টাকার বিনিময়ে আদানি-দুর্নীতি নিয়ে প্রশ্ন! মহুয়া বিতর্কে কেন চুপ তৃণমূল?

Mahua Moitra Bribery Case: মহুয়ার বিরুদ্ধে এ হেন গুরুতর অভিযোগ ওঠা ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হলেও আশ্চর্যজনক ভাবে মুখ খুলতে দেখা যায়নি তৃণমূলকে।

Sohini Das
৪ মিনিট
টাকার বিনিময়ে আদানি-দুর্নীতি নিয়ে প্রশ্ন! মহুয়া বিতর্কে কেন চুপ তৃণমূল?

পুজোর মধ্যেই বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বরাবরই লোকসভায় বেশ সক্রিয় তৃণমূল কংগ্রেসের বিদূষী এই নেত্রী। বরাবরই নানাবিধ ইস্যু নিয়ে লোকসভায় সরব হতে দেখা যায় তাঁকে। আর এবার সেই লোকসভায় প্রশ্ন করা নিয়েই তাঁর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তিনি নাকি দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ ও উপহারের বিনিময়েই লোকসভায় প্রশ্ন করেছেন। এমন অভিযোগ তুলে গত রবিবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে একখানি চিঠি লিখে বসেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এমনকী তাঁর সাসপেনশনেরও দাবি জানানো হয়। সম্প্রতি মহুয়া গলা তুলেছিলেন আদানি-দুর্নীতির বিরুদ্ধেও। তার জেরেই কি চাপে মহুয়া, উঠেছে প্রশ্ন। এদিকে, এ নিয়ে জলঘোলা শুরু হলেও মুখে কুলুপ তৃণমূলের।

প্রশ্ন করলেই গিলেটিনে চাপানোর যে প্রবণতা বিজেপি সরকারের অভ্যাসে প্রমাণিত হয়েছে, সে কথা অজানিত নয়। তবে এর আগে বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি কিংবা সমাজকর্মী, কখনও কখনও পড়ুয়াদের উপর বর্তাতো এমন অভিযোগ। যে কারণে ভারভারা রাওয়ের মতো কবিকে আর্বান নকশাল তকমা নিয়ে জেলে কাটাতে হয়েছে দীর্ঘদিন। যে কারণে প্রখ্যাত সাহিত্যিক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ১৩ বছরের পুরনো মামলা কবর থেকে তুলে আনে দিল্লি পুলিশ। কিংবা যে কারণে নিউজক্লিকের মতো স্বাধীন সংবাদমাধ্যমকে কলুষিত করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলায়। এ ইতিহাস আজকের নয়। তবে এ বার একই রকম ভাবে মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে সহ-রাজনীতিবিদেরও। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

জানা গিয়েছে, আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাও মহুয়ার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন। ইতিমধ্যে আবার তিনি চিঠি দিয়েছেন সিবিআই প্রধানকে। বিজেপি নেতা নিশিকান্ত হোক বা আইনজীবী দেহাদ্রাই দু'জনের মূল দাবি কিন্তু একই। অভিযোগ করা হয়েছে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলার জন্য মহুয়া নাকি দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির থেকে মোটা অর্থ ও উপহার নিয়েছেন। স্বাভাবিক ভাবেই সেখানে নাম জড়িয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহেরও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রবীণ সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতাকে বারবার হেনস্থা, কীসের মাশুল?

NewsClick Journalists Harassed : পরঞ্জয় সাম্প্রতিক অতীতে সুপ্রিম কোর্টে পিটিশন করে দাবি করেন যে, তাঁর ফোন পেগাসাস স্পাইওয়্যার দিয়ে হ্যাক করা হয়েছে।

নরেন্দ্র মোদির সঙ্গে আদানিগোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির দোস্তির কথা অজানিত নয় কারওরই। সেই সুযোগে নানাবিধ দুর্নীতিতে ফুলে ফেঁপে উঠেছে আদানি গ্রুপ। নানা রকম ভাবে আদানি গ্রুপকে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর তা নিয়ে প্রশ্ন উঠতেই নড়েচড়ে বসেছে বিজেপি সরকার। আদানি-দুর্নীতি নিয়ে যাঁরা যাঁরা সরব হওয়ার চেষ্টা করেছেন, তাঁদের সকলকে নিয়েই টানা হেঁচড়া করা হচ্ছে।

স্বাভাবিক ভাবেই পুজোর মুখে এমন অভিযোগ ওঠায় বেশ অস্বস্তির মুখেই পড়েছেন তৃণমূল সাংসদ। অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই নিশিকান্ত ও দ্রেহাইয়ের বিরুদ্ধে আইনি চিঠি পাঠিয়েছেন মহুয়া। ওই দু'জনের বিরুদ্ধেই বিস্তর অভিযোগ রয়েছে তাঁর। কৃষ্ণনগরের সাংসদ জানিয়েছেন, নিশিকান্ত ও দেহ্রাই দুজনেই তাঁর ঘনিষ্ঠ। প্রতিশোধস্পৃহা থেকেই তাঁর বিরুদ্ধে মিথ্যা কুৎসা করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলনেত্রীর। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে মানহানির অভিযোগও দায়ের করেছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Hindenburg 2.0: আরও কোণঠাসা আদানি! মোদির ছত্রছায়ায় শেষরক্ষা হবে?

