ভাঙা, অসহায় বাঙালিয়ানা নিজেকে খুঁজে পেল 'বল্লভপুরের রূপকথা'-য়

Ballavpurer Rupkatha: কীভাবে 'বল্লভপুরের রূপকথা' বাঙালিয়ানাকে উদ্‌যাপন করে জনপ্রিয় হয়ে উঠেছে?

Biswajit Ray
৪ মিনিট
ভাঙা, অসহায় বাঙালিয়ানা নিজেকে খুঁজে পেল 'বল্লভপুরের রূপকথা'-য়

পুঁজির ঠাট-ঠমকের ওপর নির্ভরশীল বলে মঞ্চ থিয়েটারের প্রতি বাদল সরকারের আপত্তি ছিল ঘোরতর। মঞ্চে জমেছে আলো, আর সেই আলোকিত মঞ্চের কেন্দ্র থেকে কত দূরে থাকবেন দর্শক, তা নির্ভর করছে কত টাকার টিকিট কেনার ক্ষমতা আছে তাঁর তারই ওপর। মঞ্চে যখন আলো তখন প্রেক্ষাগৃহ অন্ধকার– যদিও সেখানে বসে আছেন একদল মানুষ, তবু যেন সবাই একা, নিজের পুঁজির প্রতিপত্তিতে একা। এই একার অহমিকা, এই একার অসহায়ত্ব দুই নাটক দেখার অন্ধকার দেওয়াল ঘেরা ঘরে মাথা কুটে মরে। এই একাকিত্ব ফিরে ফিরে আসে, এ-সময়েও আসছে। সমূহের মধ্যে থেকেও একা। পুঁজির দাপটে একা।

এ-সময়টা যে খুব একটা সুবিধের নয়, তা বাংলাভাষী মাত্রেই জানেন। সংকট বহুবিধ, সংকটের কারণও সুজটিল। ভাষিক আত্মপরিচয় ঘেঁটে গেছে, আত্মপ্রত্যয় তলানিতে। বাংলা ভাষা ও বাঙালিত্বের চিহ্নগুলি বজায় রেখে করে-কম্মে খাওয়া যাবে কি না, সে জিজ্ঞাসা উঁকি দিচ্ছে। শুধু উঁকিই দিচ্ছে না, একদল আবার সেগুলি ঢেকে ফেলতে উঠে পড়ে লেগেছেন। তাঁরা উঠে-পড়ে লেগেছেন বলেই অন্য দল ‘আমরা বাঙালি’ ‘আমরা বাঙালি’ বলে ডাক ছাড়ছেন। দুই পক্ষেই ‘অস্বাভাবিক’ একের ক্রিয়া থেকে অন্যের প্রতিক্রিয়া জায়মান। ক্রিয়া-প্রতিক্রিয়া দুই আত্মপরিচয়ের সংকট-সঞ্জাত। সংকট উচ্চ ও উচ্চ-মধ্যবিত্ত ভদ্রলোক বাঙালির মধ্যেই গভীরতর। কলকাতা ও শহরকেন্দ্রিকতার বাইরে থাকা বাঙালির মধ্যে সংকট যে একেবারে নেই, তা নয়, তবে সে সংকটের মাত্রাগত গুরুত্ব শহরের থেকে, মহানগরীর থেকে, খানিকটা কম বলেই মনে হয়।

এই সংকট থেকে একরকম একাকিত্বের অসহায়ত্ব জেগে উঠছে। কী হবে কী হবে ভয়।

অসহায়ত্ব তো বল্লভপুরের ভাঙা-রাজবাড়ির মালিক ভূপতি রায়ের জীবনেও কম নেই। দাঁতের ডাক্তারি পাশ করেছে, চেম্বার নেই। আছে ভাঙা রাজবাড়ি আর চাল-ডাল-সিগারেটের দেনা। গামছা পরে ছাদে মাদুরের ওপর শুয়ে থাকে। মনোহর এসে পাজামা দিয়ে যায়। মনোহর এ-বাড়ির ‘পুরাতন ভৃত্য’। রাজা ভূপতির আসার খবর পাওয়ামাত্র সকালবেলায় হাজির তিন সুবিবেচক পাওনাদার। তারা একালের গলাকাটা কর্পোরেট পাওনাদার নয়– তাদের রাজা সম্বন্ধে সমমর্মিতা গভীর।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'বল্লভপুরের রূপকথা' ফিরিয়ে আনল বাংলা সিনেমার হারিয়ে যাওয়া 'ভূত'

