বর্তমান দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী! কে এই কেজরি-ঘনিষ্ঠ অতিশী মারলেনা?

Atishi Marlena Singh: তাঁর মারলেনা উপ পদবিটি পরিবারেরই দেওয়া। মার্ক্স এবং লেনিন নাম দু'টির মিশ্রণ ঘটিয়েই নাকি এই মধ্যনাম।

inscript
৩ মিনিট
বর্তমান দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী! কে এই কেজরি-ঘনিষ্ঠ অতিশী মারলেনা?

দেশে এই মুহূর্তে মহিলা মুখ্যমন্ত্রী একজনই। মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন অতিশী মারলেনা। দিল্লির রাজনীতির ইতিহাসে সুষমা স্বরাজ, শীলা দীক্ষিতের পর তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন অতিশী। ইস্তফা দিয়ে পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তাঁরই নাম ঘোষণা করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বরাবরই আম আদমি পার্টিকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন এই নেত্রী। কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচক অতিশী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর ক্রমাগত বিজেপির সরকারের বিরুদ্ধে কথা বলে এসেছেন। আপ সরকারের শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, নারী ও শিশু কল্যাণ সহ পিডব্লিউডি বিভাগের মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। এবার তাঁর হাতেই ক্ষমতাভার ন্যস্ত করতে চাইলেন কেজরিওয়াল।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় সিং এবং তৃপ্তা ওয়াহির কন্যা অতিশীর জন্ম ১৯৮১ সালের ৮ জুন। জানা যায়, তাঁর মারলেনা উপ পদবিটি পরিবারেরই দেওয়া। মার্ক্স এবং লেনিন নাম দু'টির মিশ্রণ ঘটিয়েই নাকি এই মধ্যনাম। বামপন্থায় গভীরভাবে বিশ্বাসী এই পরিবারের কন্যা অতিশী অবশ্য পরে মারলেনা অংশটি বাদ দেন যাতে তাঁর মতাদর্শ তাঁর কাজের অন্তরায় না হয়ে দাঁড়ায়। দিল্লিতেই স্প্রিংডেলস স্কুল থেকে পড়াশোনা করেছেন অতিশী। সেন্ট স্টিফেনস কলেজ থেকে স্নাতক হন তিনি, তারপর উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখান থেকেই স্নাতকোত্তর করেন তিনি।

আম আদমি পার্টির প্রতিষ্ঠার পর থেকেই অতিশী এই দলের সঙ্গে যুক্ত। ২০১৩ সালে আপের নীতি-নির্ধারণী কমিটির সঙ্গে কাজ শুরু করেন তিনি। ২০১৫ সালে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে জল সত্যাগ্রহ আন্দোলনে সক্রিয় ভূমিকায় দেখা যায় অতিশীকে। সেখানে আপ নেতা আলোক আগরওয়ালের পাশে সারাক্ষণ সক্রিয়ভাবে দেখা গিয়েছিল তাঁকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে অতিশীকে প্রার্থী করে আপ। তবে সেবার বিজেপির প্রার্থী ক্রিকেটার গৌতম গম্ভীরের কাছে ৪.৭৭ লক্ষ ভোটে হেরে যান অতিশী। ২০২০ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিল্লির কালকাজি কেন্দ্র থেকে আপ প্রার্থী হন অতিশী। সেখানে তিনি বিপক্ষের বিজেপি নেতা ধরমবীর সিংকে ১১,৪২২ ভোটে হারিয়ে জেতেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সুপ্রিম নির্দেশে জামিন কেজরিওয়ালের! নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন দিল্লির মুখমন্ত্রী?

Arvind Kejriwal Bail: কেজরিওয়াল বলেছিলেন, আবগারি কেলেঙ্কারি মামলায় তিনি নির্দোষ। তাঁর রাজনৈতিক দলকে দুর্বল করার চেষ্টাতেই ইচ্ছে করে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এরপর ২০২৩ সালের মার্চ মাসে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন পদত্যাগ করলে দিল্লি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয় অতিশীকে। দিল্লির অর্থ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি, নারী ও শিশুকল্যাণ সহ বিভিন্ন দফতরের দায়িত্ব সামলেছেন অতিশী। দিল্লির সরকারি স্কুলের শিক্ষাব্যবস্থা সারা দেশের মানুষের কাছেই উদাহরণ হয়ে উঠেছে। এই ব্যাপক পরিবর্তনের নেপথ্যে অতিশী মারলেনার অবদান অনস্বীকার্য। দিল্লির ইতিহাসে সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী হতে চলেছেন ৪৩ বছরের অতিশী।

অতিশীকে নিয়ে বিতর্কও কম নেই। সবচেয়ে প্রথম বিতর্ক তো শুরু হয় মার্ক্স-লেনিন মিশ্রণের 'মারলেনা' নিয়েই। ২০১৮ সালের অগাস্টে অতিশী বলেছিলেন, ‘‘মারলেনা আমার পদবি নয়। আমার উপাধি সিং, যা আমি কখনও ব্যবহার করিনি। মারলেনা নামটি আমার বাবা-মা দিয়েছিলেন। আমি আমার নির্বাচনী প্রচারের জন্য শুধুমাত্র অতিশী ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি।’’

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেজরিওয়ালই শেষ নয়, আপকে শেষ করতে বিজেপির যে ভয়াবহ পরিকল্পনা ফাঁস করলেন অতিশী

AAP Minister Atishi Marlena: অতিশী বলছেন, বিজেপি চাইছে আগামী ২ মাসের মধ্যে, লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির আরও চার নেতাকে গ্রেফতার করতে।

২০১৯ সালের ১৫ মার্চ দিল্লি বিজেপির সহ-সভাপতি রাজীব বব্বরের দায়ের করা মানহানির মামলার জবাবে অতিশী মারলেনা এবং দলের অন্য তিন নেতাকে আদালতে তলব করা হয়েছিল। বিজেপি দিল্লির ভোটার তালিকা থেকে ৩০ লক্ষ নাম মুছে দিয়েছে বলে দাবি করেন অতিশীরা। আদালত অভিযোগটিকে প্রাথমিকভাবে মানহানিকর বলে মনে করে। এবছরই বিজেপি নেতা প্রবীণ শঙ্কর কাপুর অতিশী এবং কেজরিওয়ালের বিরুদ্ধে শিকারের অভিযোগে আবারও একটি মানহানির মামলা দায়ের করেন।

নির্বাচনে যে হলফনামা অতিশী জমা দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী, স্থাবর-অস্থাবর মিলিয়ে অতিশী এবং তাঁর স্বামীর মোট সম্পত্তির পরিমাণ ১.৪১ কোটি টাকা। অতিশীর ব্যাঙ্ক এবং অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলিতে জমা রয়েছে ১ কোটি ৮৭ হাজার ৩২৩ টাকা। এলআইসি এবং অন্যান্য বিমা পলিসি রয়েছে ৫ লক্ষের। আরও ১৮ লক্ষ ৬০ হাজার রয়েছে এনএসএস এবং ডাকসঞ্চয় মিলিয়ে।

অতিশীর স্বামী প্রবীণ সিং একজন গবেষক এবং শিক্ষাবিদ। আইআইটি এবং আইআইএম আমদাবাদ থেকে পড়াশোনা করেছেন প্রবীণ। দিল্লিতেই আলাপ তাঁদের। অতীশি এবং প্রবীণ সামাজিক উন্নয়নের বিষয়ে একই চিন্তাভাবনা পোষণ করেন। রাজনীতিতে আসার আগে, অতীশি প্রবীণের সঙ্গে মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামে জৈব চাষ এবং শিক্ষাগত সংস্কারের কাজ করেছেন সাত বছর ধরে।

প্রবীণ প্রায় ৮ বছর ধরে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসাবে কাজ করেছেন। প্রবীণ সম্ভাবনা ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি অ্যান্ড পলিটিক্সের সঙ্গেও যুক্ত। অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ইতিহাস, মূলধারার অর্থনীতি এবং এর ত্রুটি, উন্নয়নের অর্থনীতির বিষয়গুলি নিয়ে কাজ করছেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?