গাড়ির কালো ধোঁয়ায় আমার শ্বাস নিতে কষ্ট হয়!

Children's Day 2024: আম্মুকে কী করে বুঝাই যে আমার গাড়ির হর্ন আর রাস্তার জ্যাম ভালো লাগে না।

Rupkotha Tariq Zaara
২ মিনিট
গাড়ির কালো ধোঁয়ায় আমার শ্বাস নিতে কষ্ট হয়!

আমার এখন আর বাইরে বেরোতে বেশি ভালো লাগে না। ঘরই আমার পছন্দ। এটা নিয়ে বাবা আর আম্মু প্রায়ই আমাকে কড়া কথা শোনায়। আমার আম্মু বিকেল বেলা হাঁটতে ভালবাসেন। বাবা তখন অফিসে। অনেক সময় ইচ্ছে না থাকলেও আমি হাঁটতে বের হই। আমাদের বাসাটা ঢাকার গ্রিনরোডের ঠিক পাশে, ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠাল বাগানে।

আমরা বের হয়ে গ্রিন রোডের দিকটা হয়ে ধানমণ্ডিও যাই মাঝে মধ্যে। আম্মু আমাকে মজার মজার খাবারের লোভ দেখিয়ে নিয়ে যায়। কিন্তু বিশ্বাস করো আমার এখন আর বাইরে হাঁটতে ভাল লাগে না। বাইরে এত আওয়াজ। গাড়ির হর্ন বেজে যাচ্ছে তো যাচ্ছেই। আশপাশে যে হাসপাতাল, স্কুল আর আমরা ছোটরা আছি সেটা মনে হয় ওরা ভুলে যায়। আমার কান বন্ধ হয়ে আসে। মাথা ব্যাথা শুরু হয়ে যায়। আর রাস্তা জুড়ে জ্যাম। আমাদের ঢাকা শহরে হাঁটার জায়গা কোথায়?

সকালে স্কুলে যাবার পথে আমি আর বাবা রিকশা করে যাই। কিন্তু কিছু দূর যাওয়ার পরই দেখি জ্যাম। স্কুলের সময় হয়ে যায় তাই রিকশা থেকে নেমে আমরা হেঁটেই যাই বাকি পথ। কিন্তু আমাদের স্কুলে যাওয়ার পথে রাস্তার ওপরে এত দোকান যে ঠিক মতো হাঁটতে পারি না। অনেক কষ্টে ভিড় ঠেলে স্কুলে যাই।

স্কুল বন্ধ থাকলে আর স্কুল থেকে ফিরলে আম্মু যখন বলে, "চল হাঁটতে যাই, বিকেলে হাঁটলে ভালো লাগবে, তোকে পিৎজা খাওয়াব। তখন আম্মুকে কী করে বুঝাই যে আমার গাড়ির হর্ন আর রাস্তার জ্যাম ভালো লাগে না। গাড়ির কালো ধোঁয়ায় আমার শ্বাস নিতে কষ্ট হয়!

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশে বড়রা এত ঝগড়া, মারামারি কেন করে?

Children's Day 2024: আমাদের দেশে আরও নতুন নতুন খাবার আবিষ্কার হওয়া উচিত। আর সেইসব খাবার যেন সবাই যখন ইচ্ছে খেতে পারে।

তোমরা যারা বড় তারা আমাদের এই কষ্টটুকু বুঝতে চেষ্টা করো। আমি চাই আমার শহর সুন্দর হোক। পরিবেশ সুন্দর হোক। আমি বিকেলে হাঁটতে যেতে চাই। স্কুলে যাওয়ার পথে হাঁটার ফুটপাত পরিস্কার পরিচ্ছন্ন চাই। আমার এই ইচ্ছে পূরণ হলেই হবে, আর কিছু না।

রূপকথা তারিক জারা

চতুর্থ শ্রেণি

ওয়াইডব্লিউসিএ হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল

ঢাকা, বাংলাদেশ

(শিশুর ছবি পরিবারের সম্মতিক্রমে ব্যবহৃত)

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলার ভূতেরা কেমন দেখতে, কোথায় থাকে, কী খায়?

Ghosts of Bengal: পাশ্চাত্যের বহু ভৌতিক আখ্যানের তুলনায় বাংলার লোককথায় ভূতেরা অনেক বেশি গৃহস্থালি জীবন, খাদ্যাভ্যাস, সামাজিক পরিচয়, শ্রেণিবিন্যাস এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত। তারা কখনও মাছের প্রতি আসক্ত, কখনও গাছের ডালে আশ্রয় নেওয়া ভবঘুরে, কখনও অসমাপ্ত সংসারের স্মৃতি বহনকারী নারী, আবার কখনও ব্রাহ্মণ্য সামাজিক মর্যাদার প্রতীক।

দেশভাগের ক্ষত বুকে নিয়েই গড়ে উঠেছিল ঢাকা কালীবাড়ি, দক্ষিণ কলকাতার মন্দিরের ইতিহাস

Dhaka Kalibari: দেশভাগের পর বরিশাল থেকে কলকাতায় এসে নিজের শিকড়ের স্মৃতি ধরে রাখতে মন্দির গড়ে তুলেছিলেন ননীগোপাল চক্রবর্তী। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের এই মন্দিরই আজ পরিচিত ঢাকা কালীবাড়ি নামে। মাটির প্রতিমা থেকে কষ্টিপাথরের বিগ্রহ, কালীপুজোর বিশেষ ভোগ—মন্দিরটির ইতিহাসে মিশে রয়েছে ধর্মীয় বিশ্বাস ও দেশভাগের স্মৃতি। কী ভাবে?

বইয়ের জন্য হাঁটতে হয় কেন?

Walk for Books 2026: প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে বইমেলাকে মনে করে বইয়ের জন্য একবার হেঁটেছিল বাঙালি। তারপর দীর্ঘ বিরতি পেরিয়ে আবার এই ৩১ অক্টোবর, ২০২৬-এ দেখা গেল সেই ছবি। হুড়দুড় করে ছেলেবুড়োমেয়েমদ্দ সব রাস্তায় নেমে এল—এ কী আজব খেলা রে ভাই!

শতবর্ষ পেরিয়েও ঋত্বিক ঘটক যেন আজও সমকালীন

Ritwik Ghatak: আমরা যখন ছোট ছিলাম, মানে ষাটের দশকের সেই শেষ দিকে বা সত্তরের দশকে, তিনি কত না অদ্ভুতভাবে আমাদের প্রভাবিত করতেন। যেমন একদিন আমাদের রবীন্দ্রসদনের সামনে দেখতে পেয়ে তিনি হঠাৎ বললেন, আমাকে একটা ট্যাক্সি ধরে দেবে?

কলকাতায় চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল অফ ম্যাজিক অ্যান্ড পারফর্মিং আর্টস

West Bengal School of Magic: মুখ্যমন্ত্রী ‘পশ্চিমবঙ্গ স্কুল অফ ম্যাজিক, ইল্যুশন অ্যান্ড পারফর্মিং আর্টস’ স্থাপনের প্রস্তাবে অনুমোদন করেছেন। পুজোর পর উপদেষ্টা কমিটির সদস্যরা বৈঠক করবেন।

বিভূতিভূষণের উপন্যাস কেবল দৃশ্যের নয়, শব্দেরও এক জগৎ তৈরি করে

Bibhutibhushan Bandyopadhyay: বাংলা সাহিত্যে বিভূতিভূষণকে আমরা সাধারণত প্রকৃতির কবি বলেই চিনি। তাঁর বর্ণনায় নদী, মাঠ, বন, আকাশ, ঋতু আর গ্রামীণ জীবনের যে ছবি ফুটে ওঠে, তা নিয়ে বহু আলোচনা হয়েছে। কিন্তু তাঁর সাহিত্যকে যদি একটু অন্য দিক থেকে দেখা যায়? যদি আমরা শুধু দৃশ্যের দিকে না তাকিয়ে শোনার চেষ্টা করি?

স্ট্যাচু অব লিবার্টি ও আমেরিকার অভিবাসন: আমেরিকার ইতিহাসে আশ্রয়প্রার্থীদের জায়গা কোথায়?

Statue of Liberty: স্ট্যাচু অব লিবার্টির ধারণার সূত্রপাত ১৮৬৫ সালে। ফরাসি রাজনৈতিক চিন্তাবিদ এদুয়ার্দ দ্য লাবুলে আমেরিকার স্বাধীনতার শতবর্ষ এবং ফ্রান্স-আমেরিকার বন্ধুত্বকে স্মরণ করে স্বাধীনতার প্রতীক হিসেবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ধারণা দেন।

এশিয়ার সেরা মিউজিয়ামের স্বীকৃতি পাটনার, কীভাবে বিশ্বসেরাদের টেক্কা দিল বিহার মিউজিয়াম?

Patna Outranks paris: বিশ্বের সেরা ১০০টি মিউজিয়ামের তালিকায় নবম স্থান অর্জন করে কীভাবে ল্যুভর ও মেটের মতো বিখ্যাত জাদুঘরকে পিছনে ফেলে এশিয়ার সেরা মিউজিয়াম হয়ে উঠল পাটনার বিহার মিউজিয়াম?