সুপ্রিম পর্যবেক্ষণে তোলপাড়! নিয়োগ দুর্নীতির মামলায় রায় দেওয়ার 'অযোগ্য' অভিজিৎ?

Calcutta High Court Justice Abhijit Ganguly: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ওই মামলার শুনানির জন্য নতুন বিচারপতি নিয়োগ করতে হবে।

inscript
২ মিনিট
সুপ্রিম পর্যবেক্ষণে তোলপাড়! নিয়োগ দুর্নীতির মামলায় রায় দেওয়ার 'অযোগ্য' অভিজিৎ?

আন্দোলনের সম্মুখে একজন নেতা প্রয়োজন, অথবা একজন 'সম্ভাবনা'। সমস্ত অন্ধকারের মধ্যে আলো, সমস্ত মিথ্যার মধ্যে সত্য, সমস্ত দুর্নীতির মধ্যে মূল্যবোধ- এটুকুই চেয়েচিন্তে এসেছেন সুবিধাবঞ্চিত মানুষ। পশ্চিমবঙ্গে চাকরি চেয়ে আন্দোলনরত মানুষ এমন সম্ভাবনা-সত্য-আলো-মূল্যবোধের পরাকাষ্ঠা হিসেবে পেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি, কোটি কোটি টাকার খেলা এবং যোগ্যদের চাকরি না পাওয়ার বিরুদ্ধে আন্দোলনে নামা মানুষ বিচারপতিকে সামনে রেখে আশা ভরসা পেয়েছেন। কী হবে, যদি একদিন রাতারাতি মূল সমেত উৎপাটিত হয়ে যায় সম্ভাবনার সেই বিশাল বৃক্ষ? হতে যে পারে সেই আশঙ্কা ইতিমধ্যেই উস্কে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কেন এমন আশঙ্কা? টেলিভিশনে কোনও সংবাদমাধ্যমে অভিজিৎ কোনও সাক্ষাৎকার দিয়েছেন কিনা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে শুক্রবারের মধ্যে এই বিষয়টি হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টকে, নির্দেশ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের।

বিষয়টি হচ্ছে, কোনও বিচারপতিই বিচারাধীন মামলা নিয়ে কোনও সাক্ষাৎকার দিতে পারেন না। যদি তিনি এমনটা করে ফেলেন তাহলে তিনি ওই মামলার শুনানি করবেন না। যদি বিচারাধীন মামলা নিয়ে কোনও সাক্ষাৎকার দিয়ে থাকেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেক্ষেত্রে তিনি ওই মামলার শুনানি করার অধিকার হারিয়েছেন। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ওই মামলার শুনানির জন্য নতুন বিচারপতি নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণেই আশঙ্কা দেখা দিয়েছে কারণ পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও মমতা-স্তুতি!পালটে গেলেন বিচারপতি?

Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন। তবে আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না।"

আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক পিটিশনে জানিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে প্রথম থেকেই লক্ষ্যবস্তু করে রেখেছেন। যে মামলায় তিনি জড়িত নন সেই মামলাতেও তাঁকে জেরা করার কথা বলা হচ্ছে। এর আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারেও তাঁর নামে মন্তব্য করেছেন অভিজিৎ, জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার প্রসঙ্গটি সুপ্রিম কোর্টে তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে প্রথম একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাক্ষাৎকারের আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন তিনি। অভিষেকের আইনজীবী বিষয়টি তোলার পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, ‘‘ওই ইন্টারভিউতে কী রয়েছে, তা আমাদের দেখা দরকার।’’

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরেই হালে পানি পেয়েছেন তৃণমূলের নেতারা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেগতিকে পড়তে পারেন এই ধারণা জনমানসে প্রোথিত করতে চাইছেন অনেক নেতাই। ফেসবুকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি নাতিদীর্ঘ পোস্ট লিখে বুঝিয়ে দিয়েছেন, চরম অস্বস্তিতে পড়তে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিতের অস্বস্তি মানেই শাসক দলের স্বস্তি একথা বলার অপেক্ষা রাখে না।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এটি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে জড়িত মামলা। "বিচারপতি আচরণের জন্য আমাদের এব্যাপারে হস্তক্ষেপ করতে হয়েছে। এটা ঠিক নয়।" কিন্তু 'একজন রাজনৈতিক ব্যক্তিত্ব'-কে সুবিচার দেওয়ার লক্ষ্যে রাজ্যের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির মামলা ফাইলবন্দি হয়ে থেকে যাওয়ার সম্ভাবনাই তীব্র হচ্ছে না তো? শাসকদল যেভাবে ঘুঁটি সাজাচ্ছে, আইন দিয়েই আইনকে কাটতে চাইছে তাতে রাজ্যের চাকরিপ্রার্থীদের সামনে থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভরসা সরিয়ে দিলে আন্দোলনের মেরুদণ্ড দুর্বল করা যাবে এ তো সহজ অঙ্ক।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?