একেই বলে আদিবাসীর কলজে! আস্থা ভোটে জিতে ঝাড়খণ্ডের রাজদণ্ড 'টাইগার'-এর হাতেই

Jharkhand Floor Test: ঝাড়খণ্ডের বিধানসভায় শক্তির পরীক্ষায় জিতে গিয়েথেন চম্পাই সোরেন। তাঁর নেতৃত্বাধীন সরকার ৮১ সদস্যের বিধানসভা ৪৭টি ভোট পেয়ে ফ্লোরটেস্টে দিতে গিয়েছে।

Sohini Das
৩ মিনিট
একেই বলে আদিবাসীর কলজে! আস্থা ভোটে জিতে ঝাড়খণ্ডের রাজদণ্ড 'টাইগার'-এর হাতেই

ক্লাইম্যাক্সের সামনে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের রাজনীতি। গত এক সপ্তাহ ধরেই রাজনৈতিক ভাবে উত্তাল ঝাড়খণ্ড। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির পর ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেএমএমের নেতা চম্পাই সোরেন। তবে সেই পথ সহজ ছিল না। শপথ গ্রহণের পরেই তিনি জানতে পারেন, পাকাপাকি ভাবে মুখ্যমন্ত্রীত্বের পদ পেতে তাঁকে প্রমাণ করতে হবে সংখ্যাগরিষ্ঠতা। তবেই ঝাড়খণ্ডে গঠন করা যাবে ঝাড়খণ্ডের স্থায়ী সরকার। আর সেই অগ্নিপরীক্ষায় শুধু উতরেই গেলেন না চম্পাইরা, কার্যত জিতে দেখিয়ে দিলেন আজও আদিবাসীদের শক্ত ঘাঁটি ঝাড়খণ্ড। জেএমএমের কাছে গো-হারান হারল অন্য শক্তিরা।

সোমবার আস্থা ভোট ছিল ঝাড়খণ্ডে। সেই আস্থাভোটে অংশ নেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ধৃত হেমন্ত সোরেনও উপস্থিত রয়েছেন সেই ভোটে। পুলিশের কড়া নিরাপত্তায় সোমবার তাঁকে বিধানসভায় নিয়ে আসা হয়। প্রায় ৬০০ কোটি টাকার জমি জালিয়াতি মামলায় ইডির হাতে কিছু দিন আগেই গ্রেফতার হয়েছেন তিনি। বর্তমানে রয়েছেন ইডি হেফাজতে। এর মাঝেই আস্থা ভোটে যোগ দিতে চেয়ে রাঁচীর বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত। আদালত তাঁকে সেই অনুমতি দেয়।

ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসনের সংখ্যা ৮১। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা হল ৪১। ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মোট বিধায়ক সংখ্যা ৪৭। এ ছাড়া বিজেপির ২৫ জন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের তিন জন এনসিপি এবং সিপিআই (এমএল)-এর এক জন করে বিধায়ক রয়েছেন। সিপিআই (এমএল) সমর্থন রয়েছে শাসক জোটের পক্ষে। তিন জন নির্দল বিধায়কও রয়েছেন ঝাড়খণ্ড বিধানসভায়। সামনেই লোকসভা ভোট। তার আগে ঝাড়খণ্ডের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে গদির দখল নিতে পারে বিজেপি, এমন একটা আশঙ্কা গোড়া থেকেই ছিল। তার জন্য অবশ্য সমস্ত ব্যবস্থাই গোড়া থেকে করে গিয়েছিলেন হেমন্ত সোরেন। দলের ভার ও পরবর্তী মুখ্যমন্ত্রীর নামও আগেভাগেই ঘোষণা করে যান তিনি। এমনকী গ্রেফাতারির আগে রাজভবনে গিয়ে ইস্তফাপত্রও জমা দিয়ে আসেন তিনি। যাতে পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার প্রক্রিয়ায় চম্পাইয়ের কোনও অসুবিধা না হয়। বুধবার রাতে হেমন্তের গ্রেফতারির পর বৃহস্পতিবার বার কয়েক রাজভবনে যান চম্পাই। তবে রাজ্যপালের সরকার গড়ার ডাক পেতে পেতে গড়িয়ে গিয়েছিল রাত। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ঝাড়খণ্ডের 'টাইগার' চম্পাই। তবে দশদিনের মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার কথা বলা হয় তাঁকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শপথ নিয়েও স্বস্তি নেই চম্পাইয়ের, সুপ্রিম কোর্টে অস্বস্তি হেমন্তেরও! কোথায় দাঁড়িয়ে ঝাড়খণ্ড?

Jharkhand Crisis: তবে শুধু শপথগ্রহণ করলেই হল না। আগামী দশদিন সময় দেওয়া হয়েছে চম্পাইকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য। আর আপাতত সোরেন-জোটের নয়া ভয় এই বেঁধে দেওয়া সময়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চম্পাই সোরেন 'মাস্টারস্ট্রোক' হেমন্তের, এত করেও ঝাড়খণ্ডে বিজেপিকে রুখতে পারবে JMM?

Jharkhand Political Crisis: বিজেপির বিধায়ক কেনাবেচার ইতিহাস পুরনো। বিরোধীদের একাংশের আশঙ্কা, বিধায়ক কেনাবেচার ‘সময়’ করে দিতেই চম্পইকে সরকার গড়তে আমন্ত্রণ জানাতে দেরি করা হচ্ছে।

হেমন্ত বিধানসভায় আস্থা ভোটে অংশ নিতে এসে অভিযোগ করেছেন, তাঁর গ্রেফতারির নেপথ্যে রয়েছে রাজভবনের হাত। তিনি জানান, ৩১ জানুয়ারি রাতে. দেশে প্রথমবার কোনও একজন মুখ্য়মন্ত্রীকে এ ভাবে গ্রেফতার করা হয়। ইতিহাসের একটি কালো অধ্যায় এটি। একই সঙ্গে তিনি জানান, ঝাড়খণ্ডের শাসক জোটের প্রকতি পূর্ণ আস্থা রয়েছে তাঁর। রয়েছে পূর্ণ সমর্থনও। গোড়া থেকেই বিধায়ক কেনাবেচা হতে পারে এই আশঙ্কায় সতর্ক ছিল জেএমএম। সে কারণে শুক্রবারই শাসক জোটের ৩৭ জন বিধায়ককে রাঁচী থেকে কংগ্রেসের এলাকা হায়দরাবাদের একটি রিসর্টে নিরাপদে রেখা আসা হয়েছিল। তা সত্ত্বেও চার জন বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার রাঁচীতে ফিরিয়ে আনা হয়েছে তাঁদের। ঝাড়খণ্ডে মহাগাঠবন্ধনে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), আরজেডি ও কংগ্রেস। জেএমএমের দাবি, ফ্লোরটেস্টে তেমন বিপাকে পড়তে হবে না, তাদের জোটকে। কারণ তাঁদের কাছে যথেষ্ট বিধায়কের সমর্থন রয়েছে। চম্পাইয়েক কাছে সংখ্যাগরিষ্ঠ সংখ্যার চেয়ে পাঁচজন বেশি বিধায়ক রয়েছে বলেই খবর।

আর তার ফল যা হওয়ার ছিল, তাই হয়েছে। ঝাড়খণ্ডের বিধানসভায় শক্তির পরীক্ষায় জিতে গিয়েথেন চম্পাই সোরেন। তাঁর নেতৃত্বাধীন সরকার ৮১ সদস্যের বিধানসভা ৪৭টি ভোট পেয়ে ফ্লোরটেস্টে দিতে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গদিতে পাকাপাকি জায়গা করে নিয়েছেন জেএমএম-র বহু পুরনো সদস্য চম্পাই সোরেন। স্থানীয় ভাবে তিনি টাইগার নামে পরিচিত। আর তিনি যে সত্যিই বাঘ, প্রমাণ করে দিয়েছেন তিনি।

এদিকে, এই অস্থিরতার মধ্যেই ঝাড়খণ্ডে পৌঁছেছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। রবিবার সিধু-কানহু মাঠে রাতের বিরতির পর সোমবার সকালে মহাত্মা গান্ধী চক থেকে ফের শুরু হয় যাত্রা। সেখান থেকে ছুতুপালু উপত্যকা ঘুরে রাঁচির ইরাবতে পৌঁছন রাহুল। এদিন রাঁচিত শহীদ ময়দানে একটি জনসভা রয়েছে তাঁর। দিন কয়েক আগেই তিনি যখন বিহারে পৌঁছন, সেখানে তখন মিত্র শক্তি বদলে গিয়েছে প্রতিপক্ষে। হঠাৎ করেই বিজেপিতে নাম লিখিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে ঝাড়খণ্ডে অন্তত সেই পরিস্থিতিতে পড়তে হল না রাহুলকে। ঝাড়খণ্ড শেষপর্যন্ত হোমল্যান্ড-ই রইল রাহুলদের জন্য। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে জোটের মান রাখলেন আদিবাসিপুত্র।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?