যুদ্ধের বাজারে জ্বালানি অমিল! মাটির সাবেক উনুনে ফুটে ওঠে ভাতই ভরসা এখন বিধ্বস্ত গাজায়

Israel-Palestine conflict: সময় যে ভালো নয়, তা বেশ বুঝতে পারেন আকরা। তাই মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে উনুনের দামে নয়ছয় করেন না। পুরনো দামেই উনুন বিক্রি করছেন এখনও।

Sohini Das
৩ মিনিট
যুদ্ধের বাজারে জ্বালানি অমিল! মাটির সাবেক উনুনে ফুটে ওঠে ভাতই ভরসা এখন বিধ্বস্ত গাজায়

পোড়া কাঠে সদ্য সেঁকা রুটির গন্ধ। অভুক্ত বা অর্ধভুক্তের কাছে এ যেন স্বপ্নের মতো। তবে সেই রোম্যান্টিসিজমের জায়গা নেই আর বেঁচে নেই গাজা স্ট্রিপে। একটা-দুটো রুটি, একটু অর্ধসিদ্ধ তরকারি, ন্যূনতম এইটুকু জোগার করাটাই এখন কঠিন গাজায়। কারণ সব দিক থেকে গাজাকে অন্নে, ভাতে এবং হাতে মেরে রেখেছে ইজরায়েল। ৪৫ দিনের লাগাতার যুদ্ধে খাবারের মজুতে টান পড়েছে। জল নেই, ওষুধ নেই। এমনকী প্রয়োজনীয় জ্বালানিটুকুও নেই এখন গাজায়। তবু তো বেঁচে থাকার প্রয়োজনে ন্যূনতম রুটিটুকু তো লাগে। তার জন্যই এখন মাটির উনুনের দিকে ঝুঁকছে গাজা। ক্রমশ রমরমা বাড়ছে মাটির উনুনের।

মাটির উনুনে করা রান্নার স্বাদই আলাদা। তা ছোট থেকেই শুনেছেন গাজার মানুষজন। তবে সেই স্বাদ যে এই পরিস্থিতিতে জিভে উঠে আসবে, তা কি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তারা। তবে আজ এই যুদ্ধপরিস্থিতিতে সেটাই একমাত্র ভরসা গাজার।

৫৩ বছরের ইনশিরাহ সালেম আল আকরা এই যুদ্ধভূমিতে বসে একমনে তাই বানিয়ে যাচ্ছেন মাটির উনুন। হ্যাঁ, গ্যাস বা সিলিন্ডার আসার আগে ঠিক যেমন মাটির উনুনে রান্না করতেন মানুষ। নরম মাটি, কাদা, পশুর গোবর ও খড় দিয়ে মণ্ড তৈকি করে হাত দিয়ে মেখে মেখে তৈরি করে ফেলতে হবে একদম উনুনের আকারের। এর পর তাকে রোদে শুরিয়ে ফেলার পালা। আর শুকিয়ে গেলেই তৈরি মাটির উনুন। আর এই কাজটিই গাজাবাসীর জন্য মন দিয়ে করে চলছেন ইনশিরাহ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ওষুধের জোগান নেই, নামছে হাসপাতালে ঝাঁপ! জর্ডনের ফিল্ড হাসপাতাল বাঁচাবে গাজাকে?

Israel-Hamas War: লাগাতার বোমা, রকেট হামলা। তার উপর গাজাকে হাতে এবং ভাতে মারার সমস্ত ব্যবস্থাই করে রেখেছে ইজরায়েল। খাবার-জল থেকে শুরু করে জ্বালানি, সব কিছুরই তীব্র সঙ্কট এখন গাজায়।

গত ৪৫ দিন ধরে গাজায় একের পর এক হামলা চালিয়ে গিয়েছে ইজরায়েল। একের পর এক হাসপাতাল, একের পর এক শরণার্থী শিবিরকে নিশানা করা হয়েছে। বাস্তুহারা ভিটেহারা স্বজনহারা মানুষ, তবু দিনযাপনের জন্য ন্যূনতম খাবারটুকু তবু প্রয়োজন হয়। যা এখন অমিল গাজায়। তবু মানুষ যুদ্ধ থামান না। বেঁচে থাকার যুদ্ধ। যে যুদ্ধ এই ইজরায়েল-গাজার যুদ্ধের চাইতেও আসলে আরও বড়, আরও কঠিন। গাজায় এখনও পর্যন্ত অন্তত ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। জখম তিরিশ হাজারেরও বেশি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ওষুধ নেই, কেমোথেরাপি নেই! যেভাবে ধীরে ধীরে মৃত্যুর পথে এগোচ্ছেন গাজার ক্যান্সার আক্রান্তরা

Gaza Cancer Patients : লিউকেমিয়া রোগী সালেম খরেইস জানাচ্ছেন, কোন ওষুধ নেই, চিকিত্সা নেই। যন্ত্রণা কতটা ভয়াবহ তা বলে বোঝাতে পারার অবস্থাতেও নেই তিনি।

ভয়াবহ এই যুদ্ধ আদতে গাজার শৈশবের উপরে সবচেয়ে বড় একটা প্রশ্নচিহ্ন। তবু যারা বেঁচে গিয়েছে এই যুদ্ধবিধ্বস্ত গাজায়, তাদের জন্য ভরসা এখন মাটির উনুন। জ্বালানিহীন গাজায় শিশুদের মুখে অন্ন তুলে দিতে ওটাই ভরসার জায়গা। জ্বালানি নেই। দীর্ঘদিন ধরেই গাজা বিদ্যুৎবিচ্ছিন্ন। কারণ একের পর এক বিদ্যুৎ সরবরাহকারী দফতরগুলিকে উড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনা। ফলে সনাতন পদ্ধতির কাছে ফেরা ছাড়া আর কোনও উপায় নেই গাজায়।

আল-আকরার স্বামী ছিলেন পেশায় মৎস্যজীবী। সেই কাজ করেই চলত সংসার নির্বাহ। তবে গত মালে ইজরায়েলি সেনা তাঁর সাধের নৌকোখানি পুড়িয়ে দেয়। জীবিকাহীন হয়ে পড়ে আল আকরার পরিবার। অগত্যা সংসারের হাত ধরতে হল তাঁকেই। আগেও উনুন বানাতেন আকরা। স্বামীর পাশে দাঁড়াতেন উনুন বানিয়ে। এই যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে সেটাই হয়ে উঠল আয়ের একমাত্র পথ। গত এক সপ্তাহে অন্তত পাঁচটি মাটির উনুন তৈরি করে বেচেছেন তিনি। আগে যা তৈরি করতে একমাস সময় লাগত, তা এখন ঝড়ের গতিতে বানিয়ে ফেলছেন আকরা। সময়টাই যে বিধ্বস্ত। এ সময় হাতের গতি না বাড়ালেই বা চলবে কেন।

সময় যে ভালো নয়, তা বেশ বুঝতে পারেন আকরা। তাই মানুষের দুরবস্থার সুযোগ নিয়ে উনুনের দামে নয়ছয় করেন না। পুরনো দামেই উনুন বিক্রি করছেন এখনও। গাজায় এখন সবচেয়ে ছোট্ট উনুনটির দাম ৪০ শেকেল, যা ২১ ডলারের কাছাকাছি। আর সবচেয়ে বড় উনুনটি বিক্রি হচ্ছে ১৫০ শেকেলে। যা ৪০ ডলারের সমান। আপাতত যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের মুখে দুটো অন্ন তুলে দিচ্ছে সেকেলে সেই উনুন। একটু গাছের ডাল, শুকিয়ে যাওয়া লকরি, যে যেটুকু পারছেন, উনুনের মুখে ঢেলে দিয়ে ফুটিয়ে নিচ্ছেন খাবারটুকু। তুলে দিচ্ছেন সন্তানের মুখে। বাড়ির মানুষগুলোর মুখে। কথায় বলে, যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। সেদিকেই তাকিয়ে সাবেক জীবনযাপনের দিকে ফিরছে গাজা। উনুনের আঁচে সেঁকে লাল হয়ে উঠছে রুটি, এই আশায় একদিন সকাল হবে। গোলাবারুদহীন সুন্দর এক সকাল, যেখানে ইজরায়েলি বাহিনীর চোখরাঙানি থাকবে না, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শরীর থাকবে না। এমন দিনের দিকে চেয়ে গোটা বিশ্ব।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?