ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে টহল মহিলা বাহিনীর, নয়া উদ্যোগে আশা দেখছেন স্থানীয়রা

BSF Special Women Force in Sundarban : ইতিমধ্যেই ২০ জন মহিলার বিশেষ একটি দলকে এই কাজে নিয়োগ করা হয়েছে।

inscript
২ মিনিট
ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে টহল মহিলা বাহিনীর, নয়া উদ্যোগে আশা দেখছেন স্থানীয়রা

সুন্দরবন, বিশ্বের সবচেয়ে বড়ো ম্যানগ্রোভ অরণ্য। কেবল গাছ নয়, রয়েছে জলে কুমির এবং ডাঙায় বাঘ। স্থানীয় মানুষ এবং পর্যটকদের আনাগোনার পাশাপাশি এখানে চলে অন্য ‘কারবার’। সুন্দরবন কেবল পশ্চিমবঙ্গে নয়, রয়েছে বাংলাদেশেও। স্থলের পাশাপাশি জলপথেও আন্তর্জাতিক সীমানা নির্ধারিত রয়েছে। সে সব অস্বীকার করেই চলে চোরা কারবারের কাজ।

যেমন বসিরহাটের স্বরূপনগর থেকে হেমনগরের সামসের নগর। এই দীর্ঘ জায়গায় মোট সীমান্ত ৯৩ কিলোমিটার। তার মধ্যে ৫৩ কিলোমিটারে রয়েছে কাঁটাতারের দেওয়াল। বাকি ৪০ কিলোমিটার জল সীমান্ত। সেখানে কাঁটাতার নেই, কেবল রয়েছে বিএসএফের নজরদারি। কিন্তু সেই নজরদারির মধ্যে যে বিস্তর গলদ থেকে গিয়েছে, তার প্রমাণ বিভিন্নভাবে পাওয়া গিয়েছে।

এই গলদের সুযোগ নিয়েই নিজেদের ‘কাজ সেরে’ পালিয়ে যেত চোরা কারবারি এবং জলদস্যুরা। বিএসএফের নজরদারি এড়িয়ে জলপথে তারা সীমানা পেরত। দরিদ্র মৎস্যজীবীদের নৌকা, মাছ, কাঁকড়া ও অন্যান্য সামগ্রী লুঠ করে চলে যেত ওপারে। সেইসঙ্গে রয়েছে বিশালাকার ম্যানগ্রোভ। জঙ্গলে ঢুকে কখনও গাছ কেটে, কখনও মধু চুরি করে নিয়ে পাচার করত এই অসাধু ব্যক্তিরা। নজরদারি বাড়ালেও বারবার এই ঘটনায় মুখ পুড়ছিল বিএসএফের। জল সীমান্ত অরক্ষিত কেন, এই প্রশ্নের মুখে পড়ছিল তারা।

অবশেষে এই পাচার কাজ বন্ধ এবং সুন্দরবনের ম্যানগ্রোভ রক্ষায় নতুন উদ্যোগ নিল সীমান্তরক্ষা বাহিনী। আর এই কাজে মহিলাদের নিয়োগ করলো তারা। বিএসএফের স্পেশাল মহিলা বাহিনী জলপথে স্পিডবোটের মাধ্যমে এই নজরদারির কাজ করবে বলেজানা গিয়েছে। ইতিমধ্যেই ২০ জন মহিলার বিশেষ একটি দলকে এই কাজে নিয়োগ করা হয়েছে। সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, র‍্যাডার এবং অস্ত্রও। বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ টি জংশনে এই টহলদারি নিয়মিত চলবে। শুক্রবার সন্দেশখালির বিহারী খালে তার মহড়াও করা হল। আপাতত সেখান দিয়েই লাগাতার চলবে নজরদারি।

ভারত বাংলাদেশের জলও সীমান্ত, বিশেষ করে সুন্দরবনের দিকে বাড়তি নজর দিচ্ছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। জলদস্যু, চোরাচালানের মতো ঘটনা সেখানে যাতে আর না হয়, তার জন্য ভবিষ্যতে আরও বেশকিছু পদক্ষেপ নিতে পারে প্রশাসন। তবে বিশেষভাবে প্রশিক্ষিত বিএসএফের এই স্পেশাল মহিলা ফোর্সের দিকেই এখন সবার নজর। লাগাতার নজরদারি চালালে কমতে পারে অপ্রীতিকর ঘটনা। ফলে সুন্দরবনের মানুষ, পশু এবং ম্যানগ্রোভও সুরক্ষিত থাকতে পারবে বলে মত বিশেষজ্ঞদের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।