মধ্যরাতে ফুটবল ম্যাজিক, মেসির ৮০০তম গোল, বিশ্বজয়ের মুহূর্তই যেন ফিরে এল আর্জেন্টিনায়

Argentina Win against Panama : ততক্ষণে সতীর্থদের সঙ্গে সাইডলাইনে গোল উদযাপন করছেন তিনি। লিওনেল আন্দ্রেস মেসি।

inscript
২ মিনিট
মধ্যরাতে ফুটবল ম্যাজিক, মেসির ৮০০তম গোল, বিশ্বজয়ের মুহূর্তই যেন ফিরে এল আর্জেন্টিনায়

ম্যাচের তখন ৮৮ মিনিট। বিপক্ষের পেনাল্টি বক্সের বেশ কিছুটা বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। বল হাতে এগিয়ে যাচ্ছেন তিনি। ঘুরিয়ে ফিরিয়ে বলটি রাখলেন নির্দিষ্ট জায়গায়। বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই চকিত শট। হালকা ডানদিকে বাঁক নিয়ে, গোলকিপারকে পরাস্ত করে বলটি ঢুকে গেল গোলের ভেতর। এই মুহূর্তটির অপেক্ষাতেই যেন ছিল বুয়েনস আইরেসের গোটা স্টেডিয়াম। চিৎকার, গান, আনন্দ সব একসঙ্গে ভিড় করে এল। ততক্ষণে সতীর্থদের সঙ্গে সাইডলাইনে গোল উদযাপন করছেন তিনি। লিওনেল আন্দ্রেস মেসি। জীবনের ৮০০ তম গোলটি এভাবেই ঘরের মাঠে, বিশ্বকাপ জয়ের পর চলে আসবে, এমনটাই ভেবেছিলেন সমর্থকরা। হতাশ করেননি তিনি।

আর্জেন্টিনা বনাম পানামা ম্যাচ কেবল এই ছবিতেই সীমাবদ্ধ ছিল না। বরং একসঙ্গে অনেকগুলো মুহূর্ত ধরা দিল এল মনুমেন্টাল স্টেডিয়ামে। ১৮ ডিসেম্বর, ২০২২। কাতারের মাটিতে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের সেই সোনালি মুহূর্ত এখন যেন ফিকে হয়নি। আর্জেন্টিনা আরও একবার উন্মাদনায়, স্বপ্নে ভেসে উঠেছিল। বুকের মধ্যে ধরা ছিল দিয়েগো মারাদোনার ছবি। তারপর ফিফার সেরা খেলোয়াড়, গোলকিপার আর কোচের পুরস্কার পেলেন তিন আর্জেন্টিনীয়। লিওনেল মেসি, এমি মার্তিনেজ এবং লিওনেল স্কালোনি। তৃতীয়বার বিশ্বকাপ জেতার পর শুক্রবারই ছিল প্রথম ম্যাচ। বিশ্বজয়ী হিসেবে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। বিপক্ষে পানামা। যতই হোক আন্তর্জাতিক ফ্রেন্ডলি, এখন মেসি-স্কালোনিদের কাছে সব ম্যাচেরই গুরুত্ব আছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আঠা দিয়ে ফাটা জুতো মেরামত করে ফুটবল খেলা, দি মারিয়ার গল্প হার মানাবে রূপকথাকেও

Angel Di Maria journey : কেন এমন চোখের জল? এত কষ্ট? অ্যাঞ্জেল দি মারিয়াকে এই প্রশ্ন করলে হয়তো একটু হাসবেন। ফিরে যাবেন ছোট্টবেলার রোজারিওর বুকে।

ফুটবলের কথা খানিক পরে আনা যাক। বিশ্বজয়ী হিসেবে প্রথম ম্যাচ, তাও আবার ঘরের মাঠে। ১৮ ডিসেম্বরের আরও একটা ঝলক থাকবে না, তা কি হয়! মাঠের মধ্যে চলে এল সোনালি বিশ্বকাপ। মেসিদের নতুন জার্সি, সেখানে দুইয়ের জায়গায় তিনটে তারা। সেইসঙ্গে জার্সিতে লেখা ‘২০২২ বিশ্বকাপের বিজয়ী দল’। ম্যাচ শুরুর আগেই আবহাওয়া তৈরি হয়ে গিয়েছিল। গোটা স্টেডিয়াম যেন আরও একবার সেই বিশ্বজয়ের মুহূর্তে ফিরে গেল। জাতীয় সঙ্গীত বাজার সময় লাইন দিয়ে দাঁড়ালেন ফুটবলাররা। তাঁদের চোখে জল। জাতীয় সঙ্গীত গাইতে গাইতে অঝোরে কেঁদে চলেছেন এমি মার্তিনেজ। সেই এমি, যাকে নিয়ে বিশ্বকাপ ফাইনালের পর কম বিতর্ক হয়নি। কিন্তু দেশের প্রতি আবেগ যে অক্ষুণ্ণ, সেখানে কেউ আঁচড় কাটতে পারবে না, তা বারবার বুঝিয়ে দিচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

প্রতিপক্ষ হিসেবে দুই নম্বরে থাকা আর্জেন্টিনার থেকে বেশ দুর্বল পানামা। তবুও লড়াই চলল সেয়ানে সেয়ানে। শুরু থেকেই কোনওরকম ফাঁক বা পরীক্ষা নিরীক্ষার রাস্তা রাখেননি স্কালোনি। একেবারে দক্ষ, প্রথম দলই নামিয়েছিলেন। প্রথমার্ধ গোলশূন্য হওয়ার পর এক এক করে নামেন পরিবর্তরা। লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ ও থিয়াগো আলমাদাকে নামান তিনি। পরে নামান পারাডেস ও পাওলো ডিবালাকে। এরপরই আক্রমণের ঝাঁঝ আরও কয়েকগুণ বাড়ান মেসিরা। গোটা ম্যাচে মোট ২৬টি গোলমুখী শট মারেন লা আলবিসেলেস্তেরা। পানামার খাতায় মাত্র দুটি। ৭৮ মিনিটে ফ্রি-কিক পাওয়ার পর মেসি শট নেন। কিন্তু সেটা বারপোস্টে লাগে। তবে সতর্ক ছিলেন আলমাদা। সেই ফিরতি বলই জালে জড়িয়ে গোলযাত্রা শুরু করেন।

এরপর আসে ৮৮ মিনিটের সেই ম্যাজিক। ফ্রি-কিক থেকে মেসির গোল যেন শেষপাতে নরম রসগোল্লার মতো ছিল। সেইসঙ্গে ক্লাব ও আন্তর্জাতিক কেরিয়ার মিলিয়ে ৮০০ গোল সম্পূর্ণ করলেন মেসি। আন্তর্জাতিক কেরিয়ারে ৯৯টি গোল। সামনে ৮৩০টি গোল করে বসে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি কি পারবেন চির প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে যেতে? আপাতত সেসব ভাবনা দূরে সরিয়ে রেখে এই সোনালি মুহূর্ত উপভোগ করতে চাইছেন আর্জেন্টিনার বাসিন্দারা। হাজার হোক, তিনি তো মেসি। তাঁর প্রতি বিশ্বাস রাখা যায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।