সত্যিই UPSC না দিয়েও পাস করে গেছেন ওম বিড়লার মেয়ে? জানুন আসল সত্য

Om Birla Daughter UPSC: ২০১৯ সালের পরীক্ষার ফলাফল ২০২০ সালের ৪ অগাস্ট ঘোষণা করা হয়। ৮২৯ জন প্রার্থী তাতে উত্তীর্ণ হন। অঞ্জলির নাম রিজার্ভ তালিকায় ছিল।

inscript
৩ মিনিট
সত্যিই UPSC না দিয়েও পাস করে গেছেন ওম বিড়লার মেয়ে? জানুন আসল সত্য

১৮তম লোকসভায় ফের স্পিকার পদে নিযুক্ত হয়েছেন ভারতীয় জনতা পার্টির সাংসদ ওম বিড়লা। এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে। ওম বিড়লার কন্যা অঞ্জলি বিড়লা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অনেকেই বলতে থাকেন, অঞ্জলি এই পরীক্ষায় না বসেও পাস করে গেছেন। দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি। নিট বা নেট নিয়ে চলা কেলেঙ্কারির মধ্যে ইউপিএসসি-র দুর্নীতি নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু সত্যিই পরীক্ষায় না বসেই উত্তীর্ণ হওয়া সম্ভব?

সোশ্যাল মিডিয়াতে অনেকেই অঞ্জলি বিড়লার ছবি শেয়ার করে লিখতে থাকেন, “ভারতই একমাত্র দেশ যেখানে আপনি পরীক্ষায় না বসেই ইউপিএসসি পাস করতে পারেন। তবে তার জন্য আপনাকে লোকসভার স্পিকার ওম বিড়লার কন্যা হয়ে জন্মাতে হবে। ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লা কোনও পরীক্ষা না দিয়েই UPSC পাশ করেছেন, তিনি পেশায় একজন মডেল। মোদি সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রহসন করে তুলেছে।"

সম্প্রতি ইন্ডিয়া টুডে এই ঘটনার সত্যতা যাচাই করেছে। দেখা গেছে, পরীক্ষায় না বসেই পাস করার দাবিগুলি সত্য নয়। অঞ্জলি বিড়লা ২০১৯ সালের UPSC পরীক্ষায় বসেন এবং একত্রিত রিজার্ভ তালিকার মাধ্যমে নির্বাচিত হয়েছেন, যা UPSC নির্বাচন প্রক্রিয়ারই একটি অংশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির সঙ্গে মাথা নত করে করমর্দন! ওম বিড়লাকে কর্তব্য মনে করালেন রাহুল গান্ধি

Rahul Gandhi vs Om Birla: ওম বিড়লা বলছেন, "আমার সংস্কার বলে, প্রয়োজনে বড়দের পা ছুঁয়ে প্রণাম করা উচিত। আমি এই সংস্কার মেনে চলি।"

সোশ্যাল মিডিয়াতে আরও বলা হতে থাকে, অঞ্জলি বিড়লা একেবারে প্রথম প্রচেষ্টায় UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দেশের সবচেয়ে কঠিন পরীক্ষায় তাবড় তাবড় আধিকারিকরাও এক সুযোগে পাস করতে পারেননি। অঞ্জলি কীভাবে পারলেন? মিন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের পরীক্ষার ফলাফল ২০২০ সালের ৪ অগাস্ট ঘোষণা করা হয়। ৮২৯ জন প্রার্থী তাতে উত্তীর্ণ হন। অঞ্জলির নাম রিজার্ভ তালিকায় ছিল। সেই তালিকায় আরও ৮৯ জন প্রার্থী ছিলেন। তাঁদের নাম ২০২১ সালের ৪ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল।

UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে ২০২১ সালের ৪ জানুয়ারি প্রকাশিত ওই রিজার্ভ তালিকার বিজ্ঞপ্তি রয়েছে। ইউপিএসসির নিয়ম ১৬(৪) এবং ১৬(৫) অনুযায়ী, কমিশন যোগ্য প্রার্থীদের একটি সংরক্ষিত তালিকা তৈরি করে। এই তালিকায় ৮৯ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল এবং অঞ্জলি বিড়লা ছিলেন তাদের একজন। অঞ্জলির নাম এবং রোল নম্বর (০৮৫১৮৭৬) সেই তালিকায় স্পষ্ট উল্লিখিত আছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গণতন্ত্রে 'রাজদণ্ড' কেন? সংসদ থেকে সরানো হবে মোদির প্রিয় সেঙ্গোল?

Sengol symbol of monarchy: সাংসদ আর কে চৌধুরী লিখেছেন, “সংবিধান গণতন্ত্রের প্রতীক এবং সেঙ্গোল রাজতন্ত্রের প্রতীক। আমাদের সংসদ গণতন্ত্রের মন্দির, রাজত্বের স্থান নয়।"

ইউপিএসসি পরীক্ষার শেষ ধাপ ইন্টারভিউ। সেই পর্যায়ে পৌঁছানোর জন্য, প্রার্থীকে প্রিলিম এবং মেইনস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ২০১৯ সালের UPSC প্রিলিমের ফলাফলেও উত্তীর্ণদের তালিকায় অঞ্জলি বিড়লার নাম আছে। মেইনসের পরীক্ষার ফলাফলেও অঞ্জলির নাম উত্তীর্ণদের তালিকায় আছে। ২০২০ সালের ১৪ তাঁদের নাম ঘোষণা করা হয়েছিল।

আইএএস অফিসারদের পাশাপাশি গ্রেড এ কর্মচারীদের নিয়োগও করে UPSC। প্রতি বছর, কেন্দ্রীয় সরকারের চাহিদা অনুযায়ী, এই ধরনের প্রার্থীদের সুপারিশ করা হয়। এই তালিকাকে বলা হয় একত্রিত সংরক্ষিত তালিকা। ২০২১ সালের ৭ জানুয়ারি UPSC এই বিষয়ে স্পষ্ট জানায় যে ইউনিয়ন একটি রিজার্ভ তালিকা তৈরি করবে যেখানে সংরক্ষিত এবং অ-সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সুপারিশ করা হবে।

কুইন্টকে অঞ্জলি বিড়লা বলেছেন, "ইউপিএসসি আগেই জানিয়েছিল যে তাদের ২০১৯ ব্যাচের জন্য ৯২৭টি শূন্যপদ রয়েছে৷ চূড়ান্ত ফলাফল প্রকাশ হলে দেখা যায় মাত্র ৮২৯টি শূন্যপদ পূরণ হচ্ছে৷ তাই, ২০২০ সালের অগাস্টের তালিকায় আমার নাম সেখানে ছিল না কারণ আমি ৮ নম্বরের জন্য সাধারণ বিভাগের কাট-অফ মার্কস পেরোতে পারিনি। ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে UPSC উল্লেখ করে যে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DoPT) আরও শূন্যপদ পূরণের জন্য অনুরোধ করেছে।”

দিল্লির রামজাস কলেজের স্নাতক অঞ্জলি বিড়লা ভারতীয় রেলওয়ে অ্যাকাউন্ট পরিষেবার জন্য নির্বাচিত হয়েছেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?