ক্রেতা সেজে বার্গার কিংয়ে ৪০ রাউন্ড গুলি! যে বীভৎস হত্যাকাণ্ডে স্তব্ধ দিল্লি

Murder at Delhi Burger King: আমনকে লক্ষ্য করে প্রায় ৪০ রাউন্ড গুলি করা হয়। ঘটনার সময় বার্গার কিংয়ের ১২ জন কর্মীসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন সেখানে।

inscript
৩ মিনিট
ক্রেতা সেজে বার্গার কিংয়ে ৪০ রাউন্ড গুলি! যে বীভৎস হত্যাকাণ্ডে স্তব্ধ দিল্লি

দিল্লির ব্যস্ত একটি খাবারের দোকানে। প্রতিদিনের মতোই ভিড়। অর্ডার দেওয়া হচ্ছে, অর্ডার উড়ে আসছে, গুঞ্জনে গুঞ্জনে গমগম করছে জনপ্রিয় সেই ফুড জয়েন্ট। দিল্লির রাজৌরি গার্ডেনের জনপ্রিয় ওই দোকানে বছর তিরিশের এক যুবক বসে আছেন একজন প্রায় সমবয়সি যুবতীর সