‘চারশো পার চু কিৎ কিৎ’, মোদির উদ্দেশ্যে কল্যাণ

Lok Sabha Session 2024: শ্রীরামপুর কেন্দ্র থেকে কার্যত বিপুল ভোটে এই লোকসভা ভোটে জয় পেয়েছেন তৃণমূলের কল্যাণ। সে কথা মনে করিয়ে দিয়ে তিনি মোদিকে বিঁধে বলেন, মোদির চেয়ে অনেক বেশি ব্যবধানে জিতেছেন তিনি।

Sohini Das
৩ মিনিট
‘চারশো পার চু কিৎ কিৎ’, মোদির উদ্দেশ্যে কল্যাণ

লোকসভার প্রথম অধিবেশন শুরু হতে না হতেই একের পর এক বিস্ফোরণ ধেয়ে আসছে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের দিকে। বিজেপি ঘনিষ্ঠ ওম বিড়লাকে স্পিকার করার পরেও সেই আক্রমণের ঘনঘটা এড়াতে পারছেন না বিজেপি নেতৃত্ব। প্রায় এক দশক পরে বিরোধী দলনেতা পেয়েছে লোকসভা। সোমবার সেই বিরোধী দলনেতার বাক্যবাণে জর্জরিত হয়েছেন নরেন্দ্র মোদি-সহ বিজেপির বাঘা বাঘা নেতৃত্বরা। রাহুল গান্ধির পর লোকসভার ভাষণ দিতে গিয়ে রণং দেহি মূর্তিতে দেখা যায় কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকেও। যদিও ততক্ষণে সংসদ ছেড়ে বেরিয়ে গিয়েছেন মোদি। তবে মঙ্গলবার অধিবেশন শুরু হতে না হতেই ফের বিজেপির উপর চড়াও হলেন আরেক তৃণমূল সাংসদ। কার্যত তাঁকেও এদিন দেখা গেল রণং দেহি মেজাজেই। একের পর এক ইস্যুতে বিজেপি শিবিরকে বিদ্ধ করতে লাগলেন দুঁদে আইনজীবী কল্যাণ। মোদির ঘৃণাভাষণ থেকে শুরু করে ভোটে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারা, একাধিক বিষয় নিয়েই সংসদে বিরোধীদের বিঁধলেন কল্যাণ।

শ্রীরামপুর কেন্দ্র থেকে কার্যত বিপুল ভোটে এই লোকসভা ভোটে জয় পেয়েছেন তৃণমূলের কল্যাণ। সে কথা মনে করিয়ে দিয়ে তিনি মোদিকে বিঁধে বলেন, মোদির চেয়ে অনেক বেশি ব্যবধানে জিতেছেন তিনি। এদিন বক্তৃতা দিতে উঠেই নির্বাচন কমিশনের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত রাষ্ট্রপতি তাঁর ভাষণে নির্বাচন কমিশনের ভুয়সী প্রশংসা করেছেন। সেই কথা উল্লেখ করে তাঁর অভিযোগ, বিজেপি নেতাদের নির্দেশ মেনে ভোট করিয়েছে নির্বাচন কমিশন। বহু জায়গাতেই বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে জিতেছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকী সিআইএসএফ কীভাবে উলুবেড়িয়া ও জাঙ্গিপাড়ায় বাড়িতে ঢুকে মহিলাদের সম্মানহানি করেছে, সে কথাও তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকারও কড়া নিন্দা করেন কল্যাণবাবু। পাশাপাশি ভোটের তারিখ ঠিক করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখানেই শেষ নয়, মোদি যেভাবে সংখ্যালঘুদের নিয়ে ঘৃণাভাষণ দিয়েছেন ভোটের আগে তার বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেয়নি কমিশন। এরপরেই কল্যাণবাবুর অভিযোগ, কেবলমাত্র বিরোধীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনে নিরপেক্ষতা নিয়ে সংসদে প্রশ্ন তোলা নিয়ে আপত্তি জানান স্পিকার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদির প্রিয় ম: মুসলিম, মাদ্রাসা, মাংস... মণিপুর কই? প্রশ্ন মহুয়ার

Mahua Moitra: নির্বাচনে মোদি বাছাই করা কিছু শব্দ ব্যবহার করেন যা নির্দিষ্ট করে কিছু সম্প্রদায়কেই উদ্দেশ্য করে বলা।

