অযোধ্যায় মন্দিরের ছাদ ফুটো! বৃষ্টিতে ভিজতে হবে রামলালাকে?

Ayodhya Ram Mandir Leakage: পাঁচ মাসের মধ্যেই 'বিশ্ববিখ্যাত' মন্দিরের ছাদ ফুটো বৃষ্টিতে! কোনও নিয়ম না মেনেই, তাড়াহুড়ো করে এই মন্দির গড়া হলো কেবল ভোটের কথাই মাথায় রেখে?

inscript
২ মিনিট
অযোধ্যায় মন্দিরের ছাদ ফুটো! বৃষ্টিতে ভিজতে হবে রামলালাকে?

নির্বাচনের আগের রাম আর পরের রাম আলাদা। নির্বাচনের আগে রাম মন্দিরই ছিল বিজেপির অস্ত্র, এখন সেই মন্দিরে রামের কী অবস্থা তা নিয়ে আর বিজেপি বিশেষ চিন্তিত নয়। অযোধ্যা বিজেপিকে ভোট দেয়নি, বিজেপির মন্দিরমুখী লক্ষ্য এখন পুরীর জগন্নাথধাম। এদিকে রামলালা ভিজছেন বৃষ্টিতে, 'প্রধানসেবক' মোদি নীরব! মন্দির এখন জনসাধারণের জন্য উন্মুক্ত। বর্ষার প্রথম বৃষ্টিতেই গর্ভগৃহের ছাদ থেকে জল চুঁইয়ে বেরোচ্ছে। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলছেন, মন্দির নির্মাণে অবহেলা হয়েছে। মন্দির চত্বর থেকে বৃষ্টির জল নিষ্কাশনের কোনও ব্যবস্থাই নেই। অথচ কোটি কোটি টাকা খরচ করে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, অসম্পূর্ণ মন্দিরেই শিশু রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন মোদি। সবটাই কি আরেক দুর্নীতি?

ছাদ থেকে জল পড়ার ঘটনা জানার পরে মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র মন্দিরে পৌঁছন। তিনি ছাদ মেরামত করে জলরোধী করার নির্দেশও দিয়েছেন। কিন্তু এত বড় মন্দির, এত পরিকল্পনা করে তৈরি তীর্থক্ষেত্র, সেখানে সামান্য জল বেরনোর ব্যবস্থা নেই? নৃপেন্দ্র মিশ্র বলছেন, মন্দিরের একতলায় এখনও কাজ চলছে এবং এই বছরের জুলাইয়ের মধ্যে শেষ সেই কাজ হবে। ডিসেম্বরের মধ্যে মন্দিরের নির্মাণ কাজ শেষ হবে সম্পূর্ণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাম মন্দির উদ্বোধন নিয়ে মোদির পাশে নেই বহু হিন্দুত্ববাদীই! কেন?

Ayodhya Ram Mandir inauguration : হিন্দু মহাসভা রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেও অস্বীকার করেছে, কারণ এটি নাকি আসলে 'বিজেপি-স্পন্সরড রাজনৈতিক প্রোগ্রাম'।

অন্যদিকে আচার্য সত্যেন্দ্র দাস বলছেন, গত শনিবার মধ্যরাতে প্রথম ভারী বর্ষণ হয় অযোধ্যায়। বৃষ্টিতে মন্দিরের গর্ভগৃহের ছাদ ফুটো হয়ে যায়। রামলালার মূর্তির সামনে পুরোহিত যেখানে বসেন এবং ভিআইপি দর্শনের জন্য যেখানে মানুষ আসেন, সেখানে সরাসরি ছাদ থেকে বৃষ্টির জল পড়ছিল। সারা দেশের সেরা ইঞ্জিনিয়ারদের দিয়ে এই রাম মন্দির তৈরি করানো হয়েছে। ২২ জানুয়ারি সেই মন্দির উদ্বোধনও করা হয় কিন্তু পাঁচ মাসের মধ্যেই 'বিশ্ববিখ্যাত' মন্দিরের ছাদ ফুটো হয়ে যাবে বৃষ্টিতে! তাহলে কি কোনও নিয়ম না মেনেই, তাড়াহুড়ো করে এই মন্দির গড়া হলো কেবল ভোটের কথা মাথায় রেখেই?

গত শনিবার রাতের বৃষ্টিতে রামপথ সড়ক ও এর আশপাশের জায়গায় জল জমে যায়। নর্দমার জল স্থানীয় বাড়িঘরে ঢুকে যায়। অযোধ্যার রামপথ এবং অন্যান্য নবনির্মিত বেশ কিছু রাস্তা জলে ডুবে যায়। জলওয়ানপুরা থেকে হনুমানগড়ি ভক্তিপথ এবং তেধি বাজার থেকে ভেতরের অনেকটা জায়গা পর্যন্ত জল দাঁড়িয়ে যায়। অযোধ্যায় তাহলে কী উন্নয়ন হলো রাম মন্দিরের পর?

  • আপনার জন্য আরও কিছু লেখা
চরম ব্যর্থ রাম মন্দিরের ম্যাজিক! কেন একে একে বন্ধ হচ্ছে অযোধ্যার বিমান?

Ayodhya Flights Stopped: প্রাথমিকভাবে, অযোধ্যায় রামমন্দির দেখার জন্য বিপুল উত্সাহ থাকলেও কিন্তু ধীরে ধীরে তা হ্রাস পেয়েছে।

বৃষ্টির সময় রামপথের গলিতে, আশেপাশের ঘরে নর্দমার জল ঢুকে পড়া নিয়ে কংগ্রেস ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মন্দির নির্মাণ এবং মন্দির শহরে নাগরিক সুবিধা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছে।

উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাই বলছেন, শহিদদের কফিন হোক বা ঈশ্বরের মন্দির, সবই বিজেপির জন্য দুর্নীতির সুযোগ হয়ে উঠেছে। দেশে বিশ্বাস এবং পবিত্রতার প্রতীকগুলি বিজেপির কাছে লুটের সুযোগ মাত্র। অজয় রাই আরও বলছেন, "প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে যে, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে প্রথম বৃষ্টিতেই জল পড়ছে এবং সঠিক নিষ্কাশন ব্যবস্থা নেই। শুধু তাই নয়, অযোধ্যার উন্নয়নের ঢোল পিটিয়ে বিজেপির ৬২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপথও অনেক জায়গায় ভেঙে গেছে।" অজয় রাইয়ের অভিযোগ, বিজেপি অযোধ্যাকে শুধু নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য তাড়াহুড়ো করে দুর্বল মানের নির্মাণকার্যের মাধ্যমে দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত করেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?