বিজেপি বনাম তৃণমূল, দুর্নীতির এক দশক

BJP and TMC Scams in India : নারদা স্টিং অপারেশনের পরেও নিরঙ্কুশ আসন নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল। দুর্নীতি নিয়ে মানুষের কিছু এসে যায়?

inscript
২ মিনিট
বিজেপি বনাম তৃণমূল, দুর্নীতির এক দশক

সাল ১৯৮৯। দেশের অলিগলিতে স্লোগান ওঠে, "গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়"। বোফর্স কামান কেনায় বেনিয়মের বিশাল অভিযোগ ওঠে রাজীবের বিরুদ্ধে। সুইডিশ রেডিয়োয় সেই দুর্নীতির খবর সম্প্রচারিত হয়। ভোটের দেওয়ালে বোফর্সকে ইস্যু করতে দেরি করেনি বিরোধীরা। দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে ওঠা এই স্লোগানের জেরেই বিরোধীদের অর্ধেক কাজ সারা হয়ে যায়। লোকসভা ভোটে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের কাছে রাজীব হেরে যান।

আসলে স্বাধীনতার পর দেশে দুর্নীতি যে কত অবতারে এসেছে, তা গুনে শেষ করা যায় না। স্বাধীনতার বছর গড়াতে না গড়াতেই ১৯৪৮ সালে জিপ কেলেঙ্কারি। ভারত-পাক যুদ্ধের আবহে, বিদেশি সংস্থা থেকে জিপ কেনার অর্ডারে সই করে দেন কৃষ্ণমেনন। ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রোটোকলের ধার ধারেননি।

২০১৬ সালে রাফাল যুদ্ধবিমান কেনা যেন পুরনো সেই বেনিয়মের কপিক্যাট। অনিল আম্বানির সংস্থাকে বেআইনিভাবে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। টাকার অঙ্কটা ২১ হাজার ৫০০ কোটি টাকা। সুপ্রিম কোর্ট অবশ্য এই লেনদেনে কোনও দুর্নীতি খুঁজে পায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষের সমর্থন ছাড়া দুর্নীতি হয় না, রাজ্যকে ভাগাড় করেছে জনতাই?

Corruption in West Bengal: নিজেরা রুখে দাঁড়াতে পারি না। কিন্তু বিচারপতি রাজনৈতিক নেতাদের দুটো কড়া কড়া কথা বললে অদ্ভুত উত্তেজনা বোধ করি।

যে বোফর্সে দুর্নীতির গন্ধ, সেটাই কারগিলের সামরিক অভিযানে অন্যতম প্রধান অস্ত্র। আবার ওই কারগিল যুদ্ধের পরেই কফিন কেনায় বেনিয়মের অভিযোগ ওঠে। হালের নীরব মোদি-পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতির কথায় আসা যাক। ১৪ হাজার কোটি টাকার আর্থিক তছরূপ। ডুবতে বসে রাষ্ট্রায়ত্ব এই ব্যাঙ্ক।

হর্ষদ মেহতার শেয়ার বাজার দুর্নীতি, দিল্লির কমনওয়েলথ গেমস দুর্নীতি, টু-জি স্পেকট্রাম থেকে কয়লাবণ্টন- লক্ষ-লক্ষ কোটি কোটি টাকার নয় ছয় হয় এই দেশে। আর এই টাকা সাধারণ মানুষের করের টাকা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোটি কোটি টাকা নয় ছয়! আয়ুষ্মান ভারত প্রকল্পের নামে আসলে কী চলছে দেশে?

Ayushman Bharat Scam: ২.২৫ লক্ষ ক্ষেত্রে, অস্ত্রোপচার করার তারিখটি দেখানো হয়েছে 'ডিসচার্জের' অনেক পরে!

বাংলাও তো পিছিয়ে নেই। তবে বাঙালি ভুলে গিয়েছে বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারির কথা। সে আটের দশকের মাঝামাঝি সময়ের ঘটনা৷ মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছেলে চন্দন বসু বেঙ্গল ল্যাম্প কোম্পানিতে চাকরি করতেন৷ জ্যোতিবাবুর নির্দেশে বেঙ্গল ল্যাম্প কোম্পানির বরাত বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তীর নোট ফাঁস হয়ে যায়। রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে কিন্তু ভোটের বাক্সে তার কোনও প্রভাব পড়েছিল কি?

২০১৬ সালের 'কুখ্যাত' নারদা স্টিং অপারেশন! বিধানসভা ভোটের ঠিক আগে কাগজে মুড়ে টাকা নিতে দেখা যায় শাসক দল তৃণমূলের নেতাদের। নারদা স্টিং অপারেশনের ফুটেজ বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলন করে দেখানো হয়। ভোটের ফল কী? নিরঙ্কুশ আসন নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল।

তারপর হালের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উদ্ধার করে কোটি কোটি টাকা। গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গরুপাচার মামলার কথাই ধরা যাক না। শাসক দলের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত ওরফে কেষ্ট সেই দুর্নীতির দায়ে এখন তিহাড়ে।

কিন্তু এত এত পাহাড় প্রমাণ দুর্নীতির ছাপ কি আদৌ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়ে? ইএভিএমের বোতাম পছন্দের আগে তাঁরা কি এগুলো মাথায় রাখেন? নাকি সুকৌশলে মগজে কার্ফু জারি করার নিত্যনতুন ফন্দি বের করে ফেলেন রাজনীতির কারবারিরা। আলোচনায় প্রশ্নের উত্তর খুঁজবে বাংলা যা ভাবছে। দেখুন আজ সন্ধ্যায়। সাংবাদিক, বিশ্লেষকরা কী বলছেন? আজকের পর্ব, বিজেপি বনাম তৃণমূল, দুর্নীতির এক দশক। প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে ৭ টা থেকে - কলকাতা ২৪x৭ এর ইউটিউব চ্যানেল এবং inscript.me এর ফেসবুক পেজে চোখ রাখুন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?