ধর্ষণের ২৪ ঘণ্টা পরেই কেন 'ক্রাইম সিন' মেরামতির নির্দেশ দেন সন্দীপ ঘোষ?

RG Kar Sandip Ghosh: অনুমতিপত্রটি হাতে আসার পরে পরিষ্কার বোঝা যাচ্ছে, তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করাতে কতখানি মরিয়া ছিলেন সন্দীপ ঘোষ।

inscript
২ মিনিট
ধর্ষণের ২৪ ঘণ্টা পরেই কেন 'ক্রাইম সিন' মেরামতির নির্দেশ দেন সন্দীপ ঘোষ?

ধর্ষণের ঠিক একদিন পরে, অর্থাৎ আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ২৪ ঘণ্টা কাটার পরেই প্রাক্তন অধ্যক্ষ এক অদ্ভুত নির্দেশ দিয়েছিলেন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার তদন্তে নেমে এমন একটি গুরুত্বপূর্ণ নথি খুঁজে পেয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রাজ্যের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে (পিডব্লিউডি) হাসপাতালের সংস্কারের নির্দেশ দিয়েছিলেন। কোন অংশের সংস্কার? ক্রাইমসিন, অর্থাৎ যেখানে অপরাধটি ঘটেছে, সেই ঘটনাস্থল সংলগ্ন এলাকার আশেপাশেই এই সংস্কারের কাজ করানোর নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত ৯ অগাস্ট সকালে হাসপাতালের সেমিনার রুম থেকে ধর্ষিতার লাশ উদ্ধার করা হয়।

সিবিআইয়ের এক সূত্র জানাচ্ছে, তদন্তকারী আধিকারিকরা একটি গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। ওই নথিতে দেখা যাচ্ছে, সন্দীপ ঘোষ সেমিনার হল সংলগ্ন একটি রুম এবং টয়লেট সংস্কারের কাজ পরিচালনা করার জন্য রাজ্যের পিডব্লিউডি-কে অনুমতিপত্র জারি করেছিলেন। অথচ ওই সেমিনার হলের চারপাশের পুরো জায়গাটিই ছিল ক্রাইমসিন! কীভাবে ধর্ষণ ঘটার ২৪ ঘণ্টার মধ্যে খোদ অধ্যক্ষ ক্রাইমসিনের চারপাশে মেরামতির কাজের বরাত দিতে পারেন? তথ্য প্রমাণ লোপাটই কি উদ্দেশ্য ছিল তবে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরজি কর: মাথায় পৌঁছচ্ছে না অক্সিজেন! কেমন আছেন চিকিৎসক দেবাশিস সোম?

RG Kar Case-CBI: বারবার সিবিআইয়ের জেরার মুখে পড়ার পর থেকেই নাকি বেশ চুপচাপ হয়ে যান দেবাশিসবাবু। এ সব নিয়ে বেশ টেনশনেও ছিলেন। এরই মধ্যে রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি।

তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন, পিডব্লিউডিকে জারি করা ওই অনুমতিপত্রটিতে সন্দীপ ঘোষ ১০ অগাস্ট সই করেন। যখন ধীরে ধীরে এই ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে আঁচ বাড়ছে, বিষয়টি সহজে সমাধানের নয় তা যখন বোঝা যাচ্ছে, তখন প্রাক্তন অধ্যক্ষ ক্রাইমসিন মেরামতির নির্দেশ দিচ্ছেন। সিবিআইয়ের এক সূত্র জানাচ্ছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, আরজি করের প্রশাসনিক কর্মকর্তা সন্দীপ ঘোষের নির্দেশে সংস্কার কাজ শুরু করার জন্য পিডব্লিউডিকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অনুমতিপত্রটি হাতে আসার পরে পরিষ্কার বোঝা যাচ্ছে, তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করাতে কতখানি মরিয়া ছিলেন সন্দীপ ঘোষ।

গত ১৩ অগাস্ট কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সিবিআইকে কলকাতা পুলিশের কাছ থেকে ধর্ষণ ও হত্যার তদন্তভার গ্রহণের নির্দেশ দেয়। এই তদন্তভার দেওয়ার কয়েক ঘণ্টা পরেই রাজ্য পিডব্লিউডি কর্মীরা সেমিনার হল সংলগ্ন একটি রুমে মেরামতির কাজ করার চেষ্টা করেন। ওই সেমিনার রুম থেকেই তরুণী চিকিৎসকের মৃতদেহ ৯ অগাস্ট সকালে উদ্ধার করা হয়। তবে মেরামতির কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতাল চত্বরে ছাত্র-ছাত্রীদের ব্যাপক বিক্ষোভের কারণে সেই সংস্কারের কাজ করা সম্ভব হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৩ ঘণ্টা ধরে ক্রাইম সিন খোলা! আরজি করে পুলিশের কর্তব্যে গাফিলতি, নাকি অভিসন্ধি?

RG Kar Rape Kolkata Police: রাজ্য আদালতে জানায় ক্রাইম সিন সিল করা, প্রাথমিক তদন্ত, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের সবই হয়েছে ১১টার আগে।

সিবিআই কর্তাদের মতে, তাঁদের হাতে আসা নথিটি প্রমাণ করছে ওই অংশে মেরামতির কাজ করাতে সন্দীপ ঘোষ মরিয়া ছিলেন। তাই এই নথিটি দু'টি সমান্তরাল তদন্তের মধ্যে সংযোগ স্থাপনে সহায়ক হতে পারে, প্রথমটি ধর্ষণ এবং হত্যা মামলা এবং দ্বিতীয়টি আরজি কর হাসপাতালের ব্যাপক আর্থিক দুর্নীতি।

সন্দীপ ঘোষকে হাসপাতালে আর্থিক অনিয়ম ও দুর্নীতির মামলায় ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে। রাজ্যের জুনিয়র চিকিত্সকরা বিচার চেয়ে পথে নেমেছেন। তারা প্রথম দিন থেকেই স্পষয় বলে আসছেন, আরজি করের ঘটনাটি ধর্ষণ এবং হত্যার বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁদের দাবি, নির্যাতিতা চিকিৎসককে হত্যা করা হয়েছিল কারণ তিনি এই দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করেন। তাই কি তড়িঘড়ি ক্রাইমসিন মেরামত করিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষ?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।