Film Review: তারে বাঁধা চিন্তাশীল নির্মাণে অনির্বাণ ভট্টাচার্য 'বল্লভপুরের রূপকথা'-র সূত্র ধরে আদতে এক শেকড়সন্ধান করলেন।

বাদল সরকারের নাটক থেকে অনির্বাণ যে ‘বল্লভপুরের রূপকথা’ বুনেছেন, তাতে সহজ-সরল প্রেম প্রসঙ্গ বাদ দিলে যা মন টানে, তা হলো বিভিন্ন শ্রেণির অসহায় মানুষগুলির পারস্পরিক সমমর্মিতা। রাজা তো নামেই রাজা, তার অহংকার নেই মোটে। ‘পুরাতন ভৃত্য’ মনোহরের সঙ্গে তার সম্পর্ক নির্ভরতার, মনোহর যুবক রাজাকে সস্নেহে লালন করে। যিশুর জন্মের পর তাঁকে দেখতে এসেছিলেন তিন জ্ঞানী। রাজার বাড়িতে প্রবেশের খবরে তাঁর কাছে হাজির তিন পাওনাদার। সেই তিন পাওনাদার রাজার সহায়। রাজা-মনোহর-তিন পাওনাদার সবাই মিলে বাড়িটিকে বিক্রয়যোগ্য করে তুলতে চায়। বিক্রয়যোগ্য করে তুললে বাঁচোয়া। যুবক বংশধর সেই টাকায় ধার শোধ করে চেম্বার খুলতে পারবেন। পাওনাদাররাও বেঁচে যাবে।

ছবির এই পর্যন্ত এসে মনে হয়, বল্লভপুরের মানুষজনের অবস্থা হালের বাঙালির মতো। আত্মপ্রত্যয়হীন, অসহায় দশা। কী করি কী করি ভাব। কী রাখলে আর কী লুকোলে যে অস্তিত্ব বজায় থাকবে, তা নিয়ে ঘোরতর সন্দেহ। বল্লভপুরে বাড়ি দেখতে আসা বড়লোক ব্যবসায়ীদের জন্য সবাই মিলে ফিরিয়ে আনতে চাইল রাজবাড়ির ঠাট-ঠমক। ফলে তারা প্রকৃতপক্ষে যা, তা ঢাকা দিয়ে ভিন্ন ভিন্ন ভূমিকায় অভিনয় করতে হলো। রাজার দাঁতের ডাক্তার বন্ধু বহুরূপীর কাছ থেকে ধার করা গোঁফ নিয়ে সাজলেন দেওয়ান। বাকি তিন পাওনাদার রাজ-কর্মচারী। রাজ্য পড়ছে, বাণিজ্য উঠছে। পুরনো বাড়ি সঙ্গে ভূত- দুয়ের সমন্বয় হলে সে-বাড়ির দাম তুঙ্গে। এ-বাড়ির ভূত কেবল ইতিহাসের পাতায় নেই, এ-বাড়িতে প্রেতযোনিপ্রাপ্ত আস্ত একখানা ভূতও আছে। সুতরাং, যারা কিনতে এল, তারা আহ্লাদে আটখানা। তারা ব্যবসাদার। কিন্তু ক্রমশ সে ব্যবসা-অর্থ-প্রতিপত্তির মধ্যে থেকে গেছে ভীতু অসহায় মন।

বেচাকেনার এই হিসেব একালে হলে কী হতো, বলা মুশকিল। রূপকথা বলে অন্যরকম হলো। ক্রেতারা বিক্রেতাদের সঙ্গে মিলে-মিশে সকলে মিলে বাঙালিয়ানার পরম্পরিত সহজ-সরল এক চালচিত্তির খাড়া করে ফেলে এ ছবিতে। সেই চালচিত্তিরে একই সঙ্গে পাশাপাশি আছে ভূত, তার দেনায় ডোবা বংশধর, মনোহর, তিন পাওনাদার এমনকী, দুই ক্রেতাও। সকলেই কোনও না কোনও ভাবে অসহায়।

এই রূপকথার জগৎ থেকে তখন জিজ্ঞাসা পুনশ্চ বর্তমানে ধাবমান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'দরকার হলে সারাজীবনে চারটে সিনেমা করব, কিন্তু সৎভাবে করব': অনির্বাণ ভট্টাচার্য

Exclusive Interview of Anirban Bhattacharya: ইনস্ক্রিপ্ট-এর সঙ্গে একান্ত কথোপকথনে অনির্বাণ ভট্টাচার্য।

বেঁচে থাকার, এই সংকটে বেঁচে থাকার তাহলে কি এইটাই উপায়? আত্মপরিচয় ঢাকা দেওয়া আর আত্মপরিচয় প্রকাশ করার খেলা এই ছবিতে আগাগোড়া চোখে পড়ছে। আত্মপরিচয় ঢাকছি প্রত্যয়হীনতা থেকে। তারপর যখন ক্রমশ বোঝা যাচ্ছে, যাঁর কাছে পরিচয় ঢাকছি, তিনি ততটা ভয়ানক নন, বরং খানিকটা অসহায় তখন নিজের ঢাকা খুলে ফেলার সময়। এই যে পারস্পরিক অসহায়ত্ব, সেটা জেনে-বুঝে-চিনে নিজেকে খুলে ফেলা গেল, তাতে বেশ ‘বেঁধে বেঁধে থাকা’ যাচ্ছে। এই রূপকথায় বেঁধে বেঁধে থাকার ফলে বেঁচেও গেল সকলে।

বেঁচে গেল ও থেকে গেল তাদের না-পারা ও যাবতীয় মুদ্রাদোষ নিয়ে।

বাস্তবে এমন হওয়ার নয়। পুঁজি, পুঁজির যুক্তি, সকলকেই কম-বেশি ছিলাটান করে রাখে। উপযোগবাদের রকমই তাই। 'মডার্ন টাইমস' ছবিতে চ্যাপলিন কারখানা থেকে বাইরে এলেন হাত ঘোরাতে ঘোরাতে। সারাদিন স্ক্রু-টাইট করে করে তাঁর হাতদু'টি সেই গতিজাড্যে (inertia) ঘূর্ণায়মান। এই ঘূর্ণি তাঁর হাতদু'টিকে স্ক্রু-টাইট দেওয়ার যন্ত্র করে তুলেছে। সেটাই যেন তাঁর হাতের এক ও অদ্বিতীয় পরিচয়। বল্লভপুরের দেনায় ডোবা রাজা ও তাঁর পাওনাদাররা নিজেদের দুর্বলতা ঢেকে যে পরিচয়ে বড় হয়ে উঠতে চাইছিল ক্রেতাদের কাছে, সেটা থেকে শেষ অবধি বাইরে আসতে পারে তারা। দুর্বলতা ও না-পারা প্রকাশ করতে পারে। এখানেই স্বস্তি, এখানেই জয়।

আমরা কি এই জয়ের সাধনায় যোগ দেব?

নিজেদের অসহায়ত্ব, না-পারা নিয়ে আমরা জাগিয়ে তুলব আমাদের সামূহিক অসহায়ত্বের পারস্পরিকতা? সেই অসহায়ত্ব স্বাভাবিক, সেই অসহায়ত্বই আমাদের সহায়।

সেজন্যই কি 'বল্লভপুরের রূপকথা' বাঙালিয়ানাকে উদ্‌যাপন করে জনপ্রিয় হয়ে উঠেছে? পর্দার এদিকে বসে দেখছেন যাঁরা, তাঁরা নিজেদের সঙ্গে, নিজেদের অসহায়ত্বের সঙ্গে ছবির মানুষগুলির অসহায়ত্বের যোগসূত্র টের পাচ্ছেন? ভেঙে পড়ছে প্রেক্ষাগৃহে পুঁজির অহমিকা ও পুঁজির অসহায়ত্ব! রাজা আর প্রজা একই তলে, ভাগ করে খাবার খাচ্ছেন। পরিচালক অনির্বাণ সকলের মধ্যমণি হয়ে ছবির যে চেয়ারটায় বসলেন, সেটা ভেঙে পড়ল। বোঝা গেল, সেটা রাজসিংহাসন নয়, ভাঙা চেয়ার। ভাঙা চেয়ারকে ভাঙা চেয়ার হিসেবেই পুনরায় দাঁড় করিয়ে দেওয়া গেল।

যা ভাঙা, তাকে মিথ্যে আত্মপরিচয়ে গোটা না বলে ভাঙা বলেই ডাকা হোক। ভাঙা বলে তো সে মূল্যহীন নয়। ভাঙার আপন ধর্মেই সে সরব ও স্বতন্ত্র। একথাটা বলার সময় এসেছে, রূপকথায় শুধু নয়– রূপকথার বাইরেও।

লিখেছেন
Biswajit Ray
Biswajit Ray
6 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।