"সফল হতে গেলে...", দশ গোলে খেলা জিতে যে মন্ত্র দিচ্ছেন শাহরুখ

Shahrukh Khan 'Pathaan' Post : শাহরুখ খানের টুইটার সক্রিয় হয়ে উঠল। মাত্র কয়েকটা লাইন সেখানে… আর সেটাই রহস্যে ভরা!

inscript
২ মিনিট
"সফল হতে গেলে...", দশ গোলে খেলা জিতে যে মন্ত্র দিচ্ছেন শাহরুখ

নানা বিতর্ক তৈরি হয়েছিল। পোস্টারে কালি লেপে দেওয়া হয়েছিল। একের পর এক বিশেষ গোষ্ঠীর নেতাদের হুমকির মুখেও পিছিয়ে যায়নি ভারতের দর্শকরা। এই মুহূর্তে সেই বিখ্যাত বিজ্ঞাপনের কথা মাথায় আসছে। ‘ইন্ডিয়া মে ক্যায়া চল রাহা হ্যায়?’ তবে উত্তরটি ‘ফগ’ নয়; সিনেপ্রেমীরা হয়তো বলবেন, ‘ভারতে এখন ‘পাঠান’ চলছে’।

যাবতীয় বাধা বিপত্তি সরিয়ে ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’। কিং খান ছাড়াও এখানে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের মতো তারকারা। মুক্তির আগেই অ্যাডভান্স টিকিট বুকিংয়ে ঝড় তোলে ‘পাঠান’। আর মুক্তির পর রীতিমতো সাইক্লোন! ‘পাঠান’ ঝড়ের কল্যাণেই ফের লাভের মুখ দেখতে চলেছে বলিউড, এটা একপ্রকার নিশ্চিত। ফিল্ম বিশেষজ্ঞরা আগেভাগেই বলেছিলেন, এই সিনেমা হয়তো রেকর্ড তৈরি করবে। ২০২২-র বলিউডি খরা কেটে যাবে। কিন্তু বাস্তবে যা হল, তা অজস্র রেকর্ড ভেঙে দিয়েছে। শাহরুখ খানের জাদুস্পর্শ বছরের প্রথমেই চাঙ্গা করে দিয়েছে বক্স অফিস। সব মিলিয়ে, ‘পাঠান’ এখন নিজের কামাল দেখাচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'পাঠান'-এর কামাল! মুক্তির দিনই ভারতের সিঙ্গল স্ক্রিনে যে ম্যাজিক করলেন শাহরুখ খান

Pathaan Movie Shahrukh Khan : নিজের ম্যাজিক ছড়িয়েছেন শাহরুখ খান। তিনি এসে এক ঝটকায় প্রাণ ফিরিয়ে দিয়েছেন দেশের সিঙ্গল স্ক্রিনগুলির।

তারই মধ্যে ২৭ জানুয়ারি, শুক্রবার শাহরুখ খানের টুইটার সক্রিয় হয়ে উঠল। মাত্র কয়েকটা লাইন সেখানে… আর সেটাই রহস্যে ভরা! ’৫৭ বছর বয়সী এই ব্যক্তির পরামর্শ শুনুন’… কিন্তু কী এমন পরামর্শ? কী ছিল সেই টুইট?

Gattaca movie “I never saved anything for the swim back” I think life is a bit like that….You aren’t meant to plan your return…U r meant to move forward. Don’t come back…try to finish what u started. Just a 57yr olds’ advice things.

— Shah Rukh Khan (@iamsrk)

  • আপনার জন্য আরও কিছু লেখা
সবরকম সাক্ষাৎকারে ‘না’, কেন এত বড় সিদ্ধান্ত নিলেন ‘পাঠান’ ছবির পরিচালক

Pathan : প্রসঙ্গত, 'পাঠান' সিনেমার টিজার সামনে আসার পর থেকেই এই সিনেমা চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তারপর সেই বিতর্ক আরও বাড়িয়ে দেয় ‘বেশরম রঙ’ গানটি

উল্লেখ্য, চার বছর পর হিরো হিসেবে শাহরুখ খান বড় পর্দায় ফিরেছেন। ২০১৮-র ‘জিরো’ সেরকম হিট হয়নি। তারপর ‘পাঠান’-এর ওপরই ভরসা রেখেছিলেন এসআরকে ফ্যানেরা। তাঁরা যে হতাশ হননি, বক্স অফিসই জানান দিচ্ছে সেটা। অনেকেই বলছে, ‘পাঠান’ হল শাহরুখ খানের কামব্যাক সিনেমা। সেই কথার প্রেক্ষিতেই কি এমন পোস্ট? কেবল টুইটার নয়, ফেসবুকেও এমন পোস্ট দিয়েছেন শাহরুখ খান।

পোস্টের শুরুতেই সামনে এসেছে ‘গাট্টাকা’ (Gattaca) সিনেমার কথা। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সাই-ফাই রোম্যান্টিক ছবির একটি ডায়লগ মনে করেছেন কিং খান। ‘I never save anything for the swim back.’ শাহরুখের বক্তব্য, তিনি নিজেও জীবনটাকে এইভাবে ভাবেন। “জীবনে কখনও ফিরে আসার পরিকল্পনা করো না। তুমি সবসময় ঢেউ পেরিয়ে এগিয়ে যাবে, সেটাই তোমার লক্ষ্য। কাম ব্যাক করো না কখনও। যেটা শুরু করেছ, সেটা শেষ করার চেষ্টা করো। সেটাই আসল কথা। এটা ৫৭ বছর বয়সীর সামান্য উপদেশ।”

‘কাম ব্যাক’ – এই শব্দটার সঙ্গেই তাহলে আপত্তি শাহরুখ খানের? যে কাজটা করেছেন, সেটা শেষ করে এসেছেন। সিনেমা থেকে প্রযোজনা, ক্রিকেট টিম, ব্যবসা, পরিবার – সবেতেই এই মন্ত্রই জপ করেন তিনি। ‘পাঠান’-এর সাফল্য সেই শিক্ষাটিকে আরও প্রকট করল। যেটা শুরু করেছ, শেষ করে তারপর ওঠো। পিছনে ফিরে দেখো না… এগিয়ে যাও – শাহরুখ মন্ত্রই ছড়িয়ে পড়ল নেট মাধ্যমে। এই মানুষটির মুখেই ‘বাজিগর’-এর ডায়লগ মানাবে, এছাড়া আর কেউ আছে!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।