'ভুল করে' ব্রাহ্মণ কিশোরকেই খুন! হাত কামড়াচ্ছে হরিয়ানার গোরক্ষক দল

cow vigilante: স্বঘোষিত গোরক্ষকদের শিকার এবার বছর উনিশের এক কিশোর। হরিয়ানার ফরিদাবাদে গত ২৩ অগস্ট ঘটেছে এই ঘটনা।

inscript
৩ মিনিট
'ভুল করে' ব্রাহ্মণ কিশোরকেই খুন! হাত কামড়াচ্ছে হরিয়ানার গোরক্ষক দল

পুলিশ বলছে, ভুল বোঝাবুঝির কারণে গুলি। কিন্তু সেই ভুল বোঝাবুঝির গুলি ততক্ষণে কেড়ে নিয়েছে দ্বাদশ শ্রেণির এক পড়ুয়ার প্রাণ। স্বঘোষিত গোরক্ষকদের শিকার এবার বছর উনিশের এক কিশোর। হরিয়ানার ফরিদাবাদে গত ২৩ অগস্ট ঘটেছে এই ঘটনা। এসইউভি-তে করে গোরুপাচার করা হচ্ছে সন্দেহে পাঁচজনের ওই দলটিকে তাড়া করে গো-রক্ষকেরা। তাঁদের গুলিতে মৃত্যু হয় ওই কিশোরের।

ওই ঘটনার প্রায় এক সপ্তাহ পরে পুলিশের দাবি, ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা। নিহত কিশোরের নাম আরিয়ান মিশ্র। এখন ব্রাহ্মণ সন্তানকে অকারণে হত্যার বিবেকদংশনে ভুগছে সেই গোরক্ষকদের দল। ওই ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে বজরং দলের সদস্য কৌশিক নামে এক ব্যক্তি। স্থানীয় ভাবে যে ফরিদাবাদের মনু মানেসর নামে পরিচিত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গো-রক্ষকদের তাণ্ডব থেকে ফ্যাসিবাদের জয়গান, ভারত হওয়া সত্যিই সহজ নয়!

violence of Cow Vigilantes in India: আমাদের স্মৃতিতে এখনো দগদগে মহম্মদ আখলাখের কথা। ২০১৫ সালে ২৮ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বিসরাহা গ্রামে ঘটে যাওয়া নৃশংসতা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক ক্ষত।

তদন্তে কৌশিক ও তার দলবল জানায়, আরিয়ান ও তার বন্ধুরা গাড়িতে করে গোরুপাচার করছে। মূল সমস্যাটা বেঁধেছে আরিয়ানকে মুসলিম ভেবে নেওয়ায়। কিছুদিন আগেই চরকি দাদরিতে এক মুসলিম অভিবাসী শ্রমিককে গো-মাংস রাখার সন্দেহে পিটিয়ে মারা হয়। তার তিন দিনের মাথাতেই এই ঘটনা।

এত সব কাণ্ড ঘটানোর পরে আরিয়ানের বাবা সিয়ানন্দ মিশ্রের পা ধরে ক্ষমা চায় অভিযুক্ত কৌশিক। না, ছেলেকে খুনের জন্য নয়। বরং একজন ব্রাহ্মণ সন্তানকে গোপাচারকারী সন্দেহে হত্যার জন্যই তার যত অনুতাপ। সিয়ানন্দ পাল্টা প্রশ্ন করেছিলেন, একজন মুসলিমকেই বা তুমি হত্যা করবে কেন? তা-ও একটা গরুর কারণে। সেরকম বুঝতে গাড়ির চাকায় গুলি করা যেত বা পুলিশে খবর দেওয়া যেত। কেন আইন নিজের হাতে তুলে নিল স্বঘোষিত এই গোরক্ষক বাহিনী? তার উত্তরে অবশ্য নীরব ছিল অভিযুক্ত কৌশিক।

এদিকে এই ঘটনার পর মুখ পুড়েছে বজরং দলের। তারা আপাতত আপন প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। পালওয়াল এবং ফরিদাবাদে 'গরু সুরক্ষা' কার্যক্রমের এক তত্ত্বাবধানকারী বলছেন, সমস্ত গোরক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে, আইন হাতে তুলে না নিতে। এমনকী তেমন সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে পুলিশে খবর দেওয়ারও নির্দেশ রয়েছে। তবে সে নির্দেশ আর কে-ই বা মেনেছে কবে। বজরং দলের সদস্য শৈলেন্দ্র হিন্দু জানিয়েছেন, এই ঘটনাটি আমাদের কাছে একটি কলঙ্ক। এক দশকে প্রথম এমন ঘটনা ঘটল। সবচেয়ে দুঃখজনক হল, আমরা ভুল করে আমাদের ভাইকেই হত্যা করেছি।

সেদিন হরিয়ানার পালওয়াল জেলার এনএইচ-১৯-র গাদপুরি টোলপ্লাজার কাছে আরিয়ানের মাথায় ও ডান কাঁধে গুলি করা হয়। ততক্ষণে প্রায় ৫০ মিটার তাকে তাড়িয়ে এনেছে গোরক্ষকেরা। সম্ভবত গোল বেঁধেছিল তাঁর নামের কারণেই। আরিয়ান যে মিশ্র হতে পারেন, তা কি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল স্বঘোষীত গো-রক্ষকদের! কিন্তু এমন ঘটনা কি সত্যিই খুব ব্যতিক্রম। এখনও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গোরক্ষার নামে নির্বিচারে হত্যা করা হচ্ছে অসংখ্য মুসলিমদের। যে সংবিধান দেশের প্রতিটি মানুষকে আপরুচি খানার স্বাধীনতা দেয়, সেই সংবিধানের দেশেই চলছে এই ভয়াবহ নিধন।

২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে মহম্মদ আখলাখ নামে এক ব্যক্তিকে গো-মাংস রাখার 'অপরাধে' পিটিয়ে মারে তথাকথিক গো-রক্ষক বাহিনী। পরিস্থিতি হিংসার আকার নেয়। এমন ঘটনার কোনও শেষ নেই। সম্প্রতি হরিয়ানাতেই গো-মাংস রান্না করার অভিযোগে বাসন্তীর এক যুবককে পিটিয়ে মারে গোরক্ষকেরা। নিহত ওই যুবকের দেহ ফেরে বাসন্তীতে। গোরক্ষার নামে হিন্দুত্ববাদীদের এই দাপট এখনও চলছে দেশ জুড়ে। প্রশাসন ভুল বোঝাবুঝিতে গুলি বলে মাথা বাঁচাচ্ছে। অথচ মৃত্যুমিছিল অব্য়াহত থাকছে। বেশিরভাগ ক্ষেত্রেই খবরেও আসছে না এই ধরনের ঘটনাগুলি। হরিয়ানায় ওই কিশোর খুনে পুলিশ বাজেয়াপ্ত করেছে বেশ কিছু অবৈধ অস্ত্র। এমনকী যে গাড়িটি নিয়ে শিকার ধরতে গিয়েছিল স্বঘোষিত গো-রক্ষকেরা, সেই গাড়িটিরও বৈধ কাগজপত্র নেই। প্রশাসন-আইনের হাতের তলা দিয়ে দিব্যি তাণ্ডব দেখাচ্ছে এই স্বঘোষিত গোরক্ষক বাহিনী, হরিয়ানার এই কিশোরের মৃত্যু যেন সেই ভয়ঙ্কর ছবিটাই প্রকট করে তুলল আরও একবার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?