আরজি কর: খুনের রাতে সল্টলেকের হোটেলে গা ঢাকা? আশিস পাণ্ডেকে কেন খুঁজছে সিবিআই?

RG Kar Medical College and Hospital Incident: সিবিআই সূত্রের খবর, এই আশিস পাণ্ডে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন হাউজস্টাফ। পাশাপাশি টিএমসিপি-র ইউনিট সভাপতিও বটে এই আশিস।

inscript
২ মিনিট
আরজি কর: খুনের রাতে সল্টলেকের হোটেলে গা ঢাকা? আশিস পাণ্ডেকে কেন খুঁজছে সিবিআই?

আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই সেই ঘটনার তদন্তে বেশ খানিকটা এগিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের তরফে জমা দেওয়া হয়েছে স্ট্যাটাস রিপোর্ট। আরজি কর চিকিৎসক খুনের তদন্তে এবার আরও এক ধাপ এগোল সিবিআই। এবার সিবিআইয়ের নজরে আশিস পাণ্ডে নামক এক কর্মী।

ইতিমধ্যেই আশিস পাণ্ডের বিষয়ে জানতে সল্টলেকের এক গেস্ট হাউসের কর্মীকে তলব করেছিল সিবিআই। তাঁর কাছ থেকে চাওয়া হয়েছে হোটেলের রেজিস্টার ও সিসিটিভি ফুটেজ। কিন্তু কেন হঠাৎ এই আশিস পাণ্ডের খোঁজ?

  • আপনার জন্য আরও কিছু লেখা
সঞ্জয়ের নারকো পরীক্ষায় মিলল না কোর্টের অনুমতি, কেন তীরে এসে তরী ডুবল সিবিআইয়ের?

RG Kar Case: আগামী ১৭ সেপ্টেম্বর এই মামলার অগ্রগতি প্রসঙ্গে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে সুপ্রিম কোর্টে। ফলে শিয়রে সমন।

জানা গিয়েছে, যে রাতে খুন হন আরজি কর মেডিক্যাল কলেজের ওই তরুণী চিকিৎসক। সেদিন অর্থাৎ ৯ অগস্ট সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন ওই ব্যক্তি। সিবিআই গোয়েন্দাদের অনুমান, আরজি কর কাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন এই ব্য়ক্তি। সেই কারণেই হোটেল কর্তৃপক্ষকে বৃহস্পতিবার ডেকে পাঠায় সিবিআই। তাদের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে সমস্ত নথি। বৃহস্পতিবার হোটেলের এক কর্মী রেজিস্টার, খাতা-সহ বেশ কিছু নথি নিয়ে সিবিআই দফতরে পৌঁছন।

ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরজি কর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তাদের হেফাজকেও নিয়েছে সিবিআই। আরজি কর কাণ্ডের পরে পরেই প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় রায় নামে এক সিভিক ভলিন্টিয়ারকে। তার পরে সিবিআইয়ের ব়্যাডারে এই আশিস পাণ্ডে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জুনিয়র ডাক্তারদের হয়ে মরিয়া লড়াই! সুপ্রিম কোর্টে সিব্বলকে যোগ্য জবাব ইন্দিরার

RG Kar Case: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। কবে কাজে ফিরবেন চিকিৎসকরা, এদিনের সুপ্রিম শুনানিতে প্রশ্ন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের।

কে এই আশিস পাণ্ডে? সিবিআই সূত্রের খবর, এই আশিস পাণ্ডে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন হাউজস্টাফ। পাশাপাশি টিএমসিপি-র ইউনিট সভাপতিও বটে এই আশিস। ৯ অগস্ট রাতে ওই হোটেলে উঠেছিলেন তিনি। ১০ তারিখ হোটেল ছেড়ে দেন। সূত্রের খবর, ৯ তারিখ সকালে আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ইতিমধ্যেই আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও চিকিৎসক সুদীপ্ত রায়ের দুটি বাড়ি ও নার্সিংহোমে আগেই পৌঁছেছিলেন ইডি ও সিবিআই। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের সদর দফতরে ডেকে পাঠানো হয় এই চিকিৎসক-নেতাকে। সিবিআই গোয়েন্দারা জানতে পেরেছেন, ওই দিন সুদীপ্ত রায় বেশ কয়েক জনের সঙ্গে কথা বলেছিলেন। তার কল ডিটেইলস ইতিমধ্যেই এসে পৌঁছেছে সিবিআইয়ের হাতে। এর আগে সেই কল রেকর্ডের সূত্র ধরেই ডেকে পাঠানো হয়েছিল মেডিক্যাল কলেজের MSVP-কে তলব করা হয়েছিল। ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিকেরও এক চিকিৎসককে তলব করা হয়েছিল।

এর পর সেই কল রেকর্ডের সূত্রেই সিবিআইয়ের হাতে এসেছে আশিস পাণ্ডের নাম। আশিস পাণ্ডেকে ইতিমধ্যেই কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে তাতেও সন্তুষ্ট হয়নি গোয়েন্দারা। তাঁর উত্তর সন্তোষজনক কিনা তা মিলিয়ে দেখতেই এবার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।