মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার! ৩০,০০০,০০০,০০০ সূর্যকে গিলে খেতে পারে এই দানব!

The Biggest Black hole: একটি নক্ষত্রের মৃত্যু হলে একটি ব্ল্যাকহোল তৈরি হয়। আর এই ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের মাধ্যাকর্ষণ ক্ষেত্র অত্যন্ত বেশি।

inscript
২ মিনিট
মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার! ৩০,০০০,০০০,০০০ সূর্যকে গিলে খেতে পারে এই দানব!

নক্ষত্রের মৃত্যু হলে জন্ম নেয় এক আঁধার। এই আঁধারের গর্ভ গিলে খেতে পারে সমস্ত কিছু। আমাদের যাবতীয় বেঁচে থাকা, যাবতীয় অস্তিত্ব এই অন্ধকার হাঁ মুখের কাছে শীতকালীন পর্ণমোচী বৃক্ষ। নক্ষত্রেরা মরতে মরতে সেই আঁধারকে করে তোলে বৃহৎ, যেমনই বৃহৎ যে সেসবের কোনও পরিমাপ কখনও সম্ভবই নয়। কথা হচ্ছে ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর নিয়ে। একটি নক্ষত্র যখন তার জীবনের শেষ দিকে চলে আসে, সেই নক্ষত্রের মৃত্যু ব্ল্যাকহোলের জন্ম দেয়। এই ব্ল্যাকহো মহাবিশ্বের সেই সর্বগ্রাসী রহস্য যার মধ্য দিয়ে আলো অবধি গলতে পারে না। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের সবচেয়ে বড় ব্ল্যাকহোলটি আবিষ্কার করেছেন। এই ব্ল্যাকহোল এতই বৃহৎ যে আমাদের সৌরজগৎ নেহাতই শিশু। এমন এক মিলিয়ন নয়, কয়েক বিলিয়ন সূর্যকে গ্রাস করতে পারে এই কৃষ্ণগহ্বর।

জ্যোতির্বিজ্ঞানীদের আবিষ্কৃত বৃহত্তম ব্ল্যাকহোলগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে এইটি। এটি সূর্যের ভরের ৩০ বিলিয়ন গুণ বেশি বলে অনুমান করা হচ্ছে। সহজ করে বলতে গেলে দাঁড়ায়, এই ব্ল্যাকহোলটি ৩০ বিলিয়ন সূর্যকে নিমেষে গিলে খেতে পারে! অভাবনীয় হলেও, এই কারণেই এই নয়া কৃষ্ণগহ্বরটি এত রহস্যজনক।

গবেষকরা বলেছেন, মহাকর্ষীয় লেন্সিং ব্যবহার করে খুঁজে পাওয়া প্রথম ব্ল্যাকহোল এটি। এই বিষয়ক বিস্তারিত তথ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক নোটিশ জার্নালে প্রকাশিত হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অসাধ্য সাধন বিজ্ঞানীদের! আলো যেখানে যায় না, সেই কৃষ্ণগহ্বরের ছবি এল প্রকাশ্যে

যে দু'টি ব্ল্যাক হোলের ছবি এখনও অবধি প্রকাশিত হয়েছে, তাদের দেখতে বিশেষ কিছু আলাদা না হলেও চারিত্রিক বৈশিষ্ট্যে কিন্তু যথেষ্ট তফাত রয়েছে।

কৃষ্ণ গহ্বর কী?

একটি নক্ষত্রের মৃত্যু হলে একটি ব্ল্যাকহোল তৈরি হয়। আর এই ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের মাধ্যাকর্ষণ ক্ষেত্র অত্যন্ত বেশি, অভাবনীয় রকমের বেশি। যে কারণে মৃত নক্ষত্রের আলোকে আটকে রেখে তার মধ্যেকার ছোট্ট আগ্রাসী স্থানে চাপা পড়ে যায় সবকিছু। এই ব্ল্যাকহোলের মাধ্যাকর্ষণ এত শক্তিশালী হওয়াতে বস্তুটি ছোট্ট জায়গায় চাপা পড়ে। যেহেতু এই ব্ল্যাকহোল থেকে কোনও আলো বেরোতে পারে না তাই মানুষ ব্ল্যাকহোল দেখতে পায় না।

নাসার মতে, ব্ল্যাকহোলের দু'টি প্রধান শ্রেণি রয়েছে যা এযাবৎ ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি জুড়ে সূর্যের ভরের তিন থেকে কয়েক ডজন গুণ বেশি ভর বিশিষ্ট স্টেলার মাস ব্ল্যাকহোলগুলি ছড়িয়ে রয়েছে। বেশিরভাগ বড় গ্যালাক্সিগুলির কেন্দ্রস্থলে পাওয়া যায় ১,০০,০০০ থেকে বিলিয়ন সৌর ভরের বিশালাকার গহ্বরগুলি।

সবচেয়ে বড় ব্ল্যাকহোলের সন্ধান মিলল কীভাবে?

এই আবিষ্কারটি প্রায় দুই দশকের কাজের ফলাফল। ডারহাম বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী, প্রফেসর অ্যালিস্টার এজ প্রথম লক্ষ্য করেছিলেন বিষয়টি। ২০০৪ সালে একটি গ্যালাক্সি সমীক্ষার চিত্র পর্যালোচনা করার সময় একটি মহাকর্ষীয় লেন্সের এক বিশাল চাপ দেখতে পান। গবেষকদের দলটি মাধ্যাকর্ষণ লেন্সিং পদ্ধতি ব্যবহার করেছে। এই বিশেষ পদ্ধতিতে, সামনের একটি গ্যালাক্সি আরও দূরবর্তী কোনও বস্তু থেকে আলোকে বাঁকিয়ে দেয় এবং ব্ল্যাকহোল খুঁজে বের করার জন্য সেটিকে ব্যবহার করে। হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে, একটি গ্যালাক্সির ভিতরে ব্ল্যাকহোল আলোকে কীভাবে বাঁকানো হয় তা পরীক্ষা করার জন্য গবেষকরা সুপার কম্পিউটার সিমুলেশন ব্যবহার করেন।

বিভিন্ন ভরের ব্ল্যাকহোলের প্রতিটি সিমুলেশন সহ, মহাবিশ্বের মধ্য দিয়ে কয়েক হাজার বার ঘোরাফেরা করা আলোকেও নিরীক্ষণ করা হয়। গবেষকরা যখন তাদের একটি সিমুলেশনে এক আল্ট্রামাসিভ ব্ল্যাকহোলকে অন্তর্ভুক্ত করেন, তখন দূরবর্তী গ্যালাক্সি থেকে পৃথিবীতে পৌঁছনোর জন্য আলোর পথটি বাস্তব চিত্রগুলিতে দেখা পথের সঙ্গে মিলে যায়। গবেষকদের আশা, ভবিষ্যতে বড় আকারের টেলিস্কোপগুলি জ্যোতির্বিজ্ঞানীদের আরও দূরবর্তী ব্ল্যাকহোলকে বুঝতে, জানতে সাহায্য করবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।