'ছোটো' টিমের কাছে হেরে ভূত মেসির আর্জেন্টিনা! এই বিশ্বকাপেও ট্র্যাজিক পরিণতি?

Argentina vs Saudi Arabia: বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত অনেক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে হারতে হলো লাতিন আমেরিকান পাওয়ারহাউজ আর্জেন্টিনাকে।

Sourish Das
৩ মিনিট
'ছোটো' টিমের কাছে হেরে ভূত মেসির আর্জেন্টিনা! এই বিশ্বকাপেও ট্র্যাজিক পরিণতি?

সৌদি আরবের ফিফা র‍্যাঙ্কিং ৫১! জয়ের ধর্তব্যেই আসেনি এই নাম। অন্যদিকে কাতার বিশ্বকাপের পরে খেলাটা না ছাড়লেও এবারের বিশ্বকাপটা হতে চলেছে মেসির শেষ বিশ্বকাপ। খোদ মেসি নিজেই স্বীকার করে নিয়েছেন বিষয়টা। তাই বিশ্বকাপের দিনগুলো যত তাড়াতাড়ি শেষ হবে, ততই ফুরোবে ফুটবলের বিশ্বময়দানে ক্ষুদে জাদুকরের জাদু দেখানোর দিন। তাই এবছরের বিশ্বকাপে মেসির উচ্ছ্বাস স্বভাবতই অনুমেয়। সর্বকালের সেরা দল নিয়ে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু শুরুটা যেমন চেয়েছিলেন, তেমনটা হল না। টানা ৩ বছর কোনও ম্যাচ হারেনি লিওনেল স্কালোনির দল। কিন্তু, বিশ্বকাপের প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত অনেক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে হারতে হলো লাতিন আমেরিকান পাওয়ারহাউজ আর্জেন্টিনাকে। মেসির পেনাল্টি থেকে করা স্ট্রেট শট হলো ব্যর্থ।

লজ্জার হার আর্জেন্টিনার

  • আপনার জন্য আরও কিছু লেখা
সম্প্রচারে তুমুল বেনিয়ম! ফুটবল বিশ্বকাপের শুরুতেই কেন আশাহত ভারতীয় দর্শকরা

World Cup 2022: শুধুমাত্র ব্যবসায়ীদের ভাবনাচিন্তাহীন সিদ্ধান্তের জন্যই গতকাল আশাহত হলেন কয়েক লক্ষ যুবক।

এবছরের বিশ্বকাপটা মেসির জন্য খুবই 'স্পেশাল'। গত বছরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপার খরা কাটিয়েছিল দলটি। কোপা আমেরিকার সেই টুর্নামেন্ট মেসির জন্যেও ছিল বেশ স্বস্তির। ফুটবলের রাজপুত্রের পরেই আর্জেন্টিনা মানে যার নাম, তার হাতে এত দিন ছিলনা দেশের জন্য কোনও শিরোপা। তাই কোপা আমেরিকায় ব্রাজিলকে হারানোর থেকেও বড় বিষয় ছিল, জাতীয় দলের হয়ে ট্রফি না জেতার অপবাদ যে ঘুচে গিয়েছিল সেবারই।

তাই সেবারের বিশ্বকাপে ফাইনালে জয়ের পরে মারাকানার মাটিতে মেসির আনন্দাশ্রু বাঁধ মানেনি। কিন্তু, এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে যেখানে সবাই মনে করেছিল আর্জেন্টিনা এগিয়ে যাবে অনেকটাই, সেরকমটা ঠিক হলো না। মাত্র ১০ মিনিটের মাথায় মেসি পেনাল্টিতে আর্জেন্টিনা এগিয়ে গেলেও, সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি । যদিও ম্যাচের মাত্র দু' মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। মার্টিনেজের ব্যাক হিল ধরে বাঁ পায়ে শটে সোজা বল জালে জড়িয়ে দিতে পারতেন মেসি। কিন্তু, মেসি ম্যাজিকটা তখন দেখা যায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই বিশ্বকাপটা মেসির চাই-ই, কিন্তু...

World Cup 2022: হেরে বিশ্বকাপ শুরু করেছেন মেসি। করেছেন মারাদোনাও। এখন দেখার বিষয় এই দলের শেষ পরিণতি কী হয়।

এরপর মাত্র ১০ মিনিটের মাথায় ভার প্রযুক্তির মাধ্যমে পেনাল্টি পেয়ে সৌদি আরবের গোলরক্ষককে বোকা বানিয়ে খেলার ব্যবধান বাড়িয়ে দেন সেই লিওনেল মেসি। ২২ মিনিটের মাথায় আরও একবার বল জালে জড়ান মেসি। কিন্তু সেই সময় অফসাইডের ফাঁদে পড়ে যান তিনি। আসলে যখন মেসির উদ্দেশ্যে বল ভাসানো হয়েছিল, সেই সময় তিনি অল্পের জন্য অফসাইড হয়ে যান। তাই, সেই গোল বাতিল করেন লাইনস ম্যান এবং রেফারি।

মাত্র পাঁচ মিনিটের মাথায় আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এবার গোল করেছিলেন লাউতারো মার্টিনেজ। কিন্তু সেবারেও ভার প্রযুক্তির মাধ্যমে দেখা যায় তিনি অফসাইড। দু'বার অফ সাইডের ফাঁদে পড়ায় অনেকটা পিছিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তাই এবার গা-জোয়ারি ফুটবল খেলতে শুরু করে সৌদি আরব। লিওনেল মেসিকে সরাসরি মার্কিং করে তাঁর পায়ে বল আসতে দিচ্ছিলেনই না সৌদি আরবের খেলোয়াড়রা। তাই বারবার জায়গা বদল করে খেলতে হয়েছিল মেসিকে। সেটা আর কতক্ষণ!

৩৪ মিনিটের মাথায় আরও একবার বল জালে জড়ান মার্টিনেজ, কিন্তু সে বারের গোলও বাতিল হলো সেই অফসাইডের সমস্যায় পড়ে। তারপর থেকেই আর্জেন্টিনা ডিফেন্স একেবারে খেই হারিয়ে ফেলল। আর সেই সুযোগ নিতে ছাড়লো না সৌদি আরব। প্রথমার্ধে আর কোনও গোল না হলেও, দ্বিতীয়ার্ধ ছিল চরম নাটকীয়তায় ভরা।

আর্জেন্টিনার রক্ষণের ভুলে ৪৮ মিনিটের মাথায় সমতা ফেরান সালে আল শাহেরি। আর এই ঘটনার ঠিক পাঁচ মিনিটের মাথায় আবারও পিছিয়ে পড়ল আর্জেন্টিনা। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের শটে গোল করলেন সালেম আলদাওশারি। ১-২ গোলে পিছিয়ে পড়লেন মেসিরা। ২-১ গোলে এগিয়ে গিয়ে আরও বেশি জোনাল মার্কিং ফুটবল খেলতে শুরু করলেন সৌদি আরবের ডিফেন্ডাররা। ফলে সৌদি আরবের গোলের দিকে বল আসা তো দূরের কথা, ঠিকঠাক পাস পর্যন্ত দিতে পারলেন না আর্জেন্টিনার তাবড় তাবড় খেলোয়াড়রা। তাই মেসি ম্যাজিক দেখা গেলেও হার মানতে হলো আর্জেন্টিনাকে।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।