কোটি টাকার সম্পত্তি, লাখ টাকার বন্দুক! আদিত্যনাথের সম্পদের বিবরণ চমকে দেবে

Sindhu Som
৩ মিনিট
কোটি টাকার সম্পত্তি, লাখ টাকার বন্দুক! আদিত্যনাথের সম্পদের বিবরণ চমকে দেবে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভা ভোটে গোরখপুর আসনের জন্য মনোনয়ন পত্র জমা করেছেন যোগী আদিত্যনাথ। সেইদিনই সকালে গোরখনাথ মন্দিরে পূজা সেরে আসেন মুখ্যমন্ত্রী। এরপরে অমিত শাহ এবং তাঁর নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়ার আগে একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কালেক্টোরেট অফিস পর্যন্ত যায়। প্রসঙ্গত, এর আগে কখনও বিধানসভা নির্বাচনে লড়েননি। যদিও লোকসভা নির্বাচনে পরপর পাঁচবার গোরখপুর থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং জিতেছেন তিনি। তবে গোরখপুর থেকে নির্বাচনে লড়া এই প্রথম তাঁর। সমগ্র নির্বাচন হচ্ছে বেশ কয়েক দফায়। প্রথম দুই দফার ভোট হয়ে গিয়েছে। ১৪, ২০, ২৩, ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ--আরো ছটি দফা বাকি। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে গোরখপুর সিটটিতে ভোট হবে মার্চের ৩ তারিখে।

ইতিমধ্যেই নিজের সম্পত্তির হিসেব দিয়েছেন আদিত্যনাথ। হলফনামা অনুযায়ী নগদ ও ব্যাঙ্কের জমা খাতা মিলিয়ে তা ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ টাকা।

সেখানেই বলা হয়েছে যোগীর একটি সোনার বালি রয়েছে। ২০ গ্রাম ওজনের এই বালির মূল্য ৪৯ হাজার টাকা। এছাড়া একটি রুদ্রাক্ষের একটি সোনার সুতোয় গাঁথা মালা রয়েছে। এটির ওজন দশ গ্রাম। মূল্য ২০ হাজার টাকা। যোগীর একটি স্যামসাঙের স্মার্টফোনও রয়েছে, যার মূল্য ১২ হাজার টাকা।

হলফনামায় আরও বলা হয়েছে যোগী আদিত্যনাথের এক লক্ষ টাকা দামের একটি রিভলবার রয়েছে। এছাড়াও রয়েছে একটি আশি হাজার টাকা দামের রাইফেল। নিজের নামে তাঁর কোনও গাড়ি নেই বলেই জানিয়েছেন তিনি।

গত পাঁচ বছরের আয়ের হিসাব দেওয়ার প্রসঙ্গে সেই হলফনামায় যোগী জানিয়েছেন, ২০২০-২১ সালে তার রোজগার ১৩ লক্ষ ২০ হাজার ৬৫৩ টাকা, ২০১৯-২০ সালে তা ছিল ১৫ লক্ষ ৬৮ হাজার ৭৯৯ টাকা, ২০১৮-১৯ সালে ১৮ লক্ষ ২৭ হাজার ৬৩৯ টাকা, ২০১৭-১৮ সালে ১৪ লক্ষ ৩৮ হাজার ৬৭০ টাকা এবং ২০১৬-১৭ সালের নিরিখে তা ছিল ৮ লক্ষ ৪০ হাজার ৯৯৮ টাকা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কোনো কৃষিজমি বা অন্যান্য কাজের জন্য নির্ধারিত জমিসম্পত্তি নেই বলেই জানানো হয়েছে এই হলফনামায়।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর যোগী আদিত্যনাথ মীরাট, গাজিয়াবাদ, হাপুর ও নয়ডার ভোটারদের উদ্দেশ্যে একটি ভার্চুয়াল ‘জন চৌপল’-এ ভাষণ দেন। এই সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভাষণে যোগী জানান বিজেপি নির্বাচন লড়ছে জাতীয়তাবাদের জন্য, বিকাশের জন্য এবং সুষ্ঠু সরকার পরিচালনার জন্য। তিনি জানান, ফেব্রুয়ারির ৬ তারিখ বিজেপি তাদের ইস্তেহার ঘোষণা করবে। “আমরা ২১২ টি কথা দিয়েছিলাম ২০১৭ তে। গত পাঁচ বছরে আমারা মহিলা এবং কৃষকদের নিরাপত্তা ও আত্মশক্তি নির্ভর করতে পেরেছি। বেকারদের, গরীবদের চাকরি দিতে পেরেছি। আজ মানুষ বিজেপিকে আশীর্বাদ করছে।” জানান যোগী। তিনি আরও বলেন, “এর আগে উত্তর প্রদেশের প্রশাসন গুণ্ডা ও মাফিয়ারাজের অঙ্গুলি হেলনে উঠত বসত। আজ আর সে অবস্থা নেই। মহিলারা নিরাপদভাবে যাতায়াত করতে পারেন। বিনিয়োগ বাড়ছে। মাফিয়াদের চক্করে দেশত্যাগী ব্যবসায়ী ও যুবকদের সংখ্যা কমে গিয়েছে অনেকটাই। বরং এখন মাফিয়া আর দুষ্কৃতীরা পালাতে পথ পাচ্ছে না।”

