কেষ্টনগর খ্রিস্টমন্দির: পুতুলখেলার স্মৃতি

Christo Mandir: অনেকেই এ-কথা জানেন, পর্যটন দপ্তর ঘোষিত, রাজ্যের প্রাচীন সাতটি গির্জার মধ্যে কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ অন্যতম। ‘প্রাচীন’ শব্দটিকে সামনে রেখে এক্ষেত্রে স্মরণযোগ্য এ-চার্চের প্রতিষ্ঠাবৃত্তান্তটি।

Abhirup Mukhopadhyay
৪ মিনিট
কেষ্টনগর খ্রিস্টমন্দির: পুতুলখেলার স্মৃতি

দাদু পরতেন সাদা ধুতি, সাদা পাঞ্জাবি। মাথায় মেঘের মতো শুভ্র কেশ। পঁচাত্তর বছর বয়সি আমার দাদু বিকেলে হাঁটতে বেরোতেন রোজ। দাদুর আঙুল ধরে, ওঁর সঙ্গে-সঙ্গে যেতাম আমিও, সেই ছোটবেলায়। রাস্তায় যখন পরিচিত কেউ জিজ্ঞেস করত, ‘রামবাবু, কোথায় চললেন?’─ ‘এই, একটু নাতিকে চার্চ ঘুরিয়ে আনি!’

চার্চে পৌঁছে, আমি কী দেখতাম? বড়ো লোহার গেট পার করে, গির্জার সামনে মাঠ। মাঠের শেষে, কয়েকটি সিঁড়ি। তারপরই, চার্চে ঢোকার দরজা। ঢোকামাত্রই, কেমন যেন পালটে যেত আমার চারপাশের পরিচিত জগৎচিত্রগুলি। বলা ভাল, এখনও যায়।

প্রধানত, চারটি স্তম্ভের ওপর চার্চের সামনের অংশটি দাঁড়িয়ে রয়েছে। ইউরোপীয় নকশাকাজ, এখনও ধরে রেখেছে পিলারগুলি। তলায় আছে দুটি রোমান খিলান। চার্চে প্রবেশের পরেই বাঁ-দিকে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি। ডানদিকেও, যিশু, মা মেরি ও যিশুর জীবনকেন্দ্রিক নানা ঘটনামুহূর্তকে একাধিক মূর্তির মধ্যে দেখতে পাওয়া যায়। আছে অজস্র তৈলচিত্রও। এরপর ডানদিকে এগোলে, প্রধান উপাসনাকক্ষ। কক্ষে, সারি সারি প্রার্থনার আসনরূপী কতগুলি কাঠের বেঞ্চ রাখা। কিন্তু ওই কক্ষে কেবলমাত্র ধর্ম-অনুসরণকারীদেরই প্রবেশ সম্ভব। কৃষ্ণনগর চার্চের সর্বাধিক উঁচু যিশুমূর্তিটির শিল্পসৌকর্য চোখে পড়ার মতো। এখানে জানিয়ে রাখা উচিত, এই মূর্তিটি তৈরি করেছিলেন কৃষ্ণনগরের যশস্বী মৃৎশিল্পী বরেণ পাল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মৃৎশিল্পীর ভুলে দেবী হয়ে গেলেন নীল, কৃষ্ণনগরের দুর্গাপুজোর ইতিহাস আজও বিস্ময় জাগায়

Durgapuja 2022: নদিয়া জেলার বহু বনেদিবাড়ি যুগ যুগ ধরে শামিল হচ্ছে এই উৎসবে। আজ মায়ের বিদায়-লগ্নে ছুঁয়ে দেখা সেইসব ঐতিহ্যকে।

অনেকেই এ-কথা জানেন, পর্যটন দপ্তর ঘোষিত, রাজ্যের প্রাচীন সাতটি গির্জার মধ্যে কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ অন্যতম। ‘প্রাচীন’ শব্দটিকে সামনে রেখে এক্ষেত্রে স্মরণযোগ্য এ-চার্চের প্রতিষ্ঠাবৃত্তান্তটি। ইতিহাসকথন অনুযায়ী, ১৮৪৫ সালে টমাস জাবিবুক প্রথম কৃষ্ণনগর আসেন এবং তাঁরই একান্ত উদ্যোগে ক্যাথলিক সম্প্রদায়ের জন্য একটি উপাসনাগৃহ কৃষ্ণনগরে স্থাপিত হয়।

