বুলেট টেনের দেখনদারি, প্রাণ বাঁচানোর কবচে কম্প্রোমাইজ! যে সত্য ফাঁস করলেন মহুয়া

Mahua Moitra on Bullet Train: মহুয়া বলছেন, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনের জন্য ১.০৮ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র।

inscript
২ মিনিট
বুলেট টেনের দেখনদারি, প্রাণ বাঁচানোর কবচে কম্প্রোমাইজ! যে সত্য ফাঁস করলেন মহুয়া

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। টাকার বিনিময়ে সংসদে মোদির বিরুদ্ধে, আম্বানির বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বহিষ্কৃত হওয়ার পর সংসদের বাইরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, জনতার ভোটে নির্বাচিত হয়ে ফের সংসদে ফিরবেন। ফিরলেনও। এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর আসনে জিতে ফের সাংসদ হয়েছেন মহুয়া মৈত্র। চেনা ভঙ্গিতে, চেনা মেজাজে ফিরেছেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে সেই একই আক্রমণাত্মক মেজাজ ধরে রেখেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি পশ্চিমবঙ্গে ঘটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রেক্ষিতে রেলের 'কবচ' নিরাপত্তার ঢক্কানিনাদ নিয়ে সওয়াল করেছেন মহুয়া।

একের পর এক রেল দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বুলেট ট্রেনের সমালোচনাও করেছেন মহুয়া। কেন্দ্র জানিয়েছে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন চালু হবে। এদিকে সাধারণ যাত্রী ট্রেনগুলির নিরাপত্তা তথৈবচ। ২০২৩ সালের করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর সেই জুন মাসেই ফের পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। সোমবার সংসদের যৌথ অধিবেশনে এই একের পর এক ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মহুয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘কুরুসভায় সেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল!’ মোদি-শাহকে মনে করিয়ে দিলেন মহুয়া

Mahua Moitra: মহাভারতের কুরুসভার তুলনা টেনে মহুয়া বলেন, ‘‘৮ ডিসেম্বর কুরুসভা হয়েছিল সংসদে। দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। ধৃতরাষ্ট্র সে দিন অন্ধ ছিলেন।’’

মহুয়া বলছেন, “মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনের জন্য ১.০৮ লক্ষ কোটি টাকা অনুমোদন করেছে কেন্দ্র। প্রতি কিলোমিটারের জন্য খরচ পড়বে ২০০ কোটি টাকা। সেখানে ট্রেন দুর্ঘটনা রুখতে কবচ সিস্টেম চালু করতে প্রতি কিলোমিটারে ৫০ লক্ষ টাকা প্রয়োজন। আমাদের দেশে সব মিলিয়ে ১ লক্ষ ২৬ হাজার কিলোমিটার রেলপথ রয়েছে। ফলে দেশজুড়ে কবচ সিস্টেম চালু করতে মোট খরচ পড়বে ৬৩ হাজার কোটি টাকা। সেখানে শুধুমাত্র একটা বুলেট ট্রেন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১.০৮ লক্ষ কোটি টাকা।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 'সুরক্ষা কবচ' কোথায়? এত বড় দুর্ঘটনার দায় কার?

Kanchanjunga Express Accident: কবচ কাজ করলে তা দুই চালককেই সতর্ক করে দিতে পারত এবং ট্রেন থামিয়ে দিতে পারত।

এবারের দুর্ঘটনাতেও দেখা গেছে কবচ সিস্টেমের কথা ঘটা করে বলা হলেও তা প্রয়োগ হয়নি, প্রয়োজনীয় টেন্ডারও ডাকা হয়নি। ২০২৩ সালে যখন ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে দু'টি ট্রেনের সংঘর্ষ ঘটে , সেই ভয়াবহ দুর্ঘটনায় ২৯০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়। কোনও কবচ সিস্টেম ছিল না সেখানেও। এই ঘটনার বীভৎসতা দেখার ১ বছর কেটে গেছে। জলপাইগুড়িতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে ১০ জন মারা গেলেন। এই ১ বছরেও কবচ সিস্টেমের বন্দোবস্ত করতে পারল না রেল। মহুয়া বলছেন, “একটি সমীক্ষা বলছে, যেভাবে টাকা বরাদ্দ করা হচ্ছে, তাতে ৫০ বছর লাগবে দেশের সমস্ত রেল ট্র্যাক কবচ সিস্টেমের আওতায় আনতে।”

রেল জানিয়েছিল, দুর্ঘটনা এড়াতে কবচ ব্যবস্থা চালু হবে। যাতে ট্রেন সংঘর্ষ এড়িয়ে চলতে পারবে। ট্রেনের এই স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থায় একই লাইনে দু'টি ট্রেন চলে এলে আগে থেকেই সতর্ক হয়ে যাবেন চালক। অথচ মুখে বলা হলেও কাজের কাজ হয়নি। মহুয়া মৈত্র সাংসদ হিসেবে দায়িত্ব ফিরে পেয়েই বুলেট বনাম কবচের প্রশ্ন তুলে দিয়ে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন। প্রশ্ন তুলে দিয়েছেন বিমানবন্দরগুলির দুর্দশা নিয়েও। নবনির্মিত বিমানবন্দরগুলির ছাদ ভেঙে যাওয়া, দিল্লি বিমানবন্দরে এক বৃষ্টিতে ছাদ ভেঙে মৃত্যু, প্রগতি ময়দানের টানেল ভেসে যাওয়ার মতো দিকগুলি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মহুয়া।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।