বৌদ্ধ ধর্মেই লুকিয়ে পরিবেশ বাঁচানোর মূল মন্ত্র? কী বলছে গবেষণা

Environment: পরিবেশ সম্পর্কে ভাবতে গেলে সেখানে অনুভূতির দরজা খুলে পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বারবার উল্লেখ করেছেন গৌতম বুদ্ধ।

Aritra Dasgupta
৩ মিনিট
বৌদ্ধ ধর্মেই লুকিয়ে পরিবেশ বাঁচানোর মূল মন্ত্র? কী বলছে গবেষণা

আমাদের জীবনে আবেগ-অনুভূতির ভূমিকা ঠিক কেমন? প্রকৃতির সঙ্গে আবেগ-অনুভূতির কী সম্পর্ক?ইতিহাস অনুসন্ধান আবেগ দ্বারা কতটা প্রভাবিত হয়?বৌদ্ধ ধর্মমতে প্রকৃতি এবং জীবের আবেগের বিশেষ আদানপ্রদানের বিষয়টি আদপে কীরকম?- এই নিয়েই গবেষণা করছেন জার্মানির বার্লিনে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টে ড. ফ্রেডেরিক স্কোরার।

ফ্রেডেরিকের বর্তমান গবেষণার বিষয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঔপনিবেশিক সময় মানুষ ও পরিবেশের সম্পর্ক এবং পরিবেশ রক্ষায় বৌদ্ধ ধর্মগুরুদের ভূমিকা।সম্প্রতি এই বিষয়েই কলকাতার ইন্সটিটিউট অফ ল্যাঙ্গোয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এ একটি বক্তৃতা দিয়েছেন এই জার্মান গবেষক। এই সরকারি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গবেষণামূলক ও সারস্বত চর্চা-র ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু কাজ করে চলেছে। এই সংস্থার উদ্যোগে বক্তব্য রেখেছেন ব্রায়ান হ‍্যাচার, মিলিন্দ বন্দ্যোপাধ্যায়, একটি রাইটিং ওয়ার্কশপ করিয়েছেন লিজেল ক্সোয়াব। কলকাতার মতো মেট্রোপলিটন শহর, যেখানে নগরায়নের বিকাশ অব্যাহত সেখানে ফ্রেডরিক স্কোরারের গবেষণা আমাদের পরিবেশ এবং মানুষের সম্পর্কের বিষয়ে দিশা দেয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বৈজ্ঞানিক সত‍্যকে তুচ্ছ করে চিতা ফেরানো শুধুই রাজনৈতিক দেখনদারি

Cheetah in India: একদল সংরক্ষণ-বিশারদের মতে কুনো-পালপুরের বাস্তুতন্ত্র চিতার বাসযোগ্য নয়।

কলকাতায় বক্তব্য রাখলেন ড. ফ্রেডরিক স্কোরার

দক্ষিণ-পূর্ব এশিয়ায় বৌদ্ধ ধর্মের বিকাশ ও পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বৌদ্ধ ধর্মের জন্মের সঙ্গেই জড়িয়ে আছে প্রকৃতি ও পরিবেশ। বুদ্ধের জন্ম লুম্বিনী বনের শালগাছের নিচে। আবার বুদ্ধ যেখানে বসে বোধি লাভ করেছেন, সেই বোধিবৃক্ষও বৌদ্ধ ধর্মর ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। এই গাছ সংরক্ষণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত যত্নশীল। গৌতম বুদ্ধ রাজপ্রাসাদ ত্যাগের পরেও আশ্রয় নিচ্ছেন সেই অরণ্যের কোলেই। সাধনা করছেন অরণ্যের বিভিন্ন গাছের তলায় বসে। এই প্রসঙ্গে ফ্রেডরিক উল্লেখ করেছেন এক মজার ঘটনা। গৌতম বুদ্ধ তখন গভীর অরণ্যে ধ্যানমগ্ন, তখন বুদ্ধের কাছে এক ব্রাক্ষণ ব্যক্তি গিয়ে সাধনার মার্গ জানতে চাইলে বুদ্ধ বলেছিলেন, অরণ্যই সাধনার আদর্শ মার্গ।

বৌদ্ধ ধর্মর আবেগের সঙ্গে পরিবেশের সম্পর্ক নিয়ে ফ্রেডেরিক বলছেন, যেহেতু অরণ্য নির্জন, তা অনেক বেশি মনোনিবেশের ক্ষেত্রে সহায়ক। অরণ্যের সেই নির্জনতা যে কোনও সাধকের কাছে একই সঙ্গে ভয়ের এবং দুশ্চিন্তার। গভীর বনে বিপদের যে চিন্তা ও সম্ভাবনা, তা কোথাও গিয়ে মানুষকে জীবনের সঙ্গে অভিযোজিত হতে সাহায্য করে। সাধক বা সন্ন্যাসীর ভেতরে মনঃসংযোগের ভিত্তি তৈরি করে জঙ্গল। বৌদ্ধ ধর্মে মানুষের সঙ্গে অরণ্যের এই সম্পর্ক কোথাও গিয়ে মানুষের আবেগ ও শারীরিক বোধকে উন্মুক্ত করতে সাহায্য করে। বুদ্ধ বলছেন, ভয়কে জয় করতে হবে। জঙ্গলে যেহেতু যে কোনও মুহূর্তেই বিপদ হতে পারে এবং সেই বিপদের আগাম সম্ভাবনাও সব সময় পাওয়া যায় না, তাই ভয় কে ভয় দিয়েই জয় করার কথা বারবার বলা হয়েছে বৌদ্ধ ধর্মের বিভিন্ন বইতে। এখানে মনে রাখা দরকার, কোনওভাবেই ভয় বা একাকিত্বর অনুভূতিকে এড়িয়ে যাওয়ার কথা নেই। কারণ বুদ্ধের মতে, এই অনুভূতিগুলি সাধনার অন্যতম প্রয়োজনীয় পথ। পরিবেশ তথা প্রকৃতির সঙ্গে এই যে আমাদের মানবজীবনের বিভিন্ন অনুভূতি গভীরভাবে জড়িয়ে, তারই সন্দর্ভ তৈরি করেছেন ফ্রেডেরিক।

ড. ফ্রেডরিক স্কোরার

বৌদ্ধ ধর্মের মূল ভাবনায় শিক্ষার পদ্ধতির মধ্যেই লুকিয়ে রয়েছে পরিবেশ ভাবনা। পরিবেশ সম্পর্কে ভাবতে গেলে সেখানে অনুভূতির দরজা খুলে পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বারবার উল্লেখ করেছেন গৌতম বুদ্ধ।

ডক্টর ফ্রেডেরিক স্কোরারের লেখায় উঠে এসেছে আরও এক মজার তথ্য। ১৮৯৬-'৯৭ সালে ভারতে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, সেখানে প্রথম ত্রাণ বিলির উদ্যোগ নেয় মহাবোধি সোসাইটি। ফ্রেডেরিক-এর মতে, এই যে দুর্ভিক্ষ, এর পিছনেও দায়ী পরিবেশ নিয়ে আমাদের উদাসীনতা। মানুষের চাপ যত বেড়েছে, তত বাস্তুতন্ত্রের ওপর পড়েছে সেই চাপ। যার ফলে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাভাবিক বাস্তুতন্ত্র। বৌদ্ধধর্মে বারবার যে অরণ্যের কোলে সাধনার কথা উঠে এসেছে, তা আসলে প্রকৃতির সঙ্গে সংযোগ সাধন করে মানুষ ও অন্যান্য প্রাণীদের মধ্যে স্বাভাবিক সহাবস্থানকে রক্ষা করার শিক্ষা দেয়। বর্তমানে যে দেশগুলিতে এখনও বৌদ্ধ ধর্ম সাধারণ মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, তাদের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার জাপান ও চিন অন্যতম। বিশেষত, জাপানে মানুষের দৈনন্দিন জীবনে ও দর্শনে বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব রয়েছে। সেখানে ধর্মাচরণের থেকেও বড় হয়ে উঠেছে প্রকৃতির প্রতি ভালবাসা, তাকে সংরক্ষণ ও জ্ঞান আহরণ। আজকের পৃথিবীতে যেভাবে থাবা বসিয়েছে বিশ্বায়ন তাতে 'জল, জঙ্গল, জমিন' বিপন্ন। ফ্রেডেরিক স্কোয়ারের কাজ আমাদের নতুন করে পরিবেশের সঙ্গে মানুষের সহাবস্থানের গতি-প্রকৃতি নিয়ে ভাবতে শেখায়।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।