নাইট উপাধি পেয়েও ব্যবহার করেন না, যুক্তরাজ্যের আগামী প্রধানমন্ত্রী কে এই কিয়ার স্টারমার?

Keir Starmer UK Prime Minister: রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে নাইট উপাধি দেন কিন্তু নামের আগে 'স্যর' ব্যবহার করতে খুব কমই দেখা যায় তাঁকে।

inscript
২ মিনিট
নাইট উপাধি পেয়েও ব্যবহার করেন না, যুক্তরাজ্যের আগামী প্রধানমন্ত্রী কে এই কিয়ার স্টারমার?

১৪ বছরের কনজারভেটিভ পার্টির রাজত্বের শেষ। ব্রিটিশ যুক্তরাজ্যে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবার পার্টির বাম নেতা কিয়ার স্টারমার। তাঁর নেতৃত্বেই লেবার পার্টি যুক্তরাজ্যের সংসদীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জাতীয় নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে ডানপন্থী ঋষি সুনকের রাজনৈতিক যাত্রা।

সেন্টার-লেফট লেবার পার্টি সংসদের ৬৫০টি আসনের মধ্যে ৩৬০টি জিতেছে। ১৯৩৫ সালের পর থেকে লেবার পার্টির সবচেয়ে খারাপ নির্বাচনী ফলাফল ছিল গতবারের সংসদীয় নির্বাচনেই। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে ক্ষমতা অর্জন এক বিস্ময়কর অধ্যায়। ঋষি সুনকের পর এবার কিয়ার স্টারমারের হাতে ব্রিটেনের ভার।

যুক্তরাজ্যের শ্রম নেতা ৬১ বছর বয়সি কিয়ার স্টারমার একজন প্রাক্তন মানবাধিকার আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটর। গত ৫০ বছরে ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি হবেন কিয়ার স্টারমার। প্রথম সংসদে নির্বাচিত হওয়ার মাত্র নয় বছর পরেই প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঋষি সুনকের ব্যাপক ভোটে হার! ব্রিটিশ যুক্তরাজ্যে যেভাবে ক্ষমতায় বাম লেবার পার্টি

UK Election Results 2024: ১৪ বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বে কনজারভেটিভ পার্টির এমন ভয়াবহ হার!

২০০৩ সালে থেকে রাজনীতি এবং মানবাধিকার বিষয়ে লাগাতার কাজ করে চলেছেন তিনি। ২০০৮ সালে তিনি ইংল্যান্ড এবং ওয়েলসের পাবলিক প্রসিকিউশনের (ডিপিপি) পরিচালক নিযুক্ত হন। তখন লেবার পার্টির গর্ডন ব্রাউন প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৮ এবং ২০১৩ সালের মধ্যে স্টারমার খরচের অপব্যবহারর জন্য সাংসদদের, ফোন হ্যাকিংয়ের জন্য সাংবাদিকদের এবং ইংল্যান্ড জুড়ে অশান্তিতে জড়িত তরুণ দাঙ্গাবাজদের বিচারের তদারকি করেছিলেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে নাইট উপাধি দেন কিন্তু নামের আগে 'স্যর' ব্যবহার করতে খুব কমই দেখা যায় তাঁকে। ২০১৫ সালে উত্তর লন্ডনের একটি আসনে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। তাঁর জয়ের কয়েক সপ্তাহ আগেই স্টারমারের মা বাতের এক বিরল রোগে মারা যান। বহু বছর ধরেই হাঁটতে-চলতে পারতেন না তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গীতা ছুঁয়ে শপথ, ঋষি সুনককে কেন প্রধানমন্ত্রী হিসেবে মানল ব্রিটেন

Rishi Sunak: ঋষি-র কাছে এখন প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে, দেশের অর্থনীতিকে ফের শক্তিশালী করা।

২০২০ সালে কিয়ার স্টারমার ব্রিটেনের লেবার পার্টির নেতৃত্বে আসেন। লেবার পার্টি সেবার গত ৮৫ বছরে সবচেয়ে খারাপ ফলাফল করেছিল সাধারণ নির্বাচনে। স্টারমার এবং লেবার পার্টি কনজারভেটিভ পার্টির অধীনে যুক্তরাজ্যে বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক বিশৃঙ্খলাকেই নির্বাচনী পুঁজি করেছিল। সেই পুঁজির ভরেই কনজারভেটিভ পার্টির সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে নিমেষে ধুলো করে দিয়েছে লেবার পার্টি।

১৯৬২ সালের ২ সেপ্টেম্বর কিয়ার রডনি স্টারমারের জন্ম লন্ডনের উপকণ্ঠে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে। বাড়িতে গুরুতর অসুস্থ মা। মানসিকভাবে বাবার সঙ্গে পরিবারের সম্পর্ক বহু দূরবর্তী। তিন ভাইবোন ছিলেন কিয়ার স্টারমার। তাঁদের মধ্যে একজন 'স্পেশ্যাল চাইল্ড'। কিয়ারের বাবা-মা ছিলেন পশুপ্রেমী, গাধাদের উদ্ধার করতেন তারা।

স্টারমার একজন প্রতিভাবান সঙ্গীতশিল্পীও ছিলেন। স্কুলে বেহালা শিখতেন তিনি। লিডস এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়শোনার পর স্টারমার বামপন্থী আন্দোলনের দিকে আকর্ষিত হন। ট্রেড ইউনিয়ন, ম্যাকডোনাল্ডস-বিরোধী কর্মী এবং বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের অধিকার রক্ষায় কাজ করতে থাকেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।