বাংলার রাজনীতির শেষ 'ভদ্রলোক'! প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Buddhadeb Bhattacharjee Death: বৃহস্পতিবার সকালেও প্রাণ ছিল তাঁর, প্রাতঃরাশও করেছিলেন। তারপরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই বাম নেতা।

inscript
২ মিনিট
বাংলার রাজনীতির শেষ 'ভদ্রলোক'! প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

কেউ বলেন, তাঁর একটা সিদ্ধান্তেই চুরমার হয়ে গেল বাংলার ভবিষ্যৎ। কেউ বলেন, রাজনীতিতে শেষ 'ভদ্রলোক' ছিলেন তিনি, তিনি গেছেন বিনয় গেছে। কেউ বলেন বাংলার রাজনীতিতে বামশাসনের কফিনে তিনিই শেষ পেরেক পুঁতেছিলেন। নানা জনের নানা মতের মাঝে তবু, সকলে যে বিষয়ে একমত, কমিউনিস্ট ভাবধারাকে জীবন দিয়ে লালন করে গেছেন এই মানুষটিই। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন বাম জমানার শেষ সেনাপতি। পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হলো বৃহস্পতিবার, ৮ অগাস্ট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য।

বৃহস্পতিবার সকালেও প্রাণ ছিল তাঁর, প্রাতঃরাশও করেছিলেন। তারপরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই বাম নেতা। পাম অ্যাভিনিউয়ে নিজের বাড়িতেই তিনি প্রয়াত হন। বুধবার রাতেই বুদ্ধদেবের শ্বাসকষ্ট নিয়ে বাড়াবাড়ি হয়। রাতে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও ঠিক করা হয় বৃহস্পতিবার বাড়িতে আসবেন চিকিৎসকরা। হাসপাতালে কিছুতেই যেতে চাইতেন না বুদ্ধদেব। তাই বাড়িতেই চিকিৎসকদের ডেকে পাঠানোর সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সকাল থেকেই আবার অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব। নেবুলাইজ়ার দেওয়ার চেষ্টা হয়। সেই সময়েই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা এসে বুদ্ধদেবকে প্রয়াত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব। বারেবারেই হাসপাতালে গিয়েছে। সব যুদ্ধই জিতে ফিরেছিলেন। দীর্ঘ জীবন উপন্যাসের শেষ পাতাটা হাসপাতালে নয়, লেখা হলো নিজের বাড়ির চার দেওয়ালের মধ্যেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৪০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে জীবন কাটল বুদ্ধদেব ভট্টাচার্যের, সততার সহজপাঠ ছিল হাতের কাছেই

Buddhadeb Bhattacharjee: পশ্চিমবঙ্গের আদ্যন্ত `ভদ্রলোক মুখ্যমন্ত্রী’র কথা কি বেশি করে মনে পড়ছে না রাজ্যবাসীর?

২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ৯ অগাস্ট হাসপাতাল থেকে বিপন্মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব। বেশ কয়েক দিন ভেন্টিলেশনে ছিলেন নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব। ফুসফুস এবং শ্বাসনালিতে মারাত্মক সংক্রমণ হয়েছিল তাঁর। ১২ দিনের মাথায় বিপদ কাটিয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘ দিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি)-তে ভুগছিলেন বুদ্ধদেব। বহু বছর ধরেই এই কারণেই গৃহবন্দি তিনি। ২০২০ সালে কোভিড মহামারীকালেও ডিসেম্বরে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব। সেবারও ভেন্টিলেশনেই ছিলেন। ২০২১ সালের মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন তিনি। কোভিডকেও জয় করে নেন বুদ্ধদেব ভট্টাচার্য। শরীরের সঙ্গে দীর্ঘ লড়াই অবশেষে সাঙ্গ হলো, ৮ অগাস্ট।

২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। এই ১১ বছরের শাসনকালের শেষ পাঁচ বছরে বাংলার রাজনীতি চরম টালমাটাল হয়। বুদ্ধদেব বলেছিলেন শিল্প হবে রাজ্যে, কর্মসংস্থান হবে। টাটা গোষ্ঠীকে শিল্পের জন্য জমি দিতে গিয়েই বিপত্তি। জমি অধিগ্রহণ পদ্ধতি নিয়ে চম উত্তাল হয় রাজ্য। তৃণমূল এই জমি আন্দোলনকে ঘিরে মাঠে নামে। সারা রাজ্য কেঁপে যায় সিঙ্গুর-নন্দীগ্রাম ইস্যুতে। ২০০৬ সালে ২৩৫ আসনে জিতেছিল বামেরা। ঠিক ৫ বছর পর, ২০১১ সালে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়। ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুদ্ধদেব ভট্টাচার্যও মরণোত্তর দেহদান করে গিয়েছেন। সেই প্রক্রিয়া কোথায়, কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে আলোচনা শুরু করেছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব। বুদ্ধদেব ভট্টাচার্য পলিটব্যুরোর সদস্য ছিলেন। ফলে দিল্লির নেতাদেরও তাঁর শেষযাত্রায় একটা ভূমিকা থাকবে। আপাতত পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটেই তাঁর মরদেহ রাখা হচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি, ১০ মাসে দুই কমিশনারের ১৪ বার প্রশ্ন

Election Commission SIR: এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতপার্থক্য। গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার ১৪ বার আপত্তি জানিয়েছেন বলে দাবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। ফর্ম ৬ বদল, ভোটার তথ্যভান্ডারের কেন্দ্রীয়করণ, পশ্চিমবঙ্গের আপিল এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন মেনে চলার বিষয়টি ফের আলোচনায়।

হুথিরা যেভাবে স্থানীয় বিদ্রোহী থেকে মধ্যপ্রাচ্যের শক্তিতে পরিণত হলো

Houthi Expansion in Yemen: ইয়েমেনে ফের কেন যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? হুথিরা কীভাবে স্থানীয় জায়দি আন্দোলন থেকে শক্তিশালী সামরিক-রাজনৈতিক শক্তিতে পরিণত হল? ইরানের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর? মোখা ও হানিশ দ্বীপপুঞ্জ দখলের পর কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাব আল-মান্দাব? এই সংঘাতের প্রভাব কি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য, জ্বালানি পরিবহণ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পড়বে?