মোদির মন্ত্রিসভা ৩.০ তৈরি! মন্ত্রিত্বে কারা? পদ খোয়ালেন কারা?

Modi 3.0 Cabinet: এই বারের ভোটে কিংমেকার ছিল এনডিএ জোটের শরিকদলগুলিই। সমর্থনের বিনিময়ে একাধিক মন্ত্রী পদ ও প্রতিমন্ত্রীর পদের জন্য আবদার জানিয়ে রেখেছিল তাদের নেতারা? কতটা সাধপূরণ হল তাঁদের?

Sohini Das
৩ মিনিট
মোদির মন্ত্রিসভা ৩.০ তৈরি! মন্ত্রিত্বে কারা? পদ খোয়ালেন কারা?

দেশের ১৮তম লোকসভা ভোটে জিতে ফের তৃতীয় দফায় সরকার গড়েছে এনডিএ। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ২৪০টি আসন জিতে সিদ্ধান্ত নেওয়ার জায়গাতেই ছিল গেরুয়া শিবির। তবে জোটের প্রতি নির্ভর করতে হয়েছে বিজেপিকে। কারণ সরকার গড়ার জন্য যে সংখ্যা তাদের দরকার, তা একার কাছে ছিল না বিজেপির। ফলে এনডিএ জোটের শরিকদলগুলির উপর নির্ভর করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না তাদের কাছে। শরিকদলের সমর্থন নিয়ে রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। সঙ্গে শপথ নেন আরও ৭১ জন।

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নজির ছুঁয়ে তৃতীয়বারের জন্য মসনদে বসলেন নরেন্দ্র মোদি। সমর্থন দেওয়ার বিনিময়ে একগুচ্ছ দাবিদাওয়া জানিয়েছিল শরিক দলগুলি। রবিবারই মোটামুটি বোঝা হয়ে গিয়েছিল কারা কারা থাকতে চলেছে মোদির মন্ত্রিসভায়। তবে কে কোন কোন পদ পেতে চলেছে, তা তখনও জানা যায়নি। শরিকদলগুলির ভাগেও বা কোন কোন পদ পড়তে চলেছে, সেদিকেও নজর ছিল সকলের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভুল সংশোধন নাকি নয়া কৌশল! ক্ষমতায় বসেই কৃষকদের ভাবনা কেন ভাবছেন মোদি?

Modi 3rd Term: সোমবার কৃষি সম্মান নিধির ফাইলে সই করার পরে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, "দায়িত্ব নেওয়ার পরে প্রথম যে সই করলাম সেটা কৃষক কল্যাণের জন্য। আমরা কৃষকদের জন্য আরও বেশি করে কাজ করতে চাই।

অবশেষে সোমবার ঘোষণা হয়ে গেল মোদির মন্ত্রিসভা 3.O। কে কে রইলেন কোন পদে? কোন কোন চেনা মুখকে একই পদে দেখা গেল? স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকে যথারীতি থাকছেন অমিত শাহ আর রাজনাথ সিং। অর্থমন্ত্রকের দায়িত্ব থাকছে নির্মলা সীতারমনের কাঁধেই। নীতিন গডকড়ির পাচ্ছেন সড়ক পরিবহণের দায়িত্ব। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পাচ্ছেন কৃষি এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের ভার। যথারীতি বিদেশমন্ত্রক থাকছে এস জয়শঙ্করের দায়িত্বেই। এবার মন্ত্রিসভায় নতুন মুখ জেপি নড্ডা। তিনি পাচ্ছেন স্বাস্থ্য, জনকল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রকের দায়িত্ব। গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রক ও শক্তি মন্ত্রক যাচ্ছে মনোহরলাল খট্টরের কাছে। পীযূষ গয়াল পাচ্ছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রক। ধর্মেন্দ্র প্রধানের কাছে থাকছে শিক্ষা মন্ত্রক। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বহাল রয়েছেন বন্দর, নৌপরিবহণ ও জলপথের দায়িত্বে।

অশ্বিণী বৈষ্ণবের কাছে রইল রেল, তথ্য় সম্প্রোচার, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ার কাছে থাকছে যোগাযোগ মন্ত্রক এবং উত্তরপূর্ব আঞ্চলিক উন্নয়নের ভার। গিরিরাজ সিং পাচ্ছে বস্ত্র মন্ত্রক, অন্নপূর্ণা দেবী এতদিন মোদি মন্ত্রিসভার প্রতিমন্ত্রী থাকলেও এবার তিনি পাচ্ছেন পূর্ণ মন্ত্রীর পদ। নারী ও শিশুকল্যাণের দায়িত্বে থাকছেন তিনি। পার্লামেন্টরি অ্যাফেয়ার্স এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব থাকছে কিরেন রিজিজুর হাতে। হরদীপ সিং পুরী পাচ্ছেন পেট্রোলয়াম ও ন্যাচারাল গ্যাসের মন্ত্রক। মনসুখ মালব্যের কাছে থাকছে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এবং যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাংলা থেকে মোটে ২! কাদের কাদের মন্ত্রী করলেন নরেন্দ্র মোদি ৩.০?

New Modi Government Ministers: বাংলা থেকে মাত্র ২ জন মোদির মন্ত্রসভায় ঠাঁই পেয়েছেন তাও প্রতিমন্ত্রী হিসেবে। শান্তনু ঠাকুর আর সুকান্ত মজুমদার।

এই বারের ভোটে কিংমেকার ছিল এনডিএ জোটের শরিকদলগুলিই। সমর্থনের বিনিময়ে একাধিক মন্ত্রী পদ ও প্রতিমন্ত্রীর পদের জন্য আবদার জানিয়ে রেখেছিল তাদের নেতারা? কতটা সাধপূরণ হল তাঁদের? মোদি মন্ত্রিসভার কোন কোন জরুরি পদ পেলেন তাঁরা। যত দূর জানা যাচ্ছে, জনতা দল (সেকুলার)-র নেতা এইচ ডি কুমারস্বামীকে দেওয়া ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রকের দায়িত্ব। হিন্দুস্থানী আওয়াম মোর্চার নেতা জীতন রাম মাঝিকে দেওয়া হল মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজের মন্ত্রক। জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতীশের দলের সাংসদ রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিংকে দেওয়া হয়েছে পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের দায়িত্ব। অন্যদিকে শরিকদলের অন্যতম লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ানকে দেওয়া হয়ে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের ভার। মোদির মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তেলেগু দেশম পার্টির রাম মোহন নাইডুও। রাষ্ট্রীয় লোক দলের সহ-সভাপতি জয়ন্ত চৌধুরীও প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন মোদির মন্ত্রিসভায়। রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (অটওয়ালে)-র সভাপতি রামদাস অটওয়ালেও স্থান পেয়েছেন মন্ত্রিসভায়। জেডিইউয়ের রামনাথ ঠাকুরও তালিকায় রয়েছেন। তবে তাঁরা মন্ত্রিত্ব পাননি। পেয়েছেন প্রতিমন্ত্রীর পদ।

প্রতিমন্ত্রীর পদে আরও একাধিক সাংসদ জায়গা পেলেও মোটামুটি মোদির মন্ত্রিসভা দেখতে এমনটাই। এবারের কিংমেকার নীতীশ ও চন্দ্রবাবু নাইডু দু'জনেই বেশ চড়া দাবি জানিয়ে রেখেছিলেন বিজেপির কাছে। কতটা সাধ মেটাতে পারল তাদের বিজেপি? যে যে দফতরের দায়িত্ব তাঁরা পেলেন, তাতে কি খুশি তাঁরা? নাকি তাঁদের ক্ষোভ ঘুরিয়ে দিতে পারে খেলা? সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে শেষপর্যন্ত।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?