কলাগাছের সুতো দিয়ে তৈরি হল শাড়ি! যেভাবে তাক লাগালেন বাংলাদেশের এই শিল্পী

Bangladesh Saree with Banana Thread Viral : বিভিন্ন নকশায় আরও চমৎকার হয়ে ওঠে। কিন্তু কলাগাছের সুতো দিয়ে তৈরি হচ্ছে শাড়ি, এরকম কখনও শুনেছেন?

inscript
২ মিনিট
কলাগাছের সুতো দিয়ে তৈরি হল শাড়ি! যেভাবে তাক লাগালেন বাংলাদেশের এই শিল্পী

যতই আধুনিকতা তার শিখরে থাকুক না কেন, যতই নিত্যনতুন বাহারি পোশাক আসুক না কেন, বাঙালি নারীর কাছে শাড়ির বিকল্প আজও নেই। বেনারসি থেকে কাঞ্জিভরম – নানা ধরনের শাড়িতে মহীয়সী হয়ে ওঠেন বাঙালি মেয়েরা। এপার ওপার দুই বাংলাতেই তার অন্যথা হয় না। বিভিন্ন রকম সুতোর বাহার, আর সেটা কারিগরদের হাতের জাদুতে, বিভিন্ন নকশায় আরও চমৎকার হয়ে ওঠে। কিন্তু কলাগাছের সুতো দিয়ে তৈরি হচ্ছে শাড়ি, এরকম কখনও শুনেছেন?

খোদ বাংলাদেশেই তৈরি হচ্ছে এমন অদ্ভুত কাজ। কলাগাছের তন্তু দিয়ে সুতোও তৈরি করা যায়! এমন ব্যাপার তো খুব একটা শোনা যায় না। এমনিতেই কলাগাছের নানা অংশ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তার পাতা, ফল, মোছা, থোড় – সবমিলিয়ে নানারকম সমাহার। শুভ কাজেও এই গাছ মানুষের কাজে আসে। কিন্তু তাই বলে কলাগাছ থেকে সুতো তৈরি? তারপর সেই সুতো দিয়েই শাড়ি?

প্রথমে এমন যিনি ভাবতেও পারেননি বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা রাধাবতী দেবী। দীর্ঘদিন ধরে তিনি শাড়ি বোনার কাজ করছেন। তাঁর দক্ষ হাতে সেজে ওঠে শাড়ির নকশা। বিগত বেশ কয়েক বছর ধরে নিজের হাতে নকশা তৈরি করে শাড়ি বোনার কাজ করে আসছেন তিনি। যথেষ্ট নামডাকও হয়েছে। বিভিন্ন সুতোর কথাও শুনেছেন। কিন্তু কলাগাছের সুতো দিয়ে শাড়ি বোনা? এমন জিনিস তো এর আগে কখনও শোনেনওনি। কোন নকশায় তৈরি করবেন?

এদিকে বাংলাদেশের বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীনের কথায় মাঠে নেমে পড়েন রাধাবতী দেবী। ডিসির মতে, ইতিমধ্যেই বাজারে কলাগাছের তন্তু দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে। একটা সময় পাট দিয়ে এসব তৈরি করা হতো। এখন ঝুড়ি, শতরঞ্চি, এমনকী চটি, জুতোও তৈরি করা যায়। কাপড় তৈরি হলেও সেটির গুণগত মান যে খুব ভালো, তা নয়। তবুও গবেষণা জারি রাখতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন পাটের বিকল্প হিসেবে কলাগাছের তন্তু বাজারে আসুক। সেটা দিয়েই শাড়ি তৈরি করা হোক। কেন? প্রথমত, দুই বাংলাতেই কলাগাছ প্রচুর পরিমাণে জন্মায়। সেইসঙ্গে নতুনভাবে এই শাড়ি বাজারে এলে পরিবেশের দিক দিয়েও উপকার।

এমন চিন্তা থেকেই শুরু হল পরীক্ষা নিরীক্ষার কাজ। প্রথমে অবাক হলেও, পরে এই উদ্যোগের সঙ্গে জুড়ে গেলেন অভিজ্ঞ কারিগর, শিল্পী রাধাবতী দেবী। ১০ থেকে ১২ দিন ধরে তৈরি করেছেন এই শাড়ি। কলাগাছের তন্তু দিয়ে বানানো এই বিশেষ শাড়ির নকশা অনেকটা মণিপুরী ধাঁচের। আপাতত এর নাম দেওয়া হয়েছে ‘কলাবতী শাড়ি’। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে যাতে এই নতুন শাড়ি ছড়িয়ে পড়ে, সেই আশাই রাখছেন বান্দরবানের ডিজি। আর রাধাবতী দেবী? তাঁর ঘোর এখনও যে কাটেনি। তবে এখনও এই বিশেষ তন্তু নিয়ে গবেষণার কাজ বাকি। আরও কী করে একে মসৃণ বানানো যায়, তারই চেষ্টা চলছে।

লিখেছেন
inscript
inscript
15 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।