লোকসভার রেকর্ড থেকে বাদ রাহুলের বক্তব্য! বাকস্বাধীনতার প্রশ্ন তুলে স্পিকারকে চিঠি বিরোধী দলনেতার

Rahul Gandhi: রাহুল এদিন তাঁর চিঠিতে রীতিমতো তারিখ ও সময় উল্লেখ করে জানিয়েছেন, যে যুক্তিতে তাঁর মন্তব্যকে সরানো হয়েছে, তা কোনও ভাবেই ধারা ৩৮০-র মধ্যে পড়ে না।

Sohini Das
৩ মিনিট
লোকসভার রেকর্ড থেকে বাদ রাহুলের বক্তব্য! বাকস্বাধীনতার প্রশ্ন তুলে স্পিকারকে চিঠি বিরোধী দলনেতার

প্রায় এক দশক পরে বিরোধী দলনেতা পেয়েছে লোকসভা। সেই লোকসভার প্রথম অধিবেশনে বিরোধী দলনেতা হিসেবে কার্যত একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন রাহুল গান্ধি। নরেন্দ্র মোদি-সহ গোটা বিজেপি দলই ছিল সেদিন রাহুলের নিশানায়। এমনকী বিজেপির হিন্দুত্ব নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন রাহুল। সে ব্য়াপারটি নিয়ে শুধু বিজেপি নেতাদেরই নয়, বেশ অস্বস্তিতে পড়তে হয় লোকসভার বিজেপি প্রস্তাবিত স্পিকার ওম বিড়লাকে। মঙ্গলবার দেখা গেল, সোমবার রাহুলের দেওয়া ভাষণ থেকে বেশ কিছু অংশ মুছে ফেলা হয়েছে স্পিকার ওম বিড়লার নির্দেশে। রাহুলের সেই সব বক্তব্যকে 'বিতর্কিত' বলে দেগেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আর এবার সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই স্পিকার ওম বিড়লাকে লম্বা-চওড়া চিঠি লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

চিঠিতে তিনি জানিয়েছেন, রেকর্ডিং থেকে বাদ দেওয়া তাঁর বক্তৃতার অংশটি কোনও মতেই লোকসভার ৩৮০ ধারার মধ্যে পড়ে না। যে ধারা আদতে সাংসদদের বলা কথা বা ভাষণ সরিয়ে দেওয়া বা মুছে ফেলার অনুমতি দেয়। রাহুল জানিয়েছেন, তিনি যা বলেছেন সোমবার সাংসদে, তা বাস্তব ছবিমাত্র এবং তা চরম সত্যি। এর পাশাপাশি বিরোধী দলনেতা উল্লেখ করেছেন, ভারতীয় সংবিধানের ১০৫(১) অনুচ্ছেদের কথা, যেখানে বাকস্বাধীনতার কথা বলা হয়। তিনি জানান, সংসদের মধ্যে বক্তব্য উত্থাপন করা প্রতিটি সদস্যের অধিকার। এর পরেই সংসদের রেকর্ড থেকে সরিয়ে দেওয়া তাঁর মন্তব্য পুনরুদ্ধারের আর্জিও জানিয়েছেন রাহুল।

রাহুল এদিন তাঁর চিঠিতে রীতিমতো তারিখ ও সময় উল্লেখ করে জানিয়েছেন, যে যুক্তিতে তাঁর মন্তব্যকে সরানো হয়েছে, তা কোনও ভাবেই ধারা ৩৮০-র মধ্যে পড়ে না। কারণ কোনও রকম কুমন্তব্য বা অপশব্দ তিনি ব্যবহার করেননি। রাহুলের বক্তব্য, “আমার ভাষণের একটি উল্লেখযোগ্য অংশ যেভাবে বহিষ্কারের আড়ালে কার্যধারা থেকে সরানো হয়েছে তা দেখে আমি হতবাক। আমি সংসদের অধিবেশে যা বলেছি তা নিখাদ সত্যি। সংসদের প্রতিনিধিরা জনগণের সম্মিলিতি কণ্ঠস্বরকে ব্যক্ত করেন। এটাই ভারতীয় সংবিধানের ১০৫ (১) ধারার বাকস্বাধীনতা। সাধারণ মানুষের কথা বলা সংসদের প্রত্যেক সদস্যের অন্যতম অধিকার।” রাহুল আরও বলেন, “আমার মন্তব্য রেকর্ড থেকে সরিয়ে নেওয়া সংসদীয় গণতন্ত্রের নীতির পরিপন্থী।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিন্দু মানেই বিজেপি নয়, অযোধ্যা শিক্ষা দিয়েছে, লোকসভায়  রাহুল

Rahul Gandhi's Lok Sabha Speech: সোমবার অধিবেশন শুরু হতেই একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল রাহুলকে। কার্যত তাঁর প্রশ্নের উত্তর দিতে নাকানিচোবানি খেতে দেখা গেল একাধিক তাবড় বিজেপি নেতাকে।

"I am writing this in the context of remarks and portions expunged from my speech during discussion on Motion of Thanks on the President Address on 1 July 2024."

Here is LoP Shri

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘হিন্দুই নন!’ লোকসভায় সরাসরি আক্রমণ রাহুলের, উত্তর দিতে কালঘাম ছুটল টিম মোদির

Rahul Gandhi Vs Narendra Modi: সপ্তাহের শুরুর দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে পেয়ে ঝড় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বিজেপি এবং মোদির হিন্দুত্ব নিয়েই এদিন প্রশ্ন তুলে দেন রাহুল।

's letter to the Speaker of the Lok Sabha.

— Congress (@INCIndia)

সোমবার সংসদের প্রথম অধিবেশন একাধিক বিষয় নিয়ে বিজেপিকে তোপ দাগেন রাহুল। উঠে আসে নিট-দুর্নীতি থেকে শুরু করে বিরোধীদের কণ্ঠরোধ করতে কেন্দ্র যেভাবে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে, সেই প্রসঙ্গও। ধর্মকে ব্যবহার করে বিজেপি যেভাবে রাজনীতিক ফয়দা তোলার চেষ্টা করে, যেভাবে হিংসা বা ঘৃণা ছড়ায়, তার কড়া নিন্দাও করেন তিনি। সেই ভাষণের রেকর্ড থেকেই মঙ্গলবার একাধিক মন্তব্য সরিয়ে দেন স্পিকার ওম বিড়লা। তাঁর সেই সিদ্ধান্তের কড়া নিন্দা করেন বিরোধীরা।

ওম বিড়লার কাছে অবশ্য এমন সিদ্ধান্ত খুব অপ্রত্যাশিত নয়। এর আগে সর্বোচ্চ সংখ্যক বিরোধী সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের রেকর্ড রয়েছে তাঁর। সেই ধারা অব্যহত রেখেই ২০২৪ লোকসভার অধিবেশন থেকে বাদ গেল বিরোধী দলনেতার বক্তৃতার অংশ। যার কড়া নিন্দা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর কথায়, “সত্যি শুধু সত্যিই। মোদির দুনিয়ায় সব সময়ে সত্যিকে মুছে ফেলা হয়।”

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।