মোদির প্রিয় ম: মুসলিম, মাদ্রাসা, মাংস... মণিপুর কই? প্রশ্ন মহুয়ার

Mahua Moitra: নির্বাচনে মোদি বাছাই করা কিছু শব্দ ব্যবহার করেন যা নির্দিষ্ট করে কিছু সম্প্রদায়কেই উদ্দেশ্য করে বলা।

inscript
২ মিনিট
মোদির প্রিয় ম: মুসলিম, মাদ্রাসা, মাংস... মণিপুর কই? প্রশ্ন মহুয়ার

মোদি লোকসভা নির্বাচনের প্রচার পর্যায়ে যে ঘৃণাভাষণ দিয়েছিলেন, তা নজিরবিহীন ছিল বিশেষ করে দু'টি ক্ষেত্রে। এক, দেশের একজন প্রধানমন্ত্রী নিজে দেশেরই এক ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন এমন উদাহরণ খুব একটা নেই। দুই, লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি, অভিযোগ, প্রকল্পের আশ্বাস নিয়ে কথা হয়। এই প্রথম সরাসরি এক ধর্মকে অন্য ধর্মের বিরুদ্ধে, এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। ফলও পেয়েছেন। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। মোদির সেই ঘৃণাভাষণের কথা সংসদে আবারও মনে করিয়ে দিলেন মহুয়া মৈত্র। বহিষ্কৃত হয়ে জনতার ভোটে জিতে আবারও সংসদে সাংসদের ভূমিকায় ফিরেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।

সংসদে রাষ্ট্রপতির বক্তৃতার উল্লেখ করে, মহুয়া মৈত্র বলেছেন মোদি সরকার সমালোচনামূলক বিষয়গুলি সযত্নে এড়িয়ে গেছে। মহুয়া সংসদে বলছেন, "রাষ্ট্রপতির ভাষণে ছয়টি থিম রয়েছে। উত্তর-পূর্বের বাজেট চার গুণ বেড়েছে, তবুও বক্তৃতায় 'মণিপুর' শব্দটি কোথাও নেই।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
বুলেট টেনের দেখনদারি, প্রাণ বাঁচানোর কবচে কম্প্রোমাইজ! যে সত্য ফাঁস করলেন মহুয়া

Mahua Moitra on Bullet Train: মহুয়া বলছেন, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনের জন্য ১.০৮ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র।

নির্বাচনে মোদি বাছাই করা কিছু শব্দ ব্যবহার করেন যা নির্দিষ্ট করে কিছু সম্প্রদায়কেই উদ্দেশ্য করে বলা। মহুয়া বলছেন, "প্রধানমন্ত্রী 'মুসলিম', 'মাদ্রাসা', 'মাটন', 'মছলি' এবং 'মুজরা' শব্দ উল্লেখ করেছেন কিন্তু নির্বাচনী প্রচারের সময় একবারও 'মণিপুর' শব্দটি বলেননি। 'লুক ইস্ট' বা অ্যাক্ট 'ইস্ট'-এর দরকার নেই। আমরা চাই আপনারা পূর্বে কাজ করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বকে ভালোবাসুন।" মণিপুরের মানুষদের সঙ্গে যে তিনি আছেন, তা আবারও জোর গলায় বলেছেন মহুয়া মৈত্র।

মণিপুরের পাশাপাশি কাশ্মীর ইস্যুতেও কথা বলেন মহুয়া। রাষ্ট্রপতির বক্তৃতায় বলা হয়, কয়েক দশক ধরে বন্ধ থাকার পরে, কাশ্মীর উপত্যকায় নিরাপদ পরিবেশে ভোট হয়েছে৷ মহুয়া প্রশ্ন তোলেন, "যদি ৩৭০ ধারা বাতিল করা এতই ভালো কাজ ছিল তবে কেন শাসক দল বিজেপি অনন্তনাগ, বারামুল্লা, শ্রীনগর এই তিনটি উপত্যকা আসনে প্রার্থী দেওয়ারও সাহস করেনি?”

নির্বাচন কমিশনের সমালোচনা করে মহুয়া মৈত্র বলেন, "ক্ষমতাসীন দল আদর্শ আচরণবিধির সবচেয়ে গুরুতর লঙ্ঘন করলেও কমিশনাররা মুখ ফিরিয়ে নিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁর ঘৃণাপূর্ণ বক্তৃতা দিয়ে এই দেশকে লজ্জিত করেছে। এই নির্বাচনী প্রচারের সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে, সেসব দেখেও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ইসি যেভাবে চোখ বন্ধ করে রেখেছিল তা ইতিহাসে লেখা থাকবে।"

এর আগে কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়্গেও বলেছিলেন, একজন প্রধানমন্ত্রীকে সমাজে এত বিভাজন সৃষ্টি করতে আগে দেখা যায়নি। তিনি বলেছিলেন, মোদি শুধুমাত্র 'ম' শব্দটি পছন্দ করেন — মুসলিম, মাটন, মঙ্গলসূত্র এবং মছলি।”

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।