শাহওয়াজ প্রধানমন্ত্রী, জারদারি প্রেসিডেন্ট! পাকিস্তানের হাল ফেরাবে জোট সরকার?

Shehbaz Sharif to be PM of Pakistan: শেষপর্যন্ত পাকিস্তানে সরকার গড়তে চলেছে জোট সরকারই। মঙ্গলবার রাতে বেনজির-পুত্রের সাংবাদিক বৈঠকেই তা সাফ হয়ে গিয়েছিল।

Sohini Das
৩ মিনিট
শাহওয়াজ প্রধানমন্ত্রী, জারদারি প্রেসিডেন্ট! পাকিস্তানের হাল ফেরাবে জোট সরকার?

আগেই প্রধানমন্ত্রীর দৌড় থেকে পিছিয়ে পড়ে ভাইকে জায়গা করে দিয়েছেন নওয়াজ শরিফ। প্রধানমন্ত্রী হলে হতে চলেছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর শাহওয়াজ শরিফ। তারপরেও পাকিস্তানের তখত শেষ পর্যন্ত কার দখলে যেতে চলেছে, তা নিয়ে সামান্য হলেও দোলাচল ছিলই। তবে সেই সংশয়ও কেটে গিয়েছে ইতিমধ্যেই। কার্যত নিশ্চিত হয়ে গেল শাহবাজ শরিফের প্রধানমন্ত্রীত্ব।

পাকিস্তানের ভোটে সবচেয়ে বেশি আসন পাওয়া সত্ত্বেও কার্যত সরকার গড়া থেকে ছিটকে গিয়েছেন ইমরান খান। শেষপর্যন্ত পাকিস্তানে সরকার গড়তে চলেছে জোট সরকারই। মঙ্গলবার রাতে বেনজির-পুত্রের সাংবাদিক বৈঠকেই তা সাফ হয়ে গিয়েছিল। পিপিপি চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি স্বয়ং জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফই। আগেই আঁচ মিলেছিল, পাকিস্তানে প্রেসিডেন্ট হতে চলেছে আসিফ আলি জারদারি। আর সেই গাঁটছড়া চূড়ান্ত হয়ে গিয়েছে পাকিস্তানে ইতিমধ্যেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ভাই শাহবাজকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে চাইছেন নওয়াজ শরিফ?

Pakistan General Election 2024: ভাই শাহবাজকেই গদি ছেড়ে দিলেন নওয়াজ শরিফ। মঙ্গলবারই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর সভাপতি শাহবাজ শরিফকে দেশের ভাবী প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করল দল।

গত প্রায় দুসপ্তাহ ধরে পাকিস্তানের মসনদে কে বসবে, তা নিয়ে টালমাটাল পরিস্থিতি চলছেই। এরই মধ্যে গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসার কথা জানান পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বরং সেই ব্যাটন তিনি তুলে দেন ভাই শাহবাজের হাতেই। বয়সে নওয়াজ অবশেষে বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, "দুই দলের কাছেই সরকার গড়ার মতো সংখ্যা রয়েছে।" এর পরই যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আসিফ আলি জারদারি মনোনীত হবেন প্রেসিডেন্ট হিসেবে।

নওয়াজ শরিফের পিএমএল-এনের সঙ্গে হাতে হাত মিলিয়ে জোট সরকার গড়তে চলেছে পিপিপি। মঙ্গলবার রাতে এক পাশে শাহবাজ এবং অন্য পাশে বাবা আসিফ জারদারিকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিলাবল। সেখানেই তিনি পিএমএল-এনকে সমর্থনের কথা জানিয়ে দেন। পাশাপাশি, জানানো হয়, প্রধানমন্ত্রী হবেন শাহবা়জ় আর প্রেসিডেন্ট আসিফ জারদারি। শাহবাজের দল আসিফ জারদারিকে প্রেসিডেন্ট পদে সেখানেই সমর্থন জানিয়ে দেন। ঠিক যেমন বিলাবল শাহবাজকেই প্রধানমন্ত্রী মেনে নেন। বিলাবল বলেন, ‘‘পিপিপি এবং পিএমএল-এন প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেছে। এখন আমরা সরকার তৈরির জায়গায় পৌঁছে গিয়েছি।’’ এ কথায় সায় দেন পাশে বসে থাকা শাহবাজও। হবু প্রধানমন্ত্রী দাবি করেন, ইমরানের পিটিআই এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে পারেনি, কিন্তু তাঁরা পৌঁছে গিয়েছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইমরান-নওয়াজ জোর টক্কর! যে পথে এগোচ্ছে পাকিস্তানের গদির লড়াই

Pakistan election results: ভোটে দেদার কারচুপির নালিশ। পাকিস্তানের নির্বাচন কমিশন ৪০টি কেন্দ্রে ইতিমধ্যে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়ে দিয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পুনর্নির্বাচন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে ভোটের ফল প্রকাশ হয়। তাতে দেখা যায়, পিএমএল-এন জিতেছে ৭৫টি আসন, পিপিপি পেয়েছে ৫৪টি আসন। আর সবাইকে পিছনে ফেলে দিয়েছিলেন ইমরানের দল পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। তাঁরা জিতেছিলেন মোট ৯৩টি আসনে। এই ফলের জেরে কোনও দলই একক ভাবে সরকার গড়ার মতো অবস্থায় ছিল না। প্রাথমিক ভাবে দুই জোটসঙ্গীই দাবি করেছিল, তাঁদের পার্টির নেতাকেই প্রধানমন্ত্রী করতে হবে।সেই মতো নওয়াজ শরিফের দলের তরফে প্রস্তাব দেওয়া হয়, সরকারের প্রথম তিন বছরের জন্য প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। পরের দুবছরের জন্য কুরসিতে বসবেন পিপিপি নেতা বিলাওয়াল। কিন্তু সেই প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দেন প্রয়াত বেনজির ভুট্টোর পুত্র। পরে অবশ্য বিলাওয়াল জানিয়ে দেন, "এইভাবে আমি প্রধানমন্ত্রী হতে চাই না। যদি প্রধানমন্ত্রী হতেই হয়, তাহলে পাকিস্তানের মানুষের ভোটে জিতে এসে হব।" কিন্তু মঙ্গলবার রাতে পরিষ্কার হয়ে গেল, পিপিপি এবং পিএমএল-এন জোট বেঁধে সরকার গড়তে চলেছে। এর পাশাপাশি মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) ১৭টি আসন নিয়ে জোটকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। ফলে ১৪৬ জন জয়ী সদস্যের সমর্থন নিয়ে পাকিস্তানের মসনদে বসতে চলেছেন শাহবাজ। অন্যদিকে আসিল আলি জারদারি সম্পর্কে বিলাওয়ালের মত, জারদারি প্রেসিডেন্ট হলে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত হবে।

দীর্ঘদিন ধরেই অশান্তির আগুনে পুড়ছে পাকিস্তান। বাজার আগুন, জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। সব মিলিয়ে ভালো নেই পাকিস্তানবাসী। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অচলাবস্থা চলছে পাকিস্তান জুড়ে। জোট সরকার ক্ষমতায় এলে কি ফিরবে পাকিস্তানের হাল? বিশ্ববাসীর চোখ আপাতত সেদিকেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?