আম জনতার ইস্যু কই? রাহুলের বিস্তারিত ধর্ম আলোচনা নিয়ে সওয়াল চন্দ্রশেখরের

Chandrashekhar Azad Lok Sabha Speech: চন্দ্রশেখর আজাদের কথায়, "আমার কাছে বেকারত্ব আজ সবচেয়ে বড় সমস্যা। কর্মসংস্থান নিয়ে দল ও বিরোধী দল উভয়েরই আন্তরিক আলোচনা হওয়া উচিত।"

inscript
২ মিনিট
আম জনতার ইস্যু কই? রাহুলের বিস্তারিত ধর্ম আলোচনা নিয়ে সওয়াল চন্দ্রশেখরের

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি সোমবারই শিবের নীতি উল্লেখ করেছিলেন। হিন্দুসহ সব ধর্ম নিয়েই কথা বলেছেন রাহুল গান্ধি। ধর্মের কথা উঠতেই ভারতীয় জনতা পার্টি স্বাভাবিকভাবেই আক্রমণ করছে কংগ্রেস নেতাকে। লোকসভার রেকর্ড থেকে রাহুলের ধর্ম বিষয়ক বক্তব্য বাদ দিয়ে দেওয়া হয়েছে। রাহুল গান্ধির লোকসভার বক্তব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপি ময়দানে নেমে পড়েছে ফের। এরই মধ্যে নাগিনার সাংসদ এবং আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদও কংগ্রেস সাংসদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। লোকসভায় এই প্রথম সাংসদ হয়ে এসেছেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর, বলছেন, “আজ লোকসভায় ধর্ম নিয়ে অনেক জ্ঞান অর্জন করেছি।"

চন্দ্রশেখর আজাদ রাহুল গান্ধির বক্তৃতা প্রসঙ্গে বলছেন, রাহুল যে পরিস্থিতিতে এবং যে বিষয়বস্তু নিয়ে তাঁর বক্তব্য সাজিয়েছেন তা নিয়ে আলোচনা করতে চান না তিনি। তবে জনগণের মৌলিক সমস্যা এবং জীবনের মূল অভাব-অভিযোগের বিষয় নিয়ে আলোচনা করাই সংসদের প্রয়োজন। দেশের একতা বড় অংশের মানুষ মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের কথা বলাই সাংসদের কাজ। এই বিষয় নিয়ে সংসদে আলোচনা হয়েওছে। কর্মসংস্থান, উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত বিষয় আলোচিত হচ্ছে সংসদে। এই বিষয় নিয়ে কথা বলার জন্যই সংসদে মানুষের প্রতিনিধি হয়ে আসা। নাগিনার সাংসদ চন্দ্রশেখর বলছেন, "আজকে সংসদ থেকে ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান পেয়েছি। আমরা ইস্যু নিয়ে রাজনীতি করি। এর মধ্যে ধর্ম অন্তর্ভুক্ত নয়। কারণ ধর্ম নিয়ে আলোচনা হলেই মূল বিষয়গুলো চলে যাবে। আমি আশা করি, সুযোগ পেলেই আমরা কৃষক, দরিদ্র, দলিত, অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু এবং কর্মসংস্থান, উন্নয়ন বা অন্যায়ের মতো মৌলিক সমস্যা নিয়ে কথা বলব।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিন্দু মানেই বিজেপি নয়, অযোধ্যা শিক্ষা দিয়েছে, লোকসভায়  রাহুল

Rahul Gandhi's Lok Sabha Speech: সোমবার অধিবেশন শুরু হতেই একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল রাহুলকে। কার্যত তাঁর প্রশ্নের উত্তর দিতে নাকানিচোবানি খেতে দেখা গেল একাধিক তাবড় বিজেপি নেতাকে।

সংসদে চন্দ্রশেখর আজাদও বিরোধীদের উত্থাপিত অগ্নিবীর ইস্যুকে সমর্থন করেছিলেন। তিনি বলছেন, এই বিষয়ে আলোচনা হওয়া উচিত। অগ্নিবীর শহিদ হলে তখন তাঁর প্রাপ্যটুকু পাওয়া উচিত। ৫২ শতাংশ ওবিসিরা কবে সংরক্ষণ পাবে এই প্রশ্নও তুলেছেন তিনি। চন্দ্রশেখর বলছেন, ২০১৪ সালে ওবিসি সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদি। "এখন দলিত, আদিবাসীদের থেকে জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার জবাব কে দেবে? করোনাকালে হাজারে হাজারে মানুষের মৃত্যু নিয়ে সরকারকে প্রশ্ন করা উচিত, লাখে লাখে পরিযায়ী শ্রমিকদের হেঁটে বাড়ি ফেরা নিয়ে প্রশ্ন করা উচিত," বছেন ভীম আর্মি প্রধান।

চন্দ্রশেখর আজাদের কথায়, "আমার কাছে বেকারত্ব আজ সবচেয়ে বড় সমস্যা। কর্মসংস্থান নিয়ে দল ও বিরোধী দল উভয়েরই আন্তরিক আলোচনা হওয়া উচিত। ছোট ছোট চাকরিগুলো হারিয়ে গেছে। কর্মসংস্থান হলে যুবসম্প্রদায়ের মুখে হাসি ফুটবে।" মণিপুর, দলিত ইস্যুতেও সরব হয়েছেন দলিত আন্দোলনের মুখ চন্দ্রশেখর। বলছেন, "মণিপুরের কথা হোক, নারীর উপর অত্যাচার নিয়েও আলোচনা করা উচিত। মুসলমান ও দলিতরা মরার জন্য জন্মায়নি। তাদের জীবনও যেন সুন্দর হয়। তাই এই নিয়ে সংসদে আলোচনা কাম্য।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?