জোর তল্লাশি এবার আরজি করের মর্গে, কী খুঁজছেন সিবিআই গোয়েন্দারা?

CBI in RG Kar Morgue: বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল এসে পৌঁছন আরজি কর হাসপাতালে। আর তার পরেই সোজা চলে আসেন মর্গে।

inscript
২ মিনিট
জোর তল্লাশি এবার আরজি করের মর্গে, কী খুঁজছেন সিবিআই গোয়েন্দারা?

ইতিমধ্যেই বেশ কয়েক বার তদন্তের স্বার্থে আরজি কর হাসপাতালে হানা দিয়েছে সিবিআই কর্তারা। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চার তলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের দেহ। রাজ্যের হাত থেকে সেই মামলার তদন্তভার গিয়েছিল সিবিআইয়ের হাতে। হাইকোর্টের নির্দেশ মেনে মামলা হস্তান্তরের পরে একাধিক বার তদন্তের স্বার্থে আরজি কর হাসপাতালে গিয়েছে সিবিআই। বৃহস্পতিবার ফের আরজি করে হানা দিলেন সিবিআই আধিকারিকেরা। এবারের গন্তব্য মর্গ।

তদন্তভার বুঝে নেওয়ার পরেই ঘটনাস্থল খুঁটিয়ে দেখতে লেজার স্ক্য়াানার নিয়ে আরজি করে হাজির হয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা। ঘটনাস্থলের থ্রিডি লেজার ম্যাপিংও করেছিলেন তারা। তবে এবার আর ঘটনাস্থল নয়। বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল এসে পৌঁছন আরজি কর হাসপাতালে। আর তার পরেই সোজা চলে আসেন মর্গ অর্থাৎ মৃতদেহ সংরক্ষণ বিভাগে। সেখান থেকে নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে দেখা যায় তদন্তকারীদের। কথা বলেন ওই বিভাগের বিভিন্ন কর্মীদের সঙ্গেও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘কেসটাকে জলে ফেলে দিল!’ টিএমসিপি-র সভা থেকে সিবিআইকেই কটাক্ষ মমতা-অভিষেকের

TMCP Foundation Day: মমতার পাশাপাশি সিবিআই তদন্ত নিয়ে এদিন টিএমসিপি-র সভা থেকে প্রশ্ন তোলের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও।

একদিন আগেই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডের সভা থেকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে জোর কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি কর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তে নেমে একে একে প্রকাশ্যে এসেছে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। চিকিৎসক ধর্ষণ-খুনে রাজ্যের পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে সঞ্জয় রায় নামে এক সিভিক পুলিশকে। সেই সঞ্জয় রায়ের মনস্তাত্বিক প্রোফাইল তৈরি করার জন্য আনানো হয় এক বিশেষজ্ঞ মনোবিদ। ইতিমধ্যেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টও করিয়েছে সিবিআই। তাতে সামনে এসেছে বেশ কিছু তথ্য।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর: মাথায় কার হাত? কেন পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত ধৃতের বাইক?

RG Kar Doctor Rape-Murder: অভিযোগ, ওই বাইকটিতে চেপেই সেদিন আরজিকর হাসপাতালে গিয়েছিল ধৃত সঞ্জয়। ঘটনার আগে পাওয়া সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে।

এদিকে তদন্তভার বুঝে নেওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই আরজি কর কলেজের প্রাক্তন সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কখনও আবার সন্দীপের বেলেঘাটার বাড়িতে গিয়ে হাজির হয়েছেন সিবিআই গোয়েন্দারাই। বাড়ির তল্লাশিও নেওয়া হয়েছে বেশ কয়েকবার। বৃহস্পতিবারও প্রায় নিয়মমাফিকই হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে হাজির ছিলেন সন্দীপ ঘোষ। যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর সব দুর্নীতির অভিযোগ। আর্থিক দুর্নীতি তো বটেই, এমনকী হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ লোপাটের অভিযোগও রয়েছে সন্দীপের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই সম্পর্কে তদন্ত করতেই এদিন সরাসরি আরজি করের মর্গে হানা দিয়েছিল সিবিআই।

শুধু কি মৃতদেহ লোপাট, হাসপাতালের জৈব বর্জ্য নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে। আর এ কাজ একা নয়, আরও অনেকেই আছে অভিযুক্তদের তালিকায়। নাম রয়েছে ‘সন্দীপ ঘনিষ্ঠ’ বলে পরিচিত আরজি করের ফরন্সিকের শিক্ষক দেবাশিস সোমের। সন্দীপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের কাছে এই সমস্ত অভিযোগ দায়ের করেছেন সন্দীপদেরই প্রাক্তন সহকর্মী আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। ওই মামলার সূত্রে সন্দীপের পাশাপাশি সিজিও এবং নিজাম প্যালেসে ডেকে একাধিক বার জেরা করা হয়েছে দেবাশিসকেও।

দেবাশিস ও সন্দীপদের পরিচিত যাঁরা, তাঁদের একটি অংশের দাবি, দেবাশিস অত্যন্ত ধুরন্ধর ও বুদ্ধিমান। নিজেকে বাঁচানোর জন্য তিনি এই পরিস্থিতিতে কী পরিকল্পনা আঁটছেন, তা নিয়ে উস্কে উঠেছে জল্পনা। এই পরিস্থিতিতে সিবিআইয়ের মর্গে এসে তদন্ত করা নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা। তবে কি শাসক-ঘনিষ্ঠ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে বড়সড় কোনও প্রমাণ হাতে পেল সিবিআই। যদিও এ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তেমন কিছু খোলসা করে জানানো হয়নি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।