এখানে আরও কয়েকটি তথ্য মনে করে নেওয়া উচিত। কৃষ্ণনগর রাজপরিবারের প্রধান ধর্মীয়-মন শাক্তভাবনার দিকে প্রবাহিত ছিল। স্বাভাবিকভাবেই প্রজাদের মধ্যেও সেই ভাবনারই ঢেউ ছিল পূজারূপে জাগ্রত। পাশাপাশি কৃষ্ণনগর থেকে সামান্য দূরত্বে, বাংলার প্রথম আধুনিক-মনের রূপকার শ্রীচৈতন্যের অভ্যুত্থান, অল্প হলেও বৈষ্ণব ধর্মের প্রতি এখানকার বাসিন্দাদের আশ্রয়ভাবনায় নিমজ্জিত করেছিল। ‘অল্প হলেও’ বলছি এই কারণে, এমন কথিত আছে, বৈষ্ণব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেও চৈতন্যের ভাবমূর্তিকে বিশেষ পছন্দ করতেন না রাজা কৃষ্ণচন্দ্র রায়। এও শোনা যায় যে, তাঁর রাজত্বসময়ে নবদ্বীপে চৈতন্যপূজা প্রায় বন্ধ হওয়ার সম্মুখীন হয়েছিল।

যদিও, এ-তথ্য অনেকেই মানতে নারাজ। কিন্তু এ-কথা স্বীকার্য যে, কৃষ্ণনগরের এত কাছের একটি অঞ্চলে চৈতন্যের আবির্ভাব-ঘটনা, যা প্রায় গোটা মধ্যযুগের নানান শিল্প-সাহিত্য ও মানুষের জাগরুক-ভাবনাকে তীব্রভাবে প্রভাবিত করেছিল, চৈতন্য-মতাদর্শের সেই হরিনাম-বাতাস তেমনভাবে কিন্তু কৃষ্ণনগরে প্রবেশ করতে পারেনি। শহরে দুটি গৌড়ীয় মঠ আছে, ঠিকই, কিন্তু তাদেরও বয়স ৫০-৬০ বছরের বেশি নয়!

  • আপনার জন্য আরও কিছু লেখা
উনিশ শতকে বিশ্বের দরবার আলো করে ছিল, কালের নিয়মে কদর হারিয়েছে কৃষ্ণনগরের মূর্তি

বিখ্যাত রাজ্যের হস্তশিল্প মেলা-সহ শহরে আয়োজিত বেশ কয়েকটি শিল্প ও কারুশিল্প মেলা এই কারিগরদের শিল্প প্রদর্শনের জন্য তাঁদের একটি বিস্তৃত প্ল্যাটফর্ম অফার করে।

এইসব তথ্যের উল্লেখ করছি একটিই কারণে। ১৯৪৫ সালে যখন টমাস জাবিবুক কৃষ্ণনগরে এলেন, তার ৬৩ বছর আগে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় প্রয়াত হয়েছেন। সম্ভবত, তখন শিবচন্দ্র রায়ের রাজত্বকাল। তখন, জাবিবুক যে ক্যাথলিক সম্প্রদায়ের জন্য উপাসনাগৃহ তৈরি করছেন, সেই ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে কৃষ্ণনগরের স্থানীয় ভক্তরাও নিশ্চয়ই ছিলেন। অর্থাৎ, হিন্দু ধর্মের পাশাপাশি, খ্রিষ্টবিশ্বাস সে-সময়ের আগে থেকেই কৃষ্ণনগরের কিছু মানুষের মধ্যে প্রবেশ করেছিল!

জানা যায়, ১৮৪৫-এ উপাসনাগৃহটি তৈরির পরে নিজের অসুস্থতার কারণে উপাসনাগৃহটিকে বন্ধ করতে বাধ্য হন জাবিবুক। এবং সেখানে একটি ডিসপেনসারি খোলা হয়। এর ১০ বছর পরে, ফাদার মিলন বেঙ্গল মিশনের জন্য কাজ করার সময় সেই ডিসপেনসারিটি ফেরৎ চান। তাঁর এই চাওয়ার সঙ্গে যুক্ত হয়ে ছিল স্থানীয় ভক্তদের ইচ্ছেও। ১৮৮৬ সালের ১ সেপ্টেম্বর, উপাসনাগৃহটির পরিচালনার জন্য বিশপ নিযুক্ত হন ফ্রান্সিস পোজি। ‘কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়োসিস’─সরকারিভাবে নামটি স্থির হয় ১৮৮৭ সালে। এবং ১৮৮৭ সালেই, এক ভূমিকম্পে চার্চের বহু অংশ ভেঙে পড়ে। এখন যে-চার্চটি আমরা দেখতে পাই, তা বিশপ পোজির চেষ্টায় ভূমিকম্পের দু’বছরের মধ্যেই গড়ে তোলা হয়। তবে এখন আর ‘কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়োসিস’ নয়, বদলে ‘কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ’ নামেই এই গির্জাটি বেশি পরিচিত।