Hindenburg 2.0, Adani: আগামী দিনগুলি আদানি গোষ্ঠীর জন্য খুব একটা সুখকর হবে না। কারণ আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়েছে দেশের সুপ্রিম কোর্ট।

এর মধ্যেই আবার বিতর্ক উস্কে সামনে এসেছে ব্যবসায়ী হীরানন্দানির হলফনামা। যেখানে মহুয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই কার্যত মেনে নিয়েছেন তিনি। হীরানন্দানি জানান, মহুয়াকে ব্যবহার করে লোকসভায় আদানি-সম্পর্কিত প্রশ্ন তুলেছিলেন তিনি। মহুয়া শিল্পপতিকে সংসদের লগ-ইন আইডি দিয়েছিলেন বলে অভিযোগ তুলেছিলেন নিশিকান্ত। সেই অভিযোগও স্বীকার করে নেন হীরানন্দানি। এমনকী মহুয়ার বিরুদ্ধে নানা উপহার নেওয়ার যে অভিযোগ উঠেছে, তাতেও মান্যতা দেওয়া হয়েছে ওই হলফনামায়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছেন মহুয়া। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট মহুয়া জানান, 'প্রধানমন্ত্রীর দফতরের কাছে একটি প্রভাবশালী বন্দুক রয়েছে। দর্শন এবং তাঁর বাবার মাথায় সেই বন্দুক ধরে ২০ মিনিট সময় দেওয়া হয়েছে। তার মধ্যেই সই করতে বলা হয়েছে ওই চিঠি। তাঁদের সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।' মহুয়ার অভিযোগ, বিজেপি সরকার যেনতেন প্রকারে আদানি ইস্যুতে তাঁর কথা বলা বন্ধ করতে চাইছে। তাঁর বক্তব্য়, প্রধানমন্ত্রীর দফতরের এমন কেউ এই হলফনামাটি ড্রাফট করেছেন যিনি পার্ট টাইমে বিজেপির আইটি সেলের ক্রিয়েটিভ রাইটার হিসেবেও কাজ করেন।

মহুয়ার প্রশ্ন, হীরানন্দানির যে বয়ান প্রকাশ্যে এসেছে, তা কি আদৌ তাঁর লেখা? নাকি সেই বয়ানের খসড়া তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর (পিএমও) থেকে? নেত্রীর বক্তব্য, হীরানন্দানির ওই ‘হলফনামা’ সাদা কাগজে লেখা হয়েছে। এমনকী তাতে কোনও ‘অফিশিয়াল লেটারহে়ড’ বা ‘নোটারি’ করা নেই। তৃণমূল সাংসদের প্রশ্ন, মাথায় বন্দুক ঠেকানো না হলে কি হীরানন্দানির মতো একজন শিক্ষিত ব্যবসায়ী কি কখনও এ রকম সাদা কাগজে সই করবেন?

মহুয়ার বিরুদ্ধে এ হেন গুরুতর অভিযোগ ওঠা ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হলেও আশ্চর্যজনক ভাবে মুখ খুলতে দেখা যায়নি তৃণমূলকে। তবে কি এর মধ্যেও রয়েছে অন্য সমীকরণ। তেমন সম্ভবনাও উড়িয়ে দিচ্ছেন না ওয়াকিবহাল মহলের একাংশ। আসলে ব্যাপারটা নিয়ে একটু সাবধান ভাবেই পদক্ষেপ ফেলতে চাইছে তৃণমূল। এর আগেও একাধিক বার বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল সাংসদ। দেবী কালী নিয়ে বিতর্কের সময়ও বেশ কোণঠাসা হয়ে পড়েছিলেন মহুয়া। আরও একবার তেমনই বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ। লোকসভা স্পিকার ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে লোকসভার এথিক্স কমিটিকে। রীতিমতো উচ্চশিক্ষিত মহুয়া। বরাবরই নিজের রাজনৈতিক জীবনেও একটু অন্যরকম ছাপ রেখেছেন তিনি। লোকসভা হোক বা সংবাদমাধ্যমের সামনে, বরাবরই স্পষ্টবাদী মহুয়া। এ হেন একজন সাংসদ সত্যিই কি আদানিকে প্রশ্ন করার জন্য ব্য়বসায়ীর থেকে অর্থ বা উপহার নিয়েছিলেন, নাকি গোটাটাই তাঁকে কলুষিত করার চেষ্টা- প্রশ্নটা থেকেই যাচ্ছে। নাকি মহুয়ার মতো বিরোধীস্বরের কণ্ঠরোধ করে আদতে বিরোধিতার আঁচটাকেই কমাতে চাইছে মোদিসরকার? সেই প্রশ্নটা ঘুরছেই হাওয়ায়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।