এ দিন সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি শ্রদ্ধা করেন। কিন্তু বিরোধী হিসেবে তাঁর বিরোধিতা করাটাই ধর্ম। তাঁর প্রশ্ন, কেন বিরোধীদের জন্য মোদির মনে এত ঘৃণা। বিরোধীদের কাজই বিরোধিতা। গত দশ বছরে বিরোধীদের উদ্দেশে কোনও মিষ্টি কথা বলেননি মোদি। যে সব রাজ্য়ে বিরোধীরা ক্ষমতায়, তাঁদের সকলকেই মোদি ঘৃণা করে বলে অভিযোগ তুলেছেন কল্যাণবাবু। তাঁর কথায়, সময় এসে গিয়েছে মোদির আত্মসমালোচনা। মোদির এই ঘৃণাভাবের জন্যই আজ বিজেপির জনপ্রিয়তা পড়ছে বলেও দাবি করেন তিনি।

স্থিতিশীল সরকারের যে দাবি বিজেপি করে আসছে, তা সর্বেব মিথ্যা বলেও দাবি কল্যাণের। ভোটের আগে বিজেপি চারশো পারের দাবি করেছিল, কল্যাণের বক্তব্য, চু কিত কিতও তো খেলা। চু শুরু হয়েছিল চারশো দিয়ে। কিত কিত কিত করতে করতে বিজেপির আসন নেমে গিয়েছে ২৪০-এ। কোনও ক্ষেত্রেই মোদি তাঁর প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি মোদি। কল্যাণের কথায়, "মোদিজির গ্যারান্টিতে ওয়ারেন্টি নেই আসলে।" এনডিএ সরকার ৪৮.৮৬ শতাংশ ভোট দখলে করতে পেরেছে। ৮.৩ শতাংশ তার মধ্যে শরিকভোট। ইন্ডিয়া জোট এই লোকসভা ভোটে ৫১.১৪ শতাংশ ভোট। দেশে বদল এসেছে। এই মুহূর্তে সরকার আসলে নড়বড়ে, আর উল্টোদিকে রয়েছে শক্তিশালী বিরোধীশিবির। কল্যাণ জানান, সংসদের বাইরেও লড়াই চলবে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে বিজেপি সাফ হয়ে যাবে বলেও দাবি করেন তৃণমূল সাংসদ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হিন্দু মানেই বিজেপি নয়, অযোধ্যা শিক্ষা দিয়েছে, লোকসভায়  রাহুল

Rahul Gandhi's Lok Sabha Speech: সোমবার অধিবেশন শুরু হতেই একের পর এক বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল রাহুলকে। কার্যত তাঁর প্রশ্নের উত্তর দিতে নাকানিচোবানি খেতে দেখা গেল একাধিক তাবড় বিজেপি নেতাকে।

ইমার্জেন্সির সময় থেকে শুরু করে দেশের কোনও প্রধানমন্ত্রী তাঁর পদমর্যাদার অপব্যবহার করে দেশের বিরোধীদের উপর ইডি-সিবিআই লেলিয়ে দেয়নি। এখন প্রধানমন্ত্রী মোদি দু'টি ক্র্যাচ নিয়ে হাঁটেন বলেও অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গেই কেন চন্দ্রবাবু নাইডু বা অজিত পাওয়ার বা প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে ইডি-সিবিআই লাগানো হয় না। তাঁর প্রশ্ন টিডিপি বা এনসিপি নেতাদের গ্রেফতার করা হয় না? ওয়াশিং মেশিন থিওরির কথা তুলে বিজেপির বিরুদ্ধে জোর কটাক্ষ করেন কল্যাণবাবু।

ভোটের ফলাফলের পর স্টক মার্কেট ক্র্যাশ করা থেকে শুরু করে গোদি মিডিয়ার এক্সিট পোল, প্রায় সমস্ত কিছু নিয়েই এদিন তোপ দেগেছেন তৃণমূল সাংসদ। দেশের এসসি, এসটি থেকে শুরু করে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়েও এদিন কথা বলেন কল্যাণবাবু। তৃণমূল সাংসদের ভাষণ শুনে এদিন রীতিমতো আমোদিত হতে দেখা গিয়েছে মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, জুন মালিয়ার মতো সাংসদদের। তবে গম্ভীর মুখে বসে থাকতে দেখা গিয়েছে তৃণমূলের আরেক সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে। একের পর এক বিরোধী নেতাদের আক্রমণে কার্যত লোকসভায় কোণঠাসা বিজেপি। স্বাভাবিক ভাবেই হাই ভোল্টেজ অধিবেশন চলছে এবার সংসদে। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনীতিক মহলে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?