২০০৯ সালে, চার্চের ঠিক উলটো দিকে তৈরি হয় এক নতুন স্থাপত্য, যার নাম─খ্রিষ্টমন্দির। বাইরের দেওয়ালে রয়েছে সেন্ট অগাস্টিন, সেন্ট পলস্‌, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, সেন্ট জেমস্‌-এর মতো সন্তদের মূর্তি। প্রধান দরজার চূড়ায় রয়েছেন, মা মেরির কোলে সদ্যোজাত যিশু। তার সামনে, একাধিক ভারতীয় চিন্তক ও মনিষীদের মূর্তি। আর ভেতরে? ভেতরে ঢুকলে বোঝা যায়, ‘খ্রিষ্ট’ শব্দটির সঙ্গে ‘মন্দির’ শব্দটির সংযুক্তির কারণ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইতিহাসে মাখামাখি বড়দিন! কলকাতার বুকে যেভাবে বেঁচে রয়েছে একফালি আর্মেনিয়া

Armenian population in Kolkata: ১৯১৫ সাল থেকে গণহত্যা শুরু হয় আর ১৯২১ সালে কলকাতার জনগণনায় দেখা যায় শহরের আর্মেনিয় জনসংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছে।

খ্রিষ্টমন্দিরের ভেতরের প্রধান দেওয়ালে, নীচ থেকে ওপর পর্যন্ত, হিন্দু-রীতির নানান প্রথাচিহ্নকে ব্যবহার করে, দেওয়ালে মূর্তির সাহায্যে দেখানো হয়েছে একটিই দৃশ্য─যিশু বাঙালি-হিন্দুর ঘরে জন্মালে কেমন হত তাঁর চারপাশ! উলুধ্বনি সহযোগে আমাদের চেনা পরিবেশে সেই ঈশ্বর-সন্তানের আবির্ভাবের চিন্তাকেই ‘খ্রিষ্টমন্দির’ তুলে ধরেছে, যা একইসঙ্গে নতুন ও কিছুটা হলেও অনিরপেক্ষ। কারণ বাঙালিয়ানার মধ্যে কেবল হিন্দুত্ব নয়, অনেক ধর্মই একত্র রামধনু বসবাস করে। কিন্তু দেয়ালের ওই মূর্তিগুলির কাহিনিচিত্রের মধ্যে অন্য কোনও ধর্মের প্রবেশাধিকার প্রায় যেন নেই।

তবু আশ্চর্য এই যে, ধর্মনিয়ন্ত্রকদের মন অনেক জটিলতাকে সঙ্গে নিয়ে চললেও, সাধারণ মানুষের তাতে খুব একটা যায় আসে না। তাই হয়তো চার্চে ঢোকার তিনটি রাস্তার মধ্যে একটির অর্ধেক অংশে রয়েছে মুসলিমদের বাস। সেখানে নতুন একটি মাদ্রাসা স্কুলও তৈরি হচ্ছে এখন। প্রত্যেক বছর ২৫ ডিসেম্বরে এই রাস্তাটিতেই মেলা বসে। সেইসব মুসলিমগৃহের সামনেও চলতে থাকে মেলা। সম্পূর্ণ গলিটাই সাজানো হয়, আলো দিয়ে। রাস্তাটির মাঝখানে, যার একদিকে খ্রিষ্টানদের বসবাস অন্যদিকে নির্মীয়মাণ মাদ্রাসা, সেখানে বাঁশ পুঁতে, খড় বিছিয়ে, ছোট-ছোট পুতুল দিয়ে সাজিয়ে, নানান আলো-সহযোগে বেথলেহেমে সদ্যোজাত যিশুর জন্মমুহূর্তটি দেখানো হয়।

চার্চের মেলায় ছোট থেকে যখনই দাদুর সঙ্গে, ওই ছোট-ছোট পুতুল-ঘেরা যিশুর জন্মমুহূর্তটির সামনে গিয়ে দাঁড়াতাম, মনে হত এ তো জন্মাষ্টমীর ঝুলন!

আজ বুঝি, যিনি বা যাঁরা খড়ের ওপর ওই পুতুলগুলি প্রত্যেক বছর সাজান, পৃথিবীর সেই সাধারণ মানুষগুলির কাছে গোকুলের কৃষ্ণের ছোটবেলা, আর বেথলেহেমের ২৫ ডিসেম্বর, ‘প্রার্থনা’ ও ‘শান্তি’র নিরাময়ে, যেন সমার্থক!

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।