২০১৭-র রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি ৩১২ টি আসনে বিপুলভাবে জিতেছিল। ৪০৩ টি আসনের বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল মোট ভোটের ৩৯.৬৭ শতাংশ লব্ধ ভোটের নিরিখে। সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭টি আসন, বি এস পি পেয়েছিল ১৯টি আসন, তবে কংগ্রেস ৭ টি আসনের বেশি পায়নি। সমাজবাদী পার্টি এইবার এই আসনে যোগীর বিরুদ্ধে শুভাবতী শুক্লাকে দাঁড় করিয়েছে। রাইট টু রিকল পার্টির তরফ থেকে দাঁড়িয়েছেন রাম দাবন মোরিয়া, এ এস পির তরফ থেকে চন্দ্রশেখর আজাদও রয়েছেন।

যদিও রাধামোহন দাসকে নিয়ে অমিত শাহের সঙ্গে ইদানিং যোগীর সম্পর্ক খুব একটা ভালো নয় বলে মনে করছেন অনেকেই। গোরখপুরের ব্রাহ্মণদের ভোটে এতে প্রভাব পড়তে পারে। এছাড়াও হাথরসের ঘটনাসহ তফশিলি নারীদের নির্যাতনের ঘটনায় ইউ পি দেশের অন্যান্য রাজ্য গুলির মধ্যে এগিয়ে রয়েছে। ন্যশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুসারে রেপকেসেও ভারতে সর্বোচ্চর রেকর্ড করেছে উত্তরপ্রদেশ। ফলত নারীদের নিরাপত্তা সেখানে ঠিক কতটা সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কৃষি বিল নিয়ে আন্দোলনও প্রভাব ফেলবে নির্বাচনে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রয়েছে চন্দ্রশেখরের মতো তফশিলি নেতাও। যোগীর কোটি টাকার সম্পত্তির বিপরীতে তার যাবতীয় সম্পত্তি মাত্র আড়াই লাখের কাছাকাছি, নগদ মাত্র আঠের হাজারটি টাকা। এ নজিরও রয়েছে। কাজেই গতবার রাধামোহন দাসের মাধ্যমে যতটা সহজে জিতেছিল বিজেপি, এইবার তার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

এমনকী কর্ণাটকের হিজাব বিতর্ককেও যোগেন্দ্র যাদব নির্বাচনকে সামনে রেখেই বিজেপির চাল বলে ব্যাখ্যা করেছেন আজ। তাঁর মতে, বেকার সমস্যা, কৃষি সমস্যা, নারীদের সমস্যা প্রভৃতি যাবতীয় সমস্যার থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্যই হিন্দু-মুসলমান বিতর্ককে প্রতিবারই ব্যবহার করে নিজেপি। এও তার ব্যতিক্রম নয়।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।