'দেশের যেটুকু বাকি আছে...' তৃতীয় দফাতে কী করবেন মোদি, যা জানালেন 'বন্ধু' নীতীশ

Nitish Kumar Speech: রবিবার নরেন্দ্র মোদি তৃতীয় দফায় শপথ গ্রহণ করতে চলেছেন। নীতীশ অবশ্য চেয়েছিলেন আরও আগেই হয়ে যাক।

inscript
২ মিনিট
'দেশের যেটুকু বাকি আছে...' তৃতীয় দফাতে কী করবেন মোদি, যা জানালেন 'বন্ধু' নীতীশ

প্রধানমন্ত্রী মোদিই হবেন কিনা, সরকার বিজেপিই গড়বে কিনা তা নির্ভর করছিল যে দু'জনের উপর তাঁদের মধ্যে একজন রাজনীতিতে 'পল্টুরাম' বলে খ্যাত। যেদিকে হাওয়া ঘোরে, তিনি ঘুরে যান সেদিকেই। এবার তাঁকে দলে চেয়েছিল ইন্ডিয়া জোট। তিনি ছিলেনও জোটে, আসন ভাগাভাগি পছন্দ না হওয়াতে বেরিয়ে যান। ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের অবস্থান অনেকটাই শক্তপোক্ত হওয়ায় বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতীশ কুমারের সঙ্গে আবার যোগাযোগ করে জোট। নীতীশের হাতে থাকা আসন ও সমর্থন নিজেদের সঙ্গে জুড়তে চায়। সেসবে জল ঢেলে দিয়েছেন নীতীশ। বলে দিয়েছেন, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকেই চান তিনি। রবিবার নরেন্দ্র মোদি তৃতীয় দফায় শপথ গ্রহণ করতে চলেছেন। নীতীশ অবশ্য চেয়েছিলেন আরও আগেই হয়ে যাক।

এনডিএ সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, তাঁদের দল জনতা দল ইউনাইটেড ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য বিজেপি সংসদীয় দলের নেতা নরেন্দ্র মোদিকেই সমর্থন করবে। নীতীশ আরও জানান, মোদি দশ বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছেন এবং আবারও প্রধানমন্ত্রী হতে চলেছেন। নীতীশের বিশ্বাস, এই দশ বছরে মোদি সারা দেশের সেবা করেছেন এবং যেটুকু বাকি আছে এই তৃতীয় দফাতে মোদি তা করে ফেলবেন। আর এই তৃতীয় দফার সরকারের সঙ্গে সমস্ত সমর্থন রয়েছে তাঁদের দলের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মায়াবতীর জমানা শেষ! বিজেপিকে হারিয়ে দলিত রাজনীতির বাঁক বদলাচ্ছেন চন্দ্রশেখর আজাদ

Chandrashekhar Azad: সারা উত্তরপ্রদেশ জুড়ে বিজেপির দুঃখজনক ফলাফলের মধ্যে চন্দ্রশেখরের এই জয় বিশেষ উল্লেখযোগ্য।

নীতীশ মোদিকে সমর্থন জানিয়েছেন শুধু তাই নয়। বিশ্বস্ততা প্রমাণের কসুরও করেননি। বৈঠকের মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নীতীশ কুমার ইন্ডিয়া জোটকে তুলোধনা করেছেন। নীতীশ বলছেন, মোদি যে কাজ, যেভাবেই করুন না কেন তা ভালোই করেন। তাঁর বিশ্বাস, "এখানে-সেখানে যারা জিতেছে, পরের বার তারা সবাই হেরে যাবে, আমাদের পূর্ণ আস্থা আছে"।

বিরোধী দলগুলিকে আক্রমণ করে নীতীশ বলেন, বিরোধীরা সবাই অর্থহীন কথা বলেন এবং ইন্ডিয়া জোট মানুষের জন্য কোনও কাজই করেনি। দেশের কোনও সেবাই করেনি কিন্তু মোদি করেছেন, প্রচুর করেছেন। এরপর আবার যখন মোদি সুযোগ পেয়েছেন, দেশের যা যা কাজ বাকি আছে সবটাই করে ফেলবেন তিনি। শুধু দেশ নয়, এগোবে বিহারও। নীতীশ মোদিকে সমর্থন জানিয়ে বলেছেন, বিহারে যা বাকি আছে, সেই সমস্ত কাজও হবে। বিহার ভারতের অন্যতম প্রাচীন এলাকা। এবার বিহারে তাই হবে, যা মোদি চাইবেন। আর নীতীশ ও তাঁর দল মোদির আদেশ পালনের কাজে নিয়োজিত থাকবেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।