মনের সুখে ভোটচুরি! চণ্ডীগড় মেয়র নির্বাচনে যে ভয়ঙ্কর ছবি দেখল দেশ

Chandigarh mayor polls: চণ্ডীগড়ে মেয়র ভোটে ব্যালট পেপার বিকৃত করার অভিযোগ উঠল খোদ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। যে ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত।

Sohini Das
২ মিনিট
মনের সুখে ভোটচুরি! চণ্ডীগড় মেয়র নির্বাচনে যে ভয়ঙ্কর ছবি দেখল দেশ

ভোটে কারচুপি কোনও নতুন বিষয় নয়। তবে যাদের হাতে ভোট নিয়ন্ত্রণের ভার, সেই রক্ষকই যদি ভক্ষক হয়ে বসে, তাহলে যে ঠিক কী হতে পারে, তার নজির দেখল কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। মেয়র ভোটে ব্যালট পেপার বিকৃত করার অভিযোগ উঠল খোদ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। যে ঘটনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। যে পদ্ধতিতে সেখানকার বিজেপি নিয়ন্ত্রিত প্রশাসন আপ-কংগ্রেসের জোট প্রার্থীকে হারিয়েছে, সুপ্রিম কোর্ট মনে করছে, তা আদতে ‘গণতন্ত্রের হত্যা’।

গত ৩০ জানুয়ারি চণ্ডীগড় ছিল মেয়র নির্বাচন। বিজেপিকে রুখতে ওই নির্বাচনে যৌথ ভাবে লড়াই করেছে কংগ্রেস ও আপ। পুরপ্রতিনিধিদের ভোটের হিসাবে প্রথমে এগিয়েও গিয়েছিলেন আপ-কংগ্রেস জোটের প্রার্থী কুলদীপ সিংহ। মোট ৩৬টি বৈধ ভোটের মধ্যে জোট পায় ২০টি। অন্য দিকে, বিজেপির মেয়র পদপ্রার্থী মনোজ সোনকর পান ১৬টি ভোট। কিন্তু পরে জোটপ্রার্থী কুলদীপ সিংহের পাওয়া ৮টি ভোটকে বাতিল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার অনিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
একেই বলে আদিবাসীর কলজে! আস্থা ভোটে জিতে ঝাড়খণ্ডের রাজদণ্ড 'টাইগার'-এর হাতেই

Jharkhand Floor Test: ঝাড়খণ্ডের বিধানসভায় শক্তির পরীক্ষায় জিতে গিয়েথেন চম্পাই সোরেন। তাঁর নেতৃত্বাধীন সরকার ৮১ সদস্যের বিধানসভা ৪৭টি ভোট পেয়ে ফ্লোরটেস্টে দিতে গিয়েছে।

২০২২ সালে মেয়র পদে নির্বাচনে অংশ নেয়নি কংগ্রেস। তাতে আপের অঞ্জু কাটিয়ালকে ১ ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন বিজেপির সরবজিৎ কউর। এ বার জোট বেঁধেছিল আপ-কংগ্রেস। সেই আম আদমি পার্টি ও কংগ্রেস জোটের তরফে অভিযোগ করা হয়েছে, গণনার ঠিক আগেই প্রিসাইডিং অফিসার অনিল নাকি নিজেই পেন দিয়ে কয়েকটি ব্যালটে দাগ কেটে দেন। আর পরে সেগুলোকে বাতিলও করেন নিজে। মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট দেন চণ্ডীগড়ের বিজেপি সাংসদ কিরণ খের। বিরোধী প্রার্থীর ৮টি ভোট বাতিল হওয়ায় তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা কমে দাঁড়ায় ১২তে। ১৬টি ভোট পেয়ে ৩৫ আসনের চণ্ডীগড় পুরনিগমে জয় পায় বিজেপি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'অখণ্ড ভারত' তুরুপের তাস! লোকসভা ভোটের আগেই ভারতের দখলে পাক অধিকৃত কাশ্মীর?

Pakistan-occupied Kashmir: বিজেপির এবং গোদি মিডিয়ার তরফে বারবার একটি বিষয় প্রচার করা হচ্ছে, পাক-অধিকৃত কাশ্মীর এবার ভারতেই ফিরিয়ে আনতে চলেছেন নরেন্দ্র মোদি।

ভোট বাতিলের ঘোষণা হওয়ার পরেই পুরনিগমে হট্টগোল শুরু হয়ে যায়। বিক্ষোভ দেখাতে শুরু করেন আপ এবং কংগ্রেসের পুরপ্রতিনিধিরা। জোটের তরফে প্রথমে পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে আবেদন জানানো হলেও তা খারিজ হয়ে যায়। এর পরে কুলদীপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

সেই মামলার শুনানিতে কড়া পর্যবেক্ষণের কথা জানিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। বেঞ্চ জানায়, ‘‘স্পষ্ট বোঝা যাচ্ছে, মেয়র নির্বাচনের সময় প্রিসাইডিং অফিসার অনিল মসিহা ব্যালট পেপার বিকৃত করেছিলেন। এট শাস্তিযোগ্য অপরাধ।’’ আগামী ৭ ফেব্রুয়ারি পুরপ্রতিনিধিদের নির্ধারিত বৈঠকের উপরে স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানায়, ‘গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে চণ্ডীগড়ে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সেখানে’। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দাওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বেঞ্চ জানায়, প্রিসাইডিং অফিসার কেন ক্যামেরার দিকে তাকাচ্ছিলেন? গণতন্ত্রের সঙ্গে একটা রসিকতা।

ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসার অনিল মসিহা র বিরুদ্ধে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ভাইরাল হয়েছে সেই ব্যালট বিকৃত করার ভিডিও-ও। সুপ্রিম কোর্ট ওই নির্বাচনের ব্যালট ও ভিডিও সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। সামনেই লোকসভা ভোট। দেশ জুড়ে বেজে গিয়েছে নির্বাচনী দামামা। এই পরিস্থিতিতে চণ্ডীগড়ের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে আপ-কংগ্রেসের জোটে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট, তা কি অস্বস্তি বাড়াবে বিজেপির। আগামী ১২ ফেব্রুয়ারি ফের ওই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে সোমবার বিকেল পাঁচাটার মধ্য়ে মেয়র নির্বাচনের সব রেকর্ড সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।