন বিশ্বকে। জি-৭ নেতাদের মধ্যে এ নিয়ে সাবধানবাণীও পৌঁছে দিতে চেয়েছেন তিনি। তাঁর মতে, আসন্ন বিপদগুলিকে প্রাথমিক ভাবে শনাক্ত করাটা সবচেয়ে জরুরি। সম্প্রতি কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিনের ক্ষতিকারক দিকগুলো নিয়ে চর্চা শুরু হয়েছে। বহু ক্ষেত্রেই ঠিকঠাক পরীক্ষার আগেই সেই ভ্যাকসিন কার্যকর করা হয়েছিল বলে অভিযোগ। কোভিশিল্ড ভ্যাকসিনের বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কথা সামনে এসেছে ইতিমধ্য়াই। পরবর্তী ক্ষেত্রে যাতে এমন কোনও ভুল বা ত্রুটি না হয়, তা নিয়ে সতর্ক করেছেন ব্রিটিশ এই বিজ্ঞানী।

প্যাট্রিক জানিয়েছেন, ২০২১ সালে জি-৭ দেশগুলি যে যে প্রস্তুতির কথা বলেছিল, সেই সব তারা ইতিমধ্যেই ভুলে গিয়েছেন। তাঁর কথায়, কাল যুদ্ধ লাগবেই, এই ভেবে সমস্ত দেশে সেনাবাহিনী রাখা হয় না। রাখা হয়, প্রস্তুতির কথা ভেবে। ঠিক সে ভাবেই মহামারী বা অতিমারির সময় লড়ার জন্য আমাদের এবং আমাদের সরকারের প্রস্তুত থাকা প্রয়োজন। বহু দিন ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জোর দিয়ে আসছে প্যানডেমিক চুক্তি নিয়ে। তবে এখনও তেমন কিছু সম্পাদিত হয়নি। প্যাট্রিক মনে করেন, এটি একটি জরুরি পদক্ষেপ হতে চলেছে।

তিনি এ-ও জানান, শুধু ব্রিটেনই নয়, বিভিন্ন দেশের সরকারই এর জন্য যথেষ্ট প্রস্তুত বলে মনে হয় না। জি৭ এবং জি২০ কর্মসূচী থেকে যদি এমন একটা জরুরি ইস্যু সরিয়ে নেওয়া হয়, তাহলে কোভিডের মতো বা তার থেকেও বড় অতিমারির ঢেউ আছড়ে পড়া তার বিপর্যয় এড়ানো সহজ হবে না বলেই মনে করছেন তিনি। ফের একই রকম পরিস্থিতির মুখে পড়বে গোটা বিশ্ব। যেখানে মৃত্যু, স্বজন বিয়োগের যন্ত্রণা ছাড়া কিছুই বাঁচবে না বিশ্ববাসীর হাতে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।