'আমি বেরিয়ে যাওয়ার পরে হয়েছে', ১২১ জনের মৃত্যুর দায় এড়াতে পারেন ভোলে বাবা?

Hathras Stampede: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরাসের এই পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনায় অবশ্য 'ষড়যন্ত্র'-র গন্ধও পাচ্ছেন।

inscript
২ মিনিট
'আমি বেরিয়ে যাওয়ার পরে হয়েছে', ১২১ জনের মৃত্যুর দায় এড়াতে পারেন ভোলে বাবা?

নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবা। তাঁর সৎসঙ্গে গিয়েই প্রাণ হারিয়েছেন ১২১ জন মানুষ। তাঁর পায়ের ধুলো নিতে ছোটাছুটি, তাঁকে একবার স্পর্শ করতে দৌড়, লক্ষ লক্ষ মানুষের চাপে পিষে মরে গেছেন ১২১ জন। সেই ভোলে বাবা এই মর্মান্তিক ঘটনার পর পালিয়ে যান এলাকা ছেড়ে। হাথরাসের এই মর্মান্তিক ঘটনার ২ দিন পর মুখ খুলেছেন তিনি। ভোলে বাবা শোক প্রকাশ করে দাবি করেছেন, তিনি হাথরাসের ওই সৎসঙ্গের অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পরেই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। পদপিষ্ট হওয়ার জন্য 'অ্যান্টি-সোশ্যাল' কিছু মানুষকেও দায়ী করেছেন ভোলে বাবা।

নারায়ণ সাকার হরি এক বিবৃতিতে জানিয়েছেন, "আমি/আমরা মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রভু/পরমাত্মার কাছে প্রার্থনা করি।” মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরাস জেলায় ভোলে বাবার সৎসঙ্গে গিয়ে পদপিষ্ট হয়ে যে ১২১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই মহিলা। তাড়াহুড়োতে একে অন্যের উপর পড়ে গিয়ে, পিষে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাদের। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ভক্তদের ধাক্কা দিয়েছিলেন ভোলে বাবার নিরাপত্তারক্ষীরা এবং জায়গাটিও পিচ্ছিল ছিল। যার ফলে পড়ে গিয়েই পদপিষ্ট হন মানুষ। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, যে এসডিএম সৎসঙ্গের জন্য অনুমতি দিয়েছিলেন, তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৮০ হাজারের অনুমতি নিয়ে ২.৫ লক্ষ সমাগম! হাথরাসে কেন মহিলারাই পদপিষ্ট হলেন বেশি?

Hathras Stampede: ভোলেবাবার কনভয় যখন হাথরাসের অনুষ্ঠানস্থল ছেড়ে বেরোচ্ছে, মহিলাদের হুড়োহুড়ি বাবার পা ছোঁবেন বলে। পদপিষ্ট হওয়ার সেই শুরু।

সৎসঙ্গের প্যান্ডেলে ২ লক্ষেরও বেশি মানুষের ভিড় হয়। নারায়ণ সাকার হরি অর্থাৎ ভোলে বাবা বেলা প্রায় ১২.৩০ টায় মঞ্চে পৌঁছন এবং অনুষ্ঠানটি ১ ঘণ্টা ধরে চলেছিল। বেলা প্রায় ১.৪০ নাগাদ নারায়ণ সাকার হরি প্যান্ডেল থেকে বেরিয়ে এসে জাতীয় সড়ক-৯১ ধরে ইটা-র দিকে যান। যখন ধর্মগুরু অনুষ্ঠানস্থল ছেড়ে বেরোন তখন তাঁর অনুগামীরা এক ঝলক তাঁর 'দর্শন' পেতে ছুটে যান, তাঁর পায়ের চারপাশ থেকে মাটি সংগ্রহ করতে হামলে পড়েন। এদের মধ্যে বেশি ছিলেন মহিলারাই।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরাসের এই পদপিষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনায় অবশ্য 'ষড়যন্ত্র'-র গন্ধও পাচ্ছেন। যোগী বলছেন, সেবাদারদের অর্থাৎ সৎসঙ্গ সংগঠকদের জন্য যে স্বেচ্ছাসেবকরা কাজ করছিলেন তাঁদের আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। মানুষ মারা যাচ্ছে দেখে সেবাদাররা পালিয়ে যায় বলে মারাত্মক অভিযোগ করেছেন যোগী। যোগী আরও বলছেন, "এটি যদি দুর্ঘটনা না হয়, তবে কার ষড়যন্ত্র? সমস্ত কিছু তদন্ত করা হবে। পুলিশ ও নাগরিক প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিচার বিভাগীয় তদন্তের অংশ হবেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

নারায়ণ সাকার হরি পুলিশ বিভাগে চাকরি করতেন। চাকরি ছেড়ে দিয়ে ধর্মীয় প্রচারক হয়ে যান। এই মুহূর্তে মইনপুরীতে একটি আশ্রমে আছেন ভোলে বাবা। আশ্রমের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।