শেষপর্যন্ত চাঁদের মাটি স্পর্শ করতে পারবে তো চন্দ্রযান ৩?

Chandrayaan-3 to land on Moon: আপাতত চাঁদের আকাশে ২৫ কিলোমিটার দূরে রয়েছে সেটি। সেখান থেকেই চাঁদের মাটিতে নেমে আসার কথা তার। কিন্তু পরিস্থিতি ও ল্যান্ডার মডিউলের অবস্থা কি আদৌ সঙ্গ দেবে, ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

Sohini Das
৪ মিনিট
শেষপর্যন্ত চাঁদের মাটি স্পর্শ করতে পারবে তো চন্দ্রযান ৩?

অপেক্ষা মাত্র কয়েকটা ঘণ্টার। চাঁদের মাটি ছোঁবে বহু প্রতীক্ষিত চন্দ্রযান ৩। বারবার ব্যর্থতার পরেও হার মানে না বিজ্ঞান। আর এইখানটিতেই তার সবচেয়ে বড় সাফল্য। বছর কয়েক আগের কথা। সাফল্যের দোরগোড়ায় এসে মুখ থুবড়ে পড়েছিল চন্দ্রযান ২। বিজ্ঞানীদের এত এত দিনের পরিশ্রম মাটিতে মিশে গিয়েছিল এক মুহূর্তে। তবু হার মানেননি তাঁরা। ফের রণসাজে সেজে তাঁরা চন্দ্রপাড়ি দেওয়ার জন্য প্রস্তুত করেছেন চন্দ্রযান ৩-কে। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশে পাড়ি দেয় সেটি। ৫ অগস্ট তা পৌঁছে যায় চাঁদের কক্ষপথে। ২৩ অগস্ট, বুধবার সেটির চাঁদে পা দেওয়ার কথা।

নির্ধারিত সময় অনুযায়ী, বুধবার বিকেল পৌনে ছ'টায় চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল চন্দ্রযান ২-এর। প্রাথমিক ভাবে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, সময় কিছুটা পিছিয়েছে। পৌনে ছ'টার পরিবর্তে সন্ধে ৬টা বেজে ৪ নাগাদ অবতরণ করবে চন্দ্রযান ৩। তবে কথা দিয়েও রাখতে পারলেন না ইসরোর বিজ্ঞানীরা। শেষলগ্নে তৈরি হল অনিশ্চিয়তা। ভারতীয় মহকাশ সংস্থা ইসরোর তরফে নতুন করে জানানো হয়েছে, পরিস্থিতি অনুকূল না থাকলে পিছনো হতে পারে অবতরণ। সে ক্ষেত্রে চাঁদের মাটি ছোঁয়ার তারিখ চারদিন পিছিয়ে বুধবারের পরিবর্তে রবিবারও হতে পারে। একদিন আগেই ইসরোর স্পেস অ‌্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নিলেশ এম দেশাই জানান, কবে অবতরণ হবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২৩ অগস্ট অবতরণের দু'ঘণ্টা আগে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ল‌্যান্ডার মডিউলের অবস্থা এবং চাঁদের পরিস্থিতি বুঝে ঠিক করা হবে অবতরণের সময়। সামান‌্যতম প্রতিকূল অবস্থা বুঝলেই অবতরণ পিছিয়ে ২৭ তারিখ করা হবে। তেমনই বিকল্প ভেবে রেখেছে ইসরো।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদ ছুঁতে আর সামান্য কয়েক ঘণ্টা! চন্দ্রযান ৩-এর সাফল্যের সম্ভাবনা কতটা?

Chandrayaan 3 Landing: এখনও পর্যন্ত যে তিনটি দেশ চাঁদে পা রেখেছে, অর্থাৎ আমেরিকা, রাশিয়া ও চিন কেউই চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারেনি।

২০১৯ সালে চাঁদজয়ের উদ্দেশ্য নিয়ে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ২। চাঁদের মাটিতে পা দিতে যাবে কি যাবে না, মাত্র ২.১ কিলোমিটার দূরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়েছিল এর ল্যান্ডার। ইসরো জানায়, সফটওয়্যার গোলযোগের কারণেই কাজ করেনি ব্রেক। ধীরে ধীরে নামার বদলে চাঁদের বুকে আছড়ে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল চন্দ্রযান ২। তবে চাঁদের কক্ষপথেই থেকে গিয়েছিল চন্দ্রযান ২-এর অরবিটার। তবে ওই যে 'হারায় যা তা হারায় শুধু চোখে।' চাঁদের কক্ষপথে ঘুরতে ঘুরতে চন্দ্রযান ২ এর সেই অরবিটারের সঙ্গে হঠাৎই দেখা হয়ে গিয়েছে চন্দ্রযান ৩-এর বিক্রমের।

ইসরোর তরফে জানানো হয়, ওই দুটি যানের মধ্যে দ্বিমুখী একটি যোগাযোগ স্থাপিত হয় দেখা হওয়ার পরেই। চন্দ্রযান ৩ বিক্রম ল্যান্ডার চন্দ্রযান-২ অরবিটারের সঙ্গে যোগাযোগও স্থাপন করে। আর চাঁদের মাটিতে পা দেওয়ার আগে এ খবর খানিকটা আশাপ্রদ তো বটেই। কীভাবে দুই প্রজন্মের অরবিটারের দেখা হল, এ নিয়ে একটি অ্যানিমেটেড উপস্থাপনাও প্রস্তুত করে ইসরো। তারা আরও জানায়, এই সাক্ষাৎ ও দ্বিমুখী যোগাযোগের ফলে ল্যান্ডার মডিউলে পৌঁছনোর আরও একটা রাস্তা বেরিয়ে এসেছে ইসরোর কাছে। এবার অপেক্ষা শুধুই ল্যান্ডিংয়ের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চাঁদে যেতে গিয়ে পুড়ে ছাই হয়ে গেছিলেন ওঁরা

Chandrayaan 3 and Moon Mission: দু'বছর পরই খুন হয়ে যাওয়ায় তিনি আর দেখে যেতে পারেননি তাঁরই নামাঙ্কিত কেনেডি স্পেস স্টেশন থেকে আরোহী সমেত উড়ে যাচ্ছে অ্যাপোলো-১১।

কিন্তু সেই ল্যান্ডিং ঘিরেই ফের সংশয় দানা বেঁধেছে বিজ্ঞানীদের অন্দরে। ২৩ অগস্ট ল্যান্ডিংয়ের যে সম্ভাবনা গাঢ় হয়ে উঠেছিল, সেই ব্যাপারে নিঃসংশয় হতে পারছেন না তাঁরা। চাঁদ ছোঁয়ার জন্য বর্তমানে সর্বনিম্ন কক্ষপথে প্রতীক্ষায় রয়েছে ল্যান্ডার বিক্রম। সোমবার রাত পর্যন্ত বিক্রমের গতিবিধি একেবারে স্বাভাবিক ছিল। রবিবার দ্বিতীয় দফায় গতি কমানোর পর তা নিয়ন্ত্রণ করা আরও সহজ হয়েছে। আপাতত চাঁদের আকাশে ২৫ কিলোমিটার দূরে রয়েছে সেটি। সেখান থেকেই চাঁদের মাটিতে নেমে আসার কথা তার। হিসেব অনুযায়ী, ২৫ কিলোমিটারের কক্ষপথ থেকে চাঁদের মাটিতে সফট স্যান্ডিং করতে বিক্রমের সময় লাগার কথা ১৭ মিনিট। কিন্তু পরিস্থিতি ও ল্যান্ডার মডিউলের অবস্থা কি আদৌ সঙ্গ দেবে, ভাবাচ্ছে বিজ্ঞানীদের। সব কিছু ঠিক থাকলে, পূর্ব পরিকল্পনা অনুযায়ীই চাঁদের দক্ষিণ মেরুর কাছে নামবে বিক্রম। তার পর তার পেটের ভিতর থেকে নেমে আসবে রোবট গাড়ি প্রজ্ঞান। একদিকে যখন বিক্রম অবতরণের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে কাজ শুরু করে দিয়েছে চন্দ্রযান ৩-এর অরবাইটার। ইতিমধ্যেই তার পাঠানো বেশ কিছু ছবি প্রকাশও করেছে ইসরো।

তবে এ বার তেমন কোনও ঝুঁকি নিতে চাইছেন না মহাকাশবিজ্ঞানীরা। গত বার মুহূর্তের অপ্রস্তুতিতে চন্দ্রযান ২-এর পাশা চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল তাঁদের সমস্ত স্বপ্ন, আশাও। তবে এ বার তেমন কোনও ভুল করতে রাজি নয় মহাকাশ গবেষণা সংস্থা। এর আগে আমেরিকা, রাশিয়া ও চিন শুধুমাত্র চাঁদের মাটি ছুঁয়েছে। চাঁদ অভিযান সফল হলেই সেদিক থেকে 'এলিট' দেশের তালিকায় ঢুকে পড়বে ভারতও। শুধু তাই নয়, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী হিসেবে প্রথম দেশ হবে ভারত।

চন্দ্রযান ৩-র সাফল্য নিয়ে গোটা দেশ উৎকণ্ঠায়। উত্তেজিতও বটে। সেই উত্তেজনার ছোঁয়াচ পৌঁছে গিয়েছে বিজেপি সদর দফতরেও। চাঁদের মাটি ছোঁয়ার আগেই সেই সাফল্যের যাবতীয় কৃতিত্ব যেচে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘাড়ে তুলে গিয়েছেন মন্ত্রী জীতেন্দ্র সিংহ। তাঁর মতে, প্রধানমন্ত্রীর উদ্যোগের কারণেই দেশের এমন উন্নতি। শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়নই নয়, দেশের মহাকাশ গবেষণাকে যে বাণিজ্যিক ভাবে ব্যবহার সম্ভব হচ্ছে, তা তো মোদির জোরেই। আগের সরকার এমন ব্যপার স্যাপারে একেবারেই মাথা ঘামায়নি বলেও তোপ দেগেছেন তিনি। যদিও চন্দ্রযান ৩ ঘিরে মানুষের প্রত্যাশা তুঙ্গে, তবু মহাকাশ অভিযান বলে কথা। যে কোনও মুহূর্তে যা কিছু হতে পারে। সাফল্যের আগেই যে সাফল্যের ভার মোদির ঘাড়ে যাচ্ছে, ব্যর্থতার ভারও কি তাঁর পিঠেই চাপাবেন দলের সতীর্থরা! সে কথাও কিন্তু ভাবাচ্ছে চন্দ্রযান ৩-র সফল অবতরণের মতোই!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।