গণনা শুরু হতেই খেই হারাল কংগ্রেস, হরিয়ানাতে তৃতীয় বারেও ফুটতে চলেছে পদ্মই?

Haryana Assembly Election Result 2024: কিন্তু মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই সব হিসেবে গণ্ডগোল শুরু হয়ে যায়। ইভিএম খুলতেই ক্রমশ এগিয়ে যেতে থাকে গেরুয়া শিবির।

inscript
২ মিনিট
গণনা শুরু হতেই খেই হারাল কংগ্রেস, হরিয়ানাতে তৃতীয় বারেও ফুটতে চলেছে পদ্মই?

কিছুদিন আগেই হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে হয়ে গিয়েছে বিধানসভা ভোট। সেই ভোটের ফলপ্রকাশ মঙ্গলবার। হরিয়ানায় নির্বাচনের পর সাতটি বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেসের এগিয়ে থাকার কথা জানা গেলেও ভোটগণনা শুরু হতেই গোলমাল হয়ে গেল হিসেবে। লোকসভা ভোটের ক্ষেত্রেও দেখা গিয়েছিল, এক্সিট পোলের সঙ্গে আসল ফলাফলের বিস্তর গড়মিল। হরিয়ানার ক্ষেত্রেও হল তেমনটাই। ভোট গণনা শুরু হতেই কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫১টির বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৮টি আসনে। আইএনএলডি এবং বিএসপি এগিয়ে রয়েছে একটি করে আসনে। অন্যেরা এগিয়ে রয়েছে তিনটি আসনে।

গত ৪ অক্টোবর ছিল বিধানসভা নির্বাচন। এক দফাতেই হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে ভোট হয়েছে ওই দিন। ভোটগণনার দিন কাছে আসতে না আসতেই একের পর এক এক্সিট পোল প্রকাশিত হতে শুরু করে। সাতটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখা যায়, হরিয়ানায় কম বেশি ৪৯ থেকে ৬৪টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। কার্যত সেই হিসেবে দশ বছর পর হরিয়ানায় ফের ক্ষমতা দখল করতে চলেছে হাত শিবির। স্বাভাবিক ভাবেই এক্সিট পোলে জয়ের ইঙ্গিত মিলতেই কংগ্রেস কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। কোনও কোনও জায়গায় শুরু হয়ে যায় উদযাপনও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘এক দেশ-এক ভোট’ নীতি: যুক্তরাষ্ট্র কাঠামো ধ্বংসের দিকে আরও এক ধাপ?

One Nation One Election: এই উপমহাদেশে ঐতিহাসিক ভাবে যে সাংস্কৃতিক, ভাষা, জীবন-যাপনে যে বৈচিত্র্য আছে, সংঙ্ঘের কাছে তা এক মূর্তিমান বিপদ।

কিন্তু মঙ্গলবার ভোটগণনা শুরু হতেই সব হিসেবে গণ্ডগোল শুরু হয়ে যায়। ইভিএম খুলতেই ক্রমশ এগিয়ে যেতে থাকে গেরুয়া শিবির। মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যেই ম্যাজিক ফিগার অর্থাৎ ৪৬টি আসনে এগিয়ে যায় বিজেপি। হরিয়ানাতে গত কয়েক বছর ধরেই ক্ষমতায় বিজেপি। তবে গত বিধানসভা ভোটে সেখানে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। সরকার গড়ার জন্য তাঁদের দরকার হয়েছিল জেজেপির সমর্থন। তবে এবার আর তেমন সঙ্কটে পড়তে হচ্ছে না বিজেপিকে। এবার একাই ম্যাজিক ফিগার গড়ার পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে পদ্মশিবির। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এ প্রসঙ্গে জানান, “গত ১০ বছরে অনেক কাজ করেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসাবে মনোহরলাল খট্টর যে সিস্টেম তৈরি করেছেন তাতে উপকৃত হয়েছেন হরিয়ানাবাসী। তৃতীয়বার সরকার গড়ে সেই কাজকে আরও এগিয়ে নিয়ে যাব।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
কুস্তির পর রাজনীতির ময়দানে! মহিলারা ভোট দেবেন ভিনেশ ফোগাটকে?

Vinesh Phogat Haryana Election 2024: তপশিলি জাতির অনেকে মহিলাই বলছেন, তারা কংগ্রেসকে ভোট দেবেন কারণ একজন মহিলা হিসাবে ভিনেশ তাঁদের সমস্যাগুলি বুঝতে পারবেন

অন্যদিকে ৩৭০ ধারা বাতিলের পরে জম্মু কাশ্মীরে এ বছর ছিল প্রথম ভোট। কার্যত দশ বছর পর ভোট হয়েছে উপত্যকায়। হরিয়ানায় গেরুয়া ঝড় বইলেও উপত্যকায় কিন্তু তেমন আশার দেখতে পাচ্ছে না বিজেপি। বরং সেখানে প্রায় ৪৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

হরিয়ানায় যে বিধানসভা জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, তা একরকম পরিষ্কার। হরিয়ানায় হাওয়া বদলাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে মিমের। নেটিজেনরা বলতে শুরু করেছেন, ‘ওয়াক্ত বদল গয়া, জসবাদ বদল গয়া।’ আবার যাঁরা সকালে বিজেপিকে খোঁচা দিয়ে মিম পোস্ট করেছিলেন, তাঁরা ব্যাকফুটে পড়ে গিয়েছেন। আর প্রথমে যাঁরা ব্যাকফুটে ছিলেন, তাঁরা এখন ফ্রন্টফুটে এসে পালটা কংগ্রেসকে খোঁচা দিচ্ছেন। গণনা শুরু হতেই দিল্লিতে কংগ্রেসের দফতরে গত রাতের উৎসব থেমেছে। যদিও এখনই হাল ছাড়ছে না হাত শিবির। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা অবশ্য এখনও বলে চলেছেন, “হরিয়ানায় একাই সরকার গড়তে চলেছে কংগ্রেস। আমরাই সংখ্যাগরিষ্ঠতা পাব।” যদিও তেমনটা আদতে হচ্ছে না বলেই মত বিশেষজ্ঞদের। তবে জম্মু-কাশ্মীরে শেষপর্যন্ত কী দাঁড়ায় বিধানসভা ভোটের ফলাফল, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।