'ভরসা হারিয়েছি'! মুখ্যমন্ত্রীর বৈঠকের ৪৮ ঘণ্টা পরেই কেন এমন বলছেন জুনিয়র ডাক্তাররা?

Junior Doctor Meeting: বুধবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। তারপরেই হতাশ হন।

inscript
৩ মিনিট
'ভরসা হারিয়েছি'! মুখ্যমন্ত্রীর বৈঠকের ৪৮ ঘণ্টা পরেই কেন এমন বলছেন জুনিয়র ডাক্তাররা?

সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। বেরিয়ে ধর্নাস্থলে গিয়ে জানান সদর্থক আলোচনা। মাঝে ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। বুধবার আবার বৈঠক হলো। এবার জুনিয়র ডাক্তাররা বলছেন তারা হতাশ! হতাশ, ফলে কর্মবিরতিও কাটছে না। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জুনিয়র ডাক্তারদের বেশিরভাগ দাবিই মানা হয়েছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও তাই বলেন। তাঁদের দাবি মতোই পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ অধিকর্তাদের সরিয়ে দেওয়া হয়। পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তবু ডাক্তাররা বলেছিলেন, তাঁদের বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বাকি দাবিগুলি নিয়ে বুধবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। তারপরেই হতাশ হন। এতই হতাশ যে বৈঠকের মিনিটসেও আন্দোলনকারীরা সই করেননি।

জুনিয়র ডাক্তারদের সঙ্গে চারবার ভেস্তে যায় বৈঠক। অবশেষে নবান্ন থেকে পঞ্চম ও শেষ মেল আসে। তাতে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চান। লাইভ স্ট্রিমিংয়ের দাবি থেকেও সরে আসেন। দীর্ঘ সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরানো হবে, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানো হবে। বিনীত গোয়েলের জায়গায় নতুন কমিশনার হন মনোজ ভার্মা। তবে জুনিয়র ডাক্তাররা জানান, তাঁদের চতুর্থ ও পঞ্চম দফা পূরণ হয়নি তাই তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন। স্বাস্থ্য সচিবের অপসারণ-সহ বাকি দাবিগুলো নিয়ে আলোচনার জন্য জুনিয়র ডাক্তাররা মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে বসেন। কী কী ছিল তাঁদের বাকি দাবি?

  • আপনার জন্য আরও কিছু লেখা
পুলিশ কমিশনার পদ থেকে সরলেন বিনীত! কেন মনোজেই আস্থা রাজ্য সরকারের?

Kolkata Police Commissioner: মঙ্গলবার সেই মতোই কমিশনার পদ থেকে সরানো হল বিনীতকে। বদলে কমিশনার পদে এলেন মনোজ ভর্মা। ১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ।

তাঁদের প্রথম দাবি— প্রতিটি মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্ট রুম, আলাদা শৌচাগার, প্রতিটি রেস্ট রুমের সামনে সিসিটিভি, যথাযথ নিরাপত্তাকর্মী, প্রতিটি অন কল রুমে প্যানিক বাটন, প্রতিটি হাসপাতালের ফাঁড়িতে নির্দিষ্ট সংখ্যায় নারী পুলিশকর্মী নিয়োগ করতে হবে। হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে যৌন হেনস্থা প্রতিরোধে আইসিসি গঠন করতে হবে। কলেজ স্তরে এই দাবিগুলিকে রূপায়ণ করার জন্য রাজ্য সরকারকে কলেজভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে যেখানে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদেরও রাখতে হবে।

দ্বিতীয় দাবিতে জুনিয়র ডাক্তাররা একটি কেন্দ্রীয় ‘রেফারাল সিস্টেম’ গড়ে তোলার কথা বলছেন যাতে প্রতিটি হাসপাতালে কোন বিভাগে কোন সময়ে ক’টি বেড খালি আছে, সেই তথ্য সকলে জানতে পারেন। এতে রোগী হয়রানি বন্ধ হবে, হাসপাতালে ভর্তি নিয়ে গড়ে ওঠা দালালচক্রের অবসান ঘটবে। প্রতিটি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যথাযথ সংখ্যক কর্মী নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মীর বদলে স্থায়ী কর্মী নিয়োগ, স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলির পরিকাঠামোর উন্নয়ন, রক্তপরীক্ষা সহ অন্যান্য যাবতীয় পরীক্ষার পরিকাঠামো গঠনের দাবি করেছেন তারা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নির্ভয়ার মাকে বলেন, 'ধর্ষকদের ক্ষমা করে দিন'! জুনিয়র ডাক্তারদের হয়ে লড়া ইন্দিরা জয়সিং কে?

Indira Jaising: ইন্দিরা কিন্তু দোষীদের মৃত্যু চান না। নির্ভয়া কাণ্ডেও ফাঁসির সাজাপ্রাপ্তদের ক্ষমা করে দিতে বলেছিলেন নির্ভয়ার মাকে।

ডাক্তারদের তৃতীয় দাবি হুমকির সংস্কৃতির অবসান। প্রতিটি মেডিক্যাল কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করা, দোষীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, দোষী সাব্যস্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য স্তরে বিশেষ কমিটি গড়ার দাবি জানিয়েছেন তারা। এই লক্ষ্যে সব মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডক্টরস’ অ্যাসোসিয়েশনগুলিকে স্বীকৃতি, প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেছেন তারা।

বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, তাঁরা বৈঠকের মিনিটসে সই করেননি। জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে পাঁচ নম্বর দাবিটি ছিল থ্রেট কালচারের অবসান। তাঁরা বলছেন, এই হুমকি সংস্কৃতির অবসানের জন্য ছাত্র সংসদ নির্বাচন, আরডিএ গঠনের জন্য নির্বাচন করা নিয়ে বৈঠকে আশ্বাস দেওয়া হয় ঠিকই কিন্তু মিনিটসে তার উল্লেখ নেই। মিনিটসে সুপ্রিম কোর্টে যে নিরাপত্তার বিষয়গুলো বলা ছিল শুধু সেগুলি‌রই উল্লেখ রয়েছে বলে দাবি আন্দোলনকারী ডাক্তারদের।

বৈঠক শেষে জুনিয়র ডাক্তাররা বলেন, “এদিনের আলোচনা হতাশাজনক। আজকের ঘটনায় প্রমাণ হল, কেন স্বচ্ছতার প্রশ্নে লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলাম আমরা। আমরা কিছুটা হলেও ভরসা হারিয়েছি। আমাদের দাবি নিয়ে সুস্পষ্ট নির্দেশিকা ই-মেল করে জানানো হবে বলেছেন মুখ্যসচিব।” যে মুখ্যমন্ত্রীর প্রতি তারা আস্থা রেখেছিলেন, ৪৮ ঘণ্টার ব্যবধানে কি আন্দোলনকারীদের সেই ভরসা টলমলে হয়ে গেল তবে? এই সমস্ত দাবি নিয়ে সরকারের থেকে সুনির্দিষ্ট লিখিত প্রতিশ্রুতি ছাড়া তাঁরা অবস্থান এবং কর্মবিরতি তুলবেন না বলে জানিয়েছেন। কিন্তু বৈঠকের পর বৈঠকে সেই সমাধান হবে কি?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।