নন্দীগ্রামে জয়জয়কার শুভেন্দুরই! সমবায় নির্বাচনে বিজেপির দাপটে ধুয়েমুছে সাফ তৃণমূল

Co-operative election Nandigram: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের ১ ব্লকের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টিতেই জিতল বিজেপি। কার্যত ভরাডুবি হল তৃণমূলের।

Sohini Das
৩ মিনিট
নন্দীগ্রামে জয়জয়কার শুভেন্দুরই! সমবায় নির্বাচনে বিজেপির দাপটে ধুয়েমুছে সাফ তৃণমূল

লোকসভা ভোটে প্রায় গোটা রাজ্য জুড়েই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। জয়ের ধারা অব্যবহিত রেখে বাংলায় বেশিরভাগ আসনই নিজেদের দখলে রেখেছে তৃণমূল। কার্যত কাজে আসেনি বিজেপির হিন্দুত্ববাদের জোয়ার। লোকসভা ভোটের রাজ্যের বেশিরভাগ আসন হাতছাড়া হলেও নন্দীগ্রামের জয়ের ধারা অব্যাহত রেখেছে বিজেপি। ব্যতিক্রম হল না নন্দীগ্রামের সমবায় নির্বাচনেও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের ১ ব্লকের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে ১১টিতেই জিতল বিজেপি। কার্যত ভরাডুবি হল তৃণমূলের।

সেই ১৯৬৩ সালে তৈরি হয়েছিল নন্দীগ্রামের এই সমবায়টি। এতদিন সেখানে পরিচালন সমিতির সদস্য মনোনীত করা হত। এই প্রথম সেখানে সমবায়ে নির্বাচন হল। যেখানে মোট আসন হল ১২ টি এবং ভোটার সংখ্যা ৬৬০। ১২ টি আসনেই এখানে প্রার্থী দিয়েছিল বিজেপি। তবে সবকটি আসনে প্রার্থী দেয়নি তৃণমূল। ১২ টির মধ্যে ২ আসন বাদে ১০টিতে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়। অন্যদিকে, বামেদের পক্ষ থেকে ৩ টি আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। রবিবার কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। বিকেলে ফলাফল প্রকাশের পর দেখা যায়, একটি বাদে সব ক’টি আসনেই জিতেছে বিজেপি। অর্থাৎ ১২টি আসনের মধ্যে ১১ টি আসনেই জয়ী হয়েছে বিজেপি আর তৃণমূল পেয়েছে মাত্র ১ টি আসন। গত লোকসভা ভোটে তমলুক কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। ভোটের ব্যবধান ছিল প্রায় ন’হাজার। সেই ছবি এ বার দেখা গেল সমবায় ভোটেও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
তৃণমূল সমর্থককে মাটিতে ফেলে বেধড়ক মার! ভোট মিটলেও শান্তি ফিরল না সন্দেশখালিতে

Sandeshkhali: একাধিক বার তৃণমূল না করার জন্য হুমকিও দেওয়া হয়। কিন্তু সে সব কথায় পাত্তা দেননি খুলনার বাসিন্দা ওই মহিলা। আর তার পরেই তার উপর চড়াও হয় বিজেপি আশ্রীত গুন্ডারা।

প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হওয়ার কথা ছিল গত ২১ জানুয়ারি। তবে নানা কারণে ভোট পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ২৫ মে ভোট হওয়ার কথা থাকলেও লোকসভা চলে আসায় উপযুক্ত বাহিনী দিতে না পারার কারণে আজ ২৩ জুন ভোটের দিন ধার্য করা হয়। নন্দীগ্রামের ক্ষমতা দখলে রেখে স্বাভাবিক ভাবেই খুশির ঝড় গেরুয়াশিবির। ফলাফল বেরোতেই বিজয় উৎসবে মেতে ওঠে পদ্মশিবিরের কর্মী সমর্থকেরা। অভিযোগ উঠেছে, সেই সময় নাকি দুই বিজেপি কর্মীকে পাকড়াও করে পুলিশ। তা নিয়ে বিজেপি সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি লেগে যায় পুলিশ। বিজেপির দাবি, কী কারণে দলীয় কর্মীদের গ্রেফতার করা হল, তা স্পষ্ট ভাবে জানায়নি পুলিশ। তমলুক সংগঠনিক জেলার বিজেপির সম্পাদক মেঘনাদ পাল বলেন, ‘‘আজ একেবারে উৎসবের মেজাজে ভোট হয়েছে। হলদিয়ার মহকুমাশাসক সকাল থেকেই এখানে উপস্থিত ছিলেন। ভোটের ফলঘোষণার পরেই দুই বিজেপি কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায়। কেন এই গ্রেফতার, তা জানানো হয়নি। তৃণমূল ভোটে হেরে যাওয়াতেই অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গ্রাম দখলের টোটকা এখনও শুভেন্দুর অধরাই! নন্দীগ্রাম পঞ্চায়েতে বিজেপি কেবলই বুদবুদ?

Nandigram Panchayat Election 2023: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ৫৬ টিই পেয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে মোটে ১৪টি আসন।

এদিকে, তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয় ভোটের আগের দিন থেকেই তাদের নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। বিজেপির তরফে বাড়ি বাড়ি গিয়ে তাদের শাসিয়ে পর্যন্ত আসা হয়। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা মেঘনাথ পাল। তিনি বলেন, ‘এখানে তৃণমূল বা বামেদের কোনও সংগঠন নেই। বামেরা গড়ে তিনটি পাঁচটি করে ভোট পেয়েছে। আর তৃণমূল পেয়েছে ৩০-৩৫টি করে ভোট। এতে বোঝা যাচ্ছে মানুষ বিজেপিকে চাই। হেরে যাওয়ার পর এখন তৃণমূল নানান কথা বলছে।"

যদিও এই হারকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখতে চাইছে তৃণমূল। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘‘এটি সম্পূর্ণ অরাজনৈতিক নির্বাচন। প্রান্তিক মানুষেরা এখানে টাকার লেনদেন করেন। তাঁরা নিজেদের প্রতিনিধি নির্বাচন করেছেন এই ভোটের মাধ্যমে। কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে রণংদেহি মেজাজে ছিল বিজেপি। বহিরাগত বাইক বাহিনীকে এলাকায় জড়ো করে ভোট করিয়েছে তারা। লোকসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কাঙ্ক্ষিত ফল পায়নি। তাই এই সমবায়ের নির্বাচনে মেঘনাদ পালের নেতৃত্বে বিজেপির লোকেরা অতিসক্রিয় হয়ে এলাকার দখল নিয়ে এই ভোটে জয়লাভ করেছে।’’

যদিও নন্দীগ্রামের সমবায় নির্বাচনে হেরে গেলেও সিঙ্গুরে কিন্তু ফলাফল গিয়েছে তৃণমূলের পক্ষেই। প্রায় ৩৫ বছর পরে সিপিএমের হাত থেকে সিঙ্গুরের সমবায় সমিতির দখল নিয়েছে তৃণমূল। রবিবার সিঙ্গুর বিধানসভার নসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। সেখানে মোট ৪৫ আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। সিপিএম ও বিজেপি সমবায়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও, তাদের শূন্য হাতে ফিরতে হয়। নন্দীগ্রামে তৃণমূলের হারে যে খানিকটা হলেও মলম লাগাতে পেরেছে সিঙ্গুরের এই জয়, তা বলাই যায়।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।