৫৫ বছরে উষ্ণতম রাত, শতাধিক মৃত্যু! কেন মৃত্যুপুরী হয়ে উঠছে দিল্লি?

Delhi Hottest Night: ১৮ জুন মঙ্গলবার রাতে, নয়াদিল্লিতে গত ৫৫ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখা গেছে রাতে।

inscript
২ মিনিট
৫৫ বছরে উষ্ণতম রাত, শতাধিক মৃত্যু! কেন মৃত্যুপুরী হয়ে উঠছে দিল্লি?

গত ৫৫ বছরে এত গরম রাত দেখেনি নয়াদিল্লি। তীব্র তাপপ্রবাহের কারণে নয়াদিল্লি নতুন এক রেকর্ড গড়েছে। গত ৫৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ রাতের অভিজ্ঞতা হলো দিল্লিবাসীর। জাতীয় রাজধানীতে গত ১৮ জুন রাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ৫০ টি মৃতদেহ উদ্ধার হয়েছে দিল্লিতে। সকলেই সমাজের অনগ্রসর সুবিধাবঞ্চিত আর্থ-সামাজিক পরিকাঠামোর মানুষ। সকলেরই মৃত্যু হিটস্ট্রোকে বা তাপ-সম্পর্কিত অসুস্থতার কারণে কিনা তা এখনও জানা যায়নি। দিল্লি শহরের দু'টি হাসপাতালে তাপজনিত অসুস্থতার কারণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

১৮ জুন মঙ্গলবার রাতে, নয়াদিল্লিতে গত ৫৫ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখা গেছে রাতে। সাফদরজং অবজারভেশন স্টেশনে তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। ভারতের জাতীয় আবহাওয়া সংস্থা ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) আধিকারিকরা জানাচ্ছেন, এই ঋতুর স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি বেশি ছিল এই তাপমাত্রা। গত ৫৫ বছরে জুন মাসে রাতে এতটা তাপমাত্রা দেখা যায়নি। দিল্লি জুড়ে বিদ্যুতের ব্যবহার ৮,০০০ মেগাওয়াটেরও সীমা ছাড়িয়ে গেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ২৪ ঘণ্টার মধ্যে বাতিল UGC-NET! যে ভয়াবহ শিক্ষা দুর্নীতির ইঙ্গিত দিচ্ছে মোদি ৩.০

UGC NET Cancelled: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বলছে, পরীক্ষা প্রক্রিয়ার সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই ২০২৪ সালের জুন মাসের UGC-NET পরীক্ষা বাতিল করা হচ্ছে।

আইএমডি অবশ্য জানিয়েছে, এখনও ১৯০১ এবং ১৯৬৮ সালের তথ্য বিশ্লেষণ করা হয়নি। তবে ১৮ জুনের রাতটি যে দিল্লিতে রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম রাত ছিল তা একপ্রকার নিশ্চিত। বিবিধ প্রতিবেদন অনুসারে, ১৮ জুনের রাত শহরের টানা ষষ্ঠ উষ্ণ রাতও ছিল। স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এই সময়ের তাপমাত্রা।

ডেকান হেরাল্ড বলছে, গত ১২ মে থেকে দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। এই ৩৬ দিনের মধ্যে আইএমডি-র তথ্য অনুসারে, ১৬ দিন দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছিল।

সেন্টার ফর হলিস্টিক ডেভেলপমেন্ট এনজিও গৃহহীন মানুষদের জন্য কাজ করে। এই এনজিও-র দাবি, ১১ থেকে ১৯ জুন তাপপ্রবাহের কারণে শহরে ১৯২ জন গৃহহীন মানুষের মৃত্যু হয়েছে। গত দুই দিনে, শহরের একটি কেন্দ্র-চালিত হাসপাতালেও তাপজনিত অসুস্থতা নিয়ে ২২ জন রোগী এসেছেন; যাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সফদরজং হাসপাতালে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়া ৬০ জন রোগী আসে; যাদের মধ্যে ছয়জনই মৃত। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই শ্রমিক, জানাচ্ছেন চিকিৎসকরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।