শূন্য থেকে সংখ্যায় ফিরতে বড় সিদ্ধান্ত বামেদের! কী হতে চলেছে নয়া স্ট্র্যাটেজি?

CPM: আর এ প্রসঙ্গেই সিপিএমের সবজান্তা মনোভাব ত্যাগের কথা বলেছেন সেলিম। তাঁর কথায়, ‘আমরাই সব জানি, অন্যেরা জানেন না, এমনটা যেন না হয়।’’ শুধু দলের কর্মীসদস্য বা সমর্থক নয়, একই সঙ্গে জেলাস্তরে পর্যালোচনাও শুরু করে দিয়েছে সিপিএম।

Sohini Das
৩ মিনিট
শূন্য থেকে সংখ্যায় ফিরতে বড় সিদ্ধান্ত বামেদের! কী হতে চলেছে নয়া স্ট্র্যাটেজি?

আরও একবার নির্বাচনে শোচনীয় পরাজয়ের সামনে দাঁড়িয়ে সিপিএম। লোকসভা ভোটে রুজি-রুটির প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নেমেছিল বামেরা। একরাশ নতুন সম্ভাবনাময় মুখ, মানুষের সঙ্গে জনসংযোগ- সবই কার্যত বিফলে গিয়েছে শেষপর্যন্ত। ২০২৪ লোকসভা ভোটে বাংলা থেকে একটি আসনও পকেটে পুরতে পারেনি বামেরা। আর তার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জোর সমালোচনা। শুধু বাইরেই নয়, দলের অন্দরেও শুরু হয়েছে এই হারের পর্যালোচনা। এবার বামেদের অবস্থান নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

অনেকেই বলছেন, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের জোরেই ভোটের নদী পার করেছে তৃণমূল। অনেকেই সেই প্রকল্পকে সরকারের দেওয়া মহিলাদের ভিক্ষা বলেও ব্যাখ্যা করেন। সম্প্রতি সেই বক্তব্যের জোর নিন্দা করেছিলেন সেলিম। বামপন্থি মতাদর্শর সঙ্গে সরকারের এই ধরনের ভাতা-প্রকল্পের কোনও বিরোধ নেই বলেও জানিয়ে দেন তিনি। এবার সিপিএমের দলীয় অবস্থান নিয়ে ফের বড়সড় বার্তা দিলেন সেলিম। তিনি জানিয়েছেন, নির্বাচনী বিপর্যয়ের পর 'সবজান্তা' মনোভাব পরিত্যাগ করতে চায় সিপিএম। ভোটে হারের পর্যালোচনা এবার আর কমিটি স্তরেই সীমিত রাখতে চায় না আলিমুদ্দিন স্ট্রিট। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে দলের সাম্প্রতিকতম অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন সিপিএমের এই বরিষ্ঠ নেতা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লক্ষ্মীর ভাণ্ডার সত্যিই মহিলাদের 'ভিক্ষা'? কী বললেন মহম্মদ সেলিম?

Mohammed Selim CPIM: গত পাঁচ বছরে এই নিয়ে তিনটি ভোটে হারলেন সেলিম।

সূত্রের খবর, এতদিন পর্যন্ত নির্বাচনী পর্যালোচনা মূলত হত সিপিএমের কমিটি স্তরেই। কখনও কখনও এ ব্যাপারে সমর্থকদেরও মতামত নেওয়া হয়েছে। তবে এ বার সেই স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে এই প্রথম বৃত্তটিকে আরও ছড়িয়ে দিতে চাইছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, মোটামুটি তিন ধাপে পর্যালোচনার পরিকল্পনা রয়েছে বামেদের। প্রাথমিক ধাপ দলীয় সদস্যদের পর্যালোচনা। আর সেই ধাপ সম্পূর্ণ হলে শোনা হবে কর্মী সমর্থকদের মতামত। এমনকী যাঁরা রাজনীতিতে প্রত্যক্ষ ভাবে জড়িত নয়, হয়তো তারা বামেদের ভোটও দেননি। কিন্তু নানা ভাবে দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সাহায্য করেছেন নানা পর্যায়ে, তাঁদের মতামতকেও যথেষ্ট গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে বামেদের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সিপিএমের নতুন মুখরা বামের ভোট রামে যাওয়া ঠেকাতে পারবে এবার?

CPIM Vote Turn over 2024 : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কি তরুণ ব্রিগেডকে নিয়ে বামেদের প্রাসঙ্গিক করে তুলতে পারবেন মহম্মদ সেলিম?

আর এ প্রসঙ্গেই সিপিএমের সবজান্তা মনোভাব ত্যাগের কথা বলেছেন সেলিম। তাঁর কথায়, ‘আমরাই সব জানি, অন্যেরা জানেন না, এমনটা যেন না হয়।’’ শুধু দলের কর্মীসদস্য বা সমর্থক নয়, একই সঙ্গে জেলাস্তরে পর্যালোচনাও শুরু করে দিয়েছে সিপিএম। নির্বাচনী পর্যালোচনায় যাতে কোনও রকম ফাঁক না থেকে যায়, তার জন্য নির্দিষ্ট পয়েন্টে ফর্মও ছাপা হয়েছে দলের তরফে। ইতিমধ্যেই সিপিএম পলিটব্যুরোর বৈঠক হয়েছে। এরই মধ্যে আগামী ১৯-২০ জুন রাজ্যকমিটির বৈঠক রয়েছে। তার পর ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে।

শুধু সেলিম নয়, এর মধ্যে হস্তক্ষেপ করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। তিনি জানিয়েছেন, ভোটে দলের ফলাফলে তাঁরা হতাশ। বাংলার ফলাফল তো বটেই, তার চেয়েও দল হতাশ কেরলের ফলাফল নিয়ে। সে রাজ্যে ক্ষমতাসীন বাম সরকার হওয়া সত্ত্বেও সেখানে একটির বেশি আসন পায়নি তারা। কেরলে বিজেপির মাথা তোলা এবামেরাবং একটি লোকসভা আসন জিতে যাওয়া নিয়ে যথেষ্ট চিন্তিত বাম শীর্ষ নেতৃত্ব।

বাংলায় যেন বামেদের পিছন ছাড়ছে না শূন্য। সেই কবে থেকে পরের পর ভোটে একটিও আসন জিততে পারেনি বামেরা। আলিমুদ্দিন স্ট্রিটের প্রাথমিক পর্যালোচনা বলছে, যে যে আসনে এবার বামেরা লড়েছিল, সেই তেইশটির মধ্যে অন্তত কুড়িটি আসনে কিন্তু ২০২১ সালের তুলনায় ভোট সামান্য হলেও বেড়েছে। ২০০৬ সাল থেকে সিপিএমের যে উল্টোগুনতি শুরু হয়েছিল, তা অনেকাংশেই ঠেকানো গিয়েছে এই লোকসভা ভোটে। এবার সেটাকে পজিটিভ ধরেই নিজেদের বৃত্তকে বাড়িয়ে পুরনো ভুল সংশোধন করে নিতে চাইছে বামেরা। এখন দেখার নতুন এই নীল নকশা বামেদের জমি ফিরিয়ে দিতে পারে কি না আদৌ।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।