‘বাংলাদেশি’ তকমা! ওড়িশায় কেন নির্যাতনের শিকার বাংলার শ্রমিকেরা?

Bengali Labour Harassed in Odisha: ওড়িশার ভদ্রক জেলায় ফেরিওয়ালার কাজ নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসিন্দারা। প্রায় দু'দশক ধরেই ওই কাজ করে আসছেন তাঁরা।

Sohini Das
৩ মিনিট
‘বাংলাদেশি’ তকমা! ওড়িশায় কেন নির্যাতনের শিকার বাংলার শ্রমিকেরা?

কিছুদিন আগেই শাসক বদল হয়েছে পড়শি রাজ্য ওড়িশায়। পঁচিশ বছরের বিজু জনতা দলের শাসন শেষ হয়ে সেখানে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সেই বিজেপি শাসিত ওড়িশায় উঠল গুরুতর অভিযোগ। ওড়িশায় কাজ করতে গিয়ে অত্যাচারিত একাধিক বাংলার শ্রমিক। প্রায়শই রোজগারের আশায় ভিনরাজ্যে কাজ করতে যান এই বাংলার শ্রমিকেরা। এবার ওড়িশায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন মুর্শিদাবাদের শতাধিক বাসিন্দা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে তাঁদের পাল্টা নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ।

ওড়িশার ভদ্রক জেলায় ফেরিওয়ালার কাজ নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসিন্দারা। প্রায় দু'দশক ধরেই ওই কাজ করে আসছেন তাঁরা। কিন্তু সম্প্রতি বিজেপি শাসিত ওড়িশায় হয়রানি ও শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে তাঁদের। যার জেরে বাধ্য হয়েছেন তাঁরা নিজের কাজকর্ম ছেড়ে ফের বাংলায় ফিরে আসতে হয়।

সম্প্রতি সইরুদ্দিন মোমিন, রকিবউদ্দিন মোমিন ও মনজরুল শেখ নামে তিনি পরিযায়ী শ্রমিক ভদ্রক ছেড়ে পালিয়ে আসেন সমসেরগঞ্জের মহিস্থলী গ্রামে। তাঁরা তিনজনেই গুরুতর আহত অবস্থায় এ রাজ্যে ফিরেছেন বলে জানা গিয়েছে। ওড়িশা ছেড়ে ফেরার আগে পুলিশের কাছে অভিযোগ জানান তাঁরা। জানা গিয়েছে, সম্প্রতি বিজেপি সমর্থকেরা ক্রিকেট ব্যাট নিয়ে চড়াও হন তাঁদের উপরে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
উই দ্য পিপল: পাতা উল্টে ভারত ভ্রমণ করায় যে বই

We The People Book Review: ভারতবর্ষ মানেই তথাকথিত ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল ইন্ডিয়া বা সোশ্যাল অ্যাটাচমেন্ট নয়।

সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। ওড়িশার খাদগিরি থানার ডুমুডুমা রহমদ এলাকায় পশ্চিমবাংলা থেকে আসা ফেরিওয়ালাদের নিগ্রহ করা হচ্ছে বলে দেখা যায় সেখানে। ওই সব বাংলা থেকে কাজ করতে যাওয়া ফেরিওয়ালাদের মারধর করা হয় বলে অভিযোগ।

ঠিক কী কারণে মারধর? জানা গিয়েছে, পশ্চিমবাংলা থেকে কাজ করতে যাওয়া ওই সব শ্রমিকদের বাংলাদেশি বলে কোণঠাসা করা হয়। এমনকী তাঁদের কাছ থেতে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার নথি পর্যন্ত দেখতে চাওয়া হয়। আর তা দেখাতে অস্বীকার করতেই তাঁদেরকে মারধর করা হয় বলে অভিযোগ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৬ জন পরিযায়ী শ্রমিককে পিষে মেরেছিল ট্রেন, রুটির টুকরোরা আজও জ্যান্ত

Migrant Labors Run Over By Goods Train: করোনার বিভীষিকা নয়, পণ্যবাহী ট্রেনের ধাক্কা নড়বড়ে করে দিয়েছিল সারা দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন অনেক পরিবারকেই।

সাইরুল জানান, এক সন্ধ্যায় কয়েক জন এসে তাঁদের কাছ থেকে ওই কাগজ দেখতে চান। তাদের পরিচয় ও কেন কাগজ দেখাতে হবে, জানতে চাইতেই তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। চলে ব্যাট দিয়ে মারধর। তারপর তাঁরা ভদ্রক গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করেন তারা। প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে ওড়িশায় বিভিন্ন জিনিসপত্র ফেরি করছেন সাইরুল। মনজরুল জানালেন, কলকাতা থেকে বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র ও পোশাক বোঝাই করে ওড়িশার চরাম্পা গ্রাম ও তার সংলগ্ন গ্রামগুলিতে বিক্রি করতেন তাঁরা। প্রায় ১৫-২০ বছর ধরে এই কাজ করতেন তারা। সম্প্রতি ওই হামলার পরে প্রাণ বাঁচাতে এ রাজ্যে ফিরে আসেন তাঁরা।

মুর্শিদাবাদের ওই বাসিন্দারা জানিয়েছেন, কিছু দিন আগে দুই ব্যক্তি তাঁদের কাছে গিয়ে একটি ভিডিও রেকর্ড করেন। হকারদের অভিযোগ, তাঁদের বাংলাদেশি বলে প্রচার করা হয়েছিল তার পর ফেসবুকে। সেই ভিডিও ছড়ানোর পরেই নানা ভাবে তাঁদের নিগ্রহের চেষ্টা করেন। তবে কেবল সাইরুল বা মনজরুলরাই নয়। প্রায় একশো জন পশ্চিমবাংলাবাসী রয়েছেন ভদ্রকে, যারা সাইরুলদের মতোই ওড়িশায় হকারি করে সংসারনির্বাহ করেন। তাঁদের বেশিরভাগই ভয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন এই পরিস্থিতিতে।

শুধু সাইরুলরা নন। বীরভূমের নলহাটির এক বাসিন্দা যখন সাইকেলে করে কাপড় ফেরি করছিলেন, সেসময়ই তাঁকে ঘিরে ধরে বাংলাদেশি তকমা দেওয়া হয়। আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেথানে দেখা যায় মুহাম্মদ আবুল কাশেম নামে এক প্লাস্টিক দ্রব্যের ফেরিওয়ালাকে মারধর করতে। তাঁদের ওড়িশা ছেড়ে চলে যাওয়ারও হুমকি দেওয়া হয়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে বলে মারধর শুরু হয় সেখানকার ওইসব অহিন্দু ফেরিওয়ালাদের, যারা আদতে পশ্চিমবাংলার বাসিন্দা। ঘটনাটি ইতিমধ্যেই পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কানে। আর তা শোনার পরেই ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন করেন ক্ষুব্ধ মমতা। বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে মুর্শিদাবাদেও। জঙ্গিপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ভদ্রকে ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে ওড়িশা পুলিশের তরফে জানানো হয়েছে। ওই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সায়ান পারিদাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেও খবর।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।