ট্রেনেই যাওয়া যাবে কাঠমান্ডু! এই মাসেই চালু ভারতীয় রেলের নয়া চোখ ধাঁধানো 'ট্যুরিস্ট ট্রেন'!

Bharat Gaurav Train: ভারত গৌরব ট্রেনে চড়ে যাওয়া যাবে অমৃতসর, ভাটিন্ডা, প্রয়াগরাজ, বারাণসী এবং এমনকী নেপালের কাঠমান্ডুও।

inscript
২ মিনিট
ট্রেনেই যাওয়া যাবে কাঠমান্ডু! এই মাসেই চালু ভারতীয় রেলের নয়া চোখ ধাঁধানো 'ট্যুরিস্ট ট্রেন'!

ট্রেনে চেপে মানুষ কাজে যান, বাড়ি ফেরে, ঘুরতে যান, মোদ্দা কথা ট্রেন একজন যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। না, আসলে নির্দিষ্ট গন্তব্যে না। গন্তব্যের কাছাকাছি এনে দেয়। স্টেশনে নেমে যাত্রীরা যে যার মতো এগিয়ে যান পছন্দের লক্ষ্যে। তবে পর্যটকদের ট্রেন একটু ভিন্ন। এখানে আস্ত ট্রেনটাই যেন সফরের মাধ্যম। ভারতীয় রেল দেশজুড়ে পর্যটনকে গুরুত্ব দিতে (যদিও ধর্মীয় পর্যটনই এযাবৎ বেশিই চোখে পড়েছে) বিশেষ বিশেষ ট্রেন চালু করছে। এই মার্চ মাস থেকেই ভারত জুড়ে ছুটবে নতুন এক ট্রেন। ট্রেনের নামেই খানিক এর লক্ষ্যের পরিচয় মেলে, ট্রেনের নাম ভারত গৌরব। ভারত গৌরব ট্রেনটি দেশ জুড়ে নানান বিখ্যাত পর্যটনকেন্দ্রের মধ্যে দিয়েই এগোবে কিন্তু এই ট্রেন কোনও সাধারণ ট্রেন নয়। এতে চড়তে হলে বিশেষ ট্রেন প্যাকেজ বুক করতে হবে যাত্রীকে। আর সেই প্যাকেজের মধ্যেই একজন পর্যটকের প্রয়োজনীয় সবটাই জুড়ে রয়েছে। ভারত গৌরব ট্রেন বিশেষ কিছু পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিয়ে যাবে। শুধু স্টেশনে নামিয়েই ভারতীয় রেলের কাজ শেষ হয়ে যাচ্ছে না, যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া, সেখানের ঘুরে দেখানোর জন্য গাইড, খাবার সবটুকুই জোগাবে ভারতীয় রেল। IRCTC ১৮ মার্চ সেকেন্দ্রাবাদ রেল স্টেশন থেকে প্রথম ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু করছে।

ভারত গৌরব ট্রেনের যাত্রাপথ

বেশ কয়েকটি ভারত গৌরব ট্রেন একসঙ্গেই চলবে। ভারত গৌরব ট্রেনে চড়ে যাওয়া যাবে অমৃতসর, ভাটিন্ডা, প্রয়াগরাজ, বারাণসী এবং এমনকী নেপালের কাঠমান্ডুও। মার্চ মাসে প্রথম যে ভারত গৌরব ট্রেনটি আসছে তার নাম পুণ্যক্ষেত্র যাত্রা। এই প্রথম ভারত গৌরবের যাত্রা শুরু হবে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে এবং পুরী, কোণারক, গয়া, বারাণসী, অযোধ্যা আর প্রয়াগরাজ হয়ে ট্রেন সেকেন্দ্রাবাদে ফিরে আসবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মাত্র ৪ ঘণ্টায় দেশের জনপ্রিয়তম সৈকতে পাড়ি! বন্দে ভারত ট্রেন ছুটবে এবার যে গন্তব্যে

Mumbai Goa Vande Bharat Train: এখন কোনও এক্সপ্রেস ট্রেনে মুম্বই থেকে গোয়া যেতে কমপক্ষে ৮ ঘণ্টা সময় লাগে।

ভারত গৌরব ট্রেনে চড়ে কী কী দেখা যাবে?

পুণ্যক্ষেত্র যাত্রার প্যাকেজের মধ্যে রয়েছে ট্রেনের যাত্রাপথ জুড়ে বিভিন্ন ঐতিহাসিক স্থানের পরিদর্শন। পুরীর জগন্নাথ মন্দির, কোণারকের সূর্য মন্দির, বারাণসীতে গঙ্গা আরতি এবং অযোধ্যায় সরযূ নদীর তীরে সন্ধ্যা আরতি দেখার সুযোগ মিলবে এই ট্রেনের যাত্রীদের। যাত্রাপথ মোট আট রাত, নয় দিনের। সেকেন্দ্রাবাদ, কাজিপেট, খাম্মাম, বিজয়ওয়াড়া, এলুরু, রাজামুন্দ্রি, সামলকোট, সিমাচালাম এবং বিজয়নগরমে যাত্রীরা ট্রেনে চাপতে এবং ট্রেন থেকে নামতে পারবেন।

ভারত গৌরব ট্রেনের অন্দরে

ট্রেনটিতে স্লিপার নন-এসির পাশাপাশি এসি থ্রি টায়ার এবং টু টায়ার কোচ রয়েছে। ট্রেনটিতে মোট ৬০০-৭০০ জন যাত্রী যাতায়াত করতে পারেন। ট্রেনের ভিতরে ইনফোটেইনমেন্ট সিস্টেম, সাধারণ এলাকায় সিসিটিভি ক্যামেরা এবং প্রতিটি কোচে নিরস্ত্র নিরাপত্তা রয়েছে। এছাড়াও থাকছে একটি প্যান্ট্রি কার রয়েছে যেখানে টাটকা রান্নাই পরিবেশন করা হবে। মেনুতে থাকবে ভারতীয় খাবার। ভারত গৌরব ট্রেনে ভারতীয় আঞ্চলিক খাবারের নানা পদকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কত ভাড়া হতে চলেছে এই ট্রেনের?

ট্যুর প্যাকেজে ট্রেন ভ্রমণের খরচ, সমস্ত খাবার (শুধুমাত্র নিরামিষ খাবার), ভ্রমণ বীমা, ট্যুর গাইড, ট্রেনে নিরাপত্তার পাশাপাশি ট্যাক্সও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যান্য খরচ যেমন কোনও সৌধে প্রবেশের টিকিট, রুম সার্ভিস, টিপস এবং ব্যক্তিগত খরচ এই প্যাকেজে অন্তর্ভুক্ত নয়। ট্যুর প্যাকেজটির তিনটি ভাগ আছে— ইকোনমি, স্ট্যান্ডার্ড এবং কমফোর্ট। সিঙ্গেল রুম নেবেন নাকি মাল্টি-শেয়ারিং রুম, তার উপর নির্ভর করে দাম পরিবর্তিত হবে। সিঙ্গল রুমের প্যাকেজ শুরু হবে ১৫,৩০০ টাকা থেকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।