নববর্ষে মিড ডে মিলে ফ্রায়েড রাইস-চিকেন! বছরের অন্যদিন ধুঁকতে থাকা শিশুদের কী জোটে আসলে?

Poila Boishakh Mid day Meal: সারা বছর সবজি তো দূর অস্ত, খিচুড়িতে সামান্য আলুও থাকে না। পোস্ত নয়, সয়াবিনও নয়, আলুর ঝোল দিয়ে খেতে বসিয়ে দেওয়া হয় বাচ্চাদের।

Madhurima Dutta
৩ মিনিট
নববর্ষে মিড ডে মিলে ফ্রায়েড রাইস-চিকেন! বছরের অন্যদিন ধুঁকতে থাকা শিশুদের কী জোটে আসলে?

একদিন কম্বল বিতরণ, একদিন অকাল বিরিয়ানি, একদিন ক্রিসমাস কেকগুচ্ছ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এস্মস্ত কাজ করেই থাকে। পরের দিন ওই কম্বলের, ওই বিরিয়ানি খাওয়া মানুষটির, ওই কেক পাওয়া শিশুটির কী খাওয়া জুটল, কী আশ্রয় জুটল তার খোঁজ রাখে না কেউই। সারা বছর কোনওমতে ভাত ডাল খেয়ে বাঁচা মানুষকে একদিনের উৎসব দেওয়ার মধ্যে দায়িত্ব পালন নেই, আছে কেবল সেবার আড়ালে স্বার্থসিদ্ধিই। এই প্রশ্ন নতুন করে উঠছে তৃণমূল সরকারের এক সিদ্ধান্তে। পয়লা বৈশাখে মিড ডে মিলে, স্কুলের শিশুদের 'ভালোমন্দ' খাওয়ানোর নির্দেশিকা দিয়েছিল শিক্ষা দফতর। সোমবার প্রধান শিক্ষকদের স্কুলে স্কুলে বাচ্চাদের মিড-ডে-মিলে পোলাও, ডিমের কারি বা চিকেন কষার মতো ভালো মেনু করার নির্দেশ দেয় রাজ্য সরকার।

রবিবার ছিল পয়লা বৈশাখ। রবিবার স্কুল ছুটি, তাই নতুন বাংলাবর্ষের প্রথম কর্ম দিবসেই রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের স্পেশাল মেনু খাওয়ানোর নির্দেশিকা পাঠানো হয়েছিল জেলা আধিকারিকদের দফতর থেকে। খুব স্বাভাবিকভাবেই যা নির্দেশিকা আসে তার সবটাই অক্ষরে অক্ষরে পালন হয় না। জেলা অনুযায়ী, স্কুল অনুযায়ী মেনু বদলেছে। সরকার বলছে, বাঙালির বড় উৎসব নববর্ষের পয়লা দিন সকলেই বাড়িতে ভালো খান, নতুন পোশাক পরেন। তাই স্কুলের পড়ুয়াদেরও সরকারের তরফে ভালো খাওয়ানো হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অপুষ্টিতে ভুগে মরছে লাখো লাখো শিশু, এই ভারত চেয়েছিলেন নেতাজি?

Malnutrition in India: নেতাজি থাকলে দেশ বদলে যেত কী না, দেশে ঘৃণার চাষ আদৌ সম্ভব হতো কী না, দেশের বাচ্চারা না খেতে পেয়ে কাতরাতো কী না সেই তর্ক দেওয়ালে ঘা খেয়ে ফিরে আসে।

খাওয়ানো তো হবেই! শিয়রে লোকসভা ভোটও। বাকি সারাটা বছর সরকারি স্কুলগুলিতে মিডি-ডে-মিলে যাই জুটুক না কেন, সারাবছর যতই মিড-ডে-মিলের চাল-ডিম চুরি যাক না কেন একদিনের 'চ্যারিটি' দিয়ে ভোটের আগে সরকারের জনকল্যাণকে প্রচারের সুযোগ কোন শাসকই বা ছাড়ে। মূল শহরের স্কুলগুলির কথা যদি বাদও থাকে, প্রান্তিক অঞ্চলের স্কুলগুলিতে মিড-ডে-মিলে কী দেওয়া হয়? তার আগে জানা যাক, মিড-ডে-মিলে বাচ্চা প্রতি বরাদ্দ কত টাকা?

মিড ডে মিল প্রকল কেন্দ্র ও রাজ্য সরকার মিলে চালায়। খরচের কেন্দ্র রাজ্য অনুপাত হচ্ছে ৬০ঃ৪০। মিড-ডে মিলে প্রাথমিকে পড়ুয়া পিছু বরাদ্দ হচ্ছে ৫ তাকা ৪৫ পয়সা। এই টাকার মধ্যে কেন্দ্র দেয় ৩ টাকা ২৭ পয়সা আর রাজ্য দেয় বাকি ২ টাকা ১৮ পয়সা। উচ্চপ্রাথমিকের ক্ষেত্রে এই মোট বরাদ্দ ৮ টাকা ১৭ পয়সা। এই বাজারে কোন সবজি, কোন ডাল, কোন ডিম এই টাকায় হয়? এই হিসেব শুনে শিশুও গড়াগড়ি দেবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মিডডে মিলে মাংস বাদ, শিশুর পাতে নেই দুধটুকুও! কোন পথে আসছে দেশে 'অচ্ছে দিন'?

Midday Meals: শুধুমাত্র যে প্রোটিনেরই উৎস দুধ, তা তো নয়। একই সঙ্গে ক্যালশিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি ১২, রাইবোফ্লাভিন, পটাসিয়াম, ফসফরাস, সেলেনিয়ামের মতো একগুচ্ছ উপাদান রয়েছে দুধে। যা শিশু বিকাশের জন্য় ভীষণ ভাবে প্রয়োজনীয়।

কোনও প্রাথমিক স্কুলে ১০০ জন পড়ুয়া থাকলে রোজ মিড-ডে মিল খাওয়াতে কম করে ৮০০ গ্রাম ডাল লাগে। দাম ১০০ টাকার বেশি। আনাজপাতি পেজ ৪ কিলো। ঋতুভেদে যার খরচ কম করে ১৫০ টাকা। ৫-৬ কেজি আলু কিনতেই ১২০ টাকার বেশি লাগে। এর উপর তেল-মশলা-হলুদ-নুন, আদা-রসুনে খরচ প্রায় ১০০ টাকা। গ্যাসও খরচ হয় ১৫০-১৬০ টাকার। সরকার থেকে রন্ধনকর্মীর খরচ মাসে মাত্র ১৫০০ টাকা দেওয়া হয়। সব মিলে প্রতিদিন খরচ হয় প্রায় ৬০০ টাকা।

সরকার বলেছে নববর্ষ উপলক্ষ্যে কলকাতা জেলার ক্ষেত্রে স্পেশাল মেনুতে থাকবে ফ্রায়েড রাইস, ডিমের কারি, আলুর দম, সঙ্গে রসগোল্লা। বাকি জেলাগুলির ক্ষেত্রে ডিমের কারি বা চিকেন। এই স্পেশ্যাল মেনুর খরচ জোগাবে কে? সারা রাজ্যে এক কোটিরও বেশি পড়ুয়া আছে প্রাথমিকে। আধিকারিকরা বলছেন অতিরিক্ত যে খরচ হবে তা ‘মিসলেনিয়াস ম্যানেজমেন্ট ইভোলিউশন কস্ট’-এ স্কুলগুলিকে দিয়ে দেওয়া হবে। বাস্তব বলছে, এখনও এমন বহু স্কুল রয়েছে যেখানে শিক্ষকরা নিজেদের বেতন থেকে টাকা দিয়ে পড়ুয়াদের একদিন একটু ভালো খাওয়ার ব্যবস্থা করেন। সরকারের একদিনের এই এলাহি খাওনদাওনের পর বছরের বাকিদিন শিশুরা প্রকৃত পুষ্টি পাচ্ছে কিনা তা কে দেখবে খতিয়ে?

সরকারের নির্দেশিকা আছে, সপ্তাহের প্রথম দিন মিড-ডে-মিলে সবজি দেওয়া খিচুড়ি ও চাটনি খাওয়ানো হবে। এছাড়াও ভাত, মুসুর ডাল, সোয়াবিন ও আলুর তরকারিও থাকবে। দ্বিতীয় দিনে ভাত, মুসুর ডাল ও মরশুমি সবজি। তৃতীয় দিনে ভাত, ডিম ও আলুর কারি। চতুর্থ দিনে ভাত, মুসুর ডাল, পোস্ত। পঞ্চম দিনে ভাত, মুসুর ডাল, সোয়াবিন আলুর তরকারি এবং ষষ্ঠ দিনে ভাত, মুসুর ডাল, ডিম সেদ্ধ। এছাড়া, স্পেশ্যাল মেনু হিসেবে বিভিন্ন স্কুল নিজেদের উদ্যোগে মাসে অন্তত একদিন মাছ ও মাংস খাওয়াবে বাচ্চাদের।

৫ টাকা ৪৫ পয়সায় পোস্ত, মুসুর ডাল! রাজ্যের গ্রাম তথা প্রান্তিক এলাকার স্কুলগুলিতে গেলে মিড-ডে-মিলের প্রকৃত চেহারা স্পষ্ট হয়ে যাবে। সবজি তো দূর অস্ত, খিচুড়িতে সামান্য আলুও থাকে না। পোস্ত নয়, সয়াবিনও নয়, আলুর ঝোল দিয়ে খেতে বসিয়ে দেওয়া হয় বাচ্চাদের। মুসুর ডালে ডাল নয়, হলুদ গোলা জল থাকে। তাতে একজন বাড়ন্ত শিশু কী পুষ্টি পায় এই আলোচনা গ্লানি বাড়াবে আরও। সরকার একদিন পোলাও-চিকেন খাইয়ে ভোট পেতে পারে ঠিকই, তবে 'চ্যারিটি'-র নামে আসলে কোটি কোটি শিশুকে ঠকানো তাতে বন্ধ হয়ে যায় না।

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?