কর্মীদের মাইনে দেওয়ার টাকা নেই! বাড়ি বন্ধক রাখছেন খোদ বাইজু'স প্রতিষ্ঠাতা?

Byju's : পাবলিক স্টার্টআপ বাইজু'স নিজের কর্মীদের বেতন দেওয়ার মতো অবস্থাতেও নেই।

inscript
২ মিনিট
কর্মীদের মাইনে দেওয়ার টাকা নেই! বাড়ি বন্ধক রাখছেন খোদ বাইজু'স প্রতিষ্ঠাতা?

জনপ্রিয়তা ছিলই, তবে রমরমিয়ে ব্যবসা শুরু হয় কোভিড লকডাউনের পর্বে। বাড়ি থেকেই পড়াশোনা শুরু হতেই ব্যবসা বাড়ে বাইজু'স-এর। কিন্তু ২০২৩ এর প্রেক্ষিতে বাইজু'স-এর অবস্থা ঠিক কী? সংস্থার কর্মীদের মাইনে দিতে হিমশিম খাচ্ছেন এর মালিক। অবস্থা এমনই যে ঋণ নিয়ে মাইনে দিতে হচ্ছে কর্মীদের। বাইজুস-এর প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন, তাঁর নিজের বাড়ি এমনকী তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন বাড়িঘর বন্ধক রেখে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য টাকা তুলছেন! বাইজুস একসময়ের সবচেয়ে মূল্যবান টেক স্টার্টআপ ছিল। কিন্তু ব্যাপক ক্ষতির পরে সংকটে পড়ে সংস্থা। এই বছরের মে মাসে, বিনিয়োগ সংস্থা BlackRock জানায়, ২০২২ সালের মার্চ মাসে বাইজু'স-এর মূল্য ছিল ২২ বিলিয়ন ডলার। সেখান থেকে কমে তা এসে দাঁড়িয়েছে ৮.৪ বিলিয়ন ডলারে। গ্লোবাল ইনভেস্টমেন্ট গ্রুপ প্রসাস জুন মাসে জানায়, বাইজু'স-এর বর্তমান বাজার মূল্য ৫.১ বিলিয়ন ডলার।

বেঙ্গালুরুতে প্রাক্তন বিলিয়নিয়ার বাইজু রবীন্দ্রনের পরিবারের মালিকানাধীন দু'টি বাড়ি রয়েছে। এপসিলনে বাইজুর নিজস্ব একটি ভিলা তৈরি হচ্ছে। এপসিলন হচ্ছে মূল শহরের অভিজাত এক আবাসন। সূত্রের খবর, এই ভিলা ও দু'টি বাড়ি বন্ধক রেখেছেন রবীন্দ্রন। বিনিময়ে ১২ মিলিয়ন ডলার ঋণ নিয়েছেন তিনি। এই ১২ মিলিয়ন ডলার নিয়ে বাইজু কী করবেন? পাবলিক স্টার্টআপ বাইজু'স নিজের কর্মীদের বেতন দেওয়ার মতো অবস্থাতেও নেই। বাইজু'স-এর মূল সংস্থা থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট লিমিটেডের ১৫,০০০ কর্মচারীকে বেতন দেওয়ার জন্যই বাড়ি বন্ধক রেখে নেওয়া টাকা ব্যবহার করা হচ্ছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
স্বপ্ন ছিল পড়াশোনা হবে ডিজিটাল! কেন আজ ভেঙে পড়ছে তিলে তিলে গড়া বাইজুস সাম্রাজ্য

Byju's recession: বাইজু'স-এর পতনের নেপথ্যে রয়েছে বিশ্বমন্দার প্রভাব।

বাইজু রবীন্দ্রন নিজে কোম্পানির প্রতিষ্ঠাতা। সংস্থাকে সচল রাখতে এবং এর আর্থিক চাপ কমানোর জন্য নিজের সমস্তটা দিয়েই ঝাঁপিয়ে পড়েছেন তিনি। কিছুকাল আগেও ভারতের সবচেয়ে মূল্যবান টেক স্টার্টআপ ফার্ম ছিল বাইজু'স। প্রায় ৪০০ মিলিয়ন ডলারে বাচ্চাদের এই ডিজিটাল রিডিং প্ল্যাটফর্ম বিক্রি করার প্রক্রিয়াও চলছে। ১.২ বিলিয়ন ডলার ঋণের সুদ শোধ না করতে পারার জন্য ঋণদাতাদের সঙ্গে আইনি লড়াইও চলছে বাইজু-র।

রবীন্দ্রনের সম্পত্তির পরিমাণ একসময় ছিল প্রায় ৫ বিলিয়ন ডলার। ব্যক্তিগত স্তরে প্রায় ৪০০ মিলিয়ন ডলার ঋণ নিয়েছেন তিনি। গত কয়েক বছরে শেয়ার বিক্রির মাধ্যমে যে ৮০০ মিলিয়ন ডলার তুলেছিলেন রবীন্দ্রন তা তিনি আবার কোম্পানিই ঢেলে দেন তিনি। যার ফলে নগদ অর্থের সংকটে পড়ে যান ভারতের এই বিখ্যাত ব্যবসায়ী।

গত মাসেই বাইজু একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন বলছে, মহামারীর সময়েই রমরমিয়ে ওঠে বাইজু'স-এর ব্যবসা। থিঙ্ক অ্যান্ড লার্ন-এর লোকসানের পরিমাণ কিছুটা কমে যায় তাতে। একটি ভারতীয় ফেডারেল এজেন্সিও বাইজু'স স্টার্টআপের বিদেশি অনুদানের বিষয়ে এবং জরিমানার বিষয়ে একটি তদন্ত চালায়। গত সপ্তাহে একটি বিবৃতিতে বাইজু'স জানায়, যদি কোনও অনুদান থেকেও থাকে তা নামমাত্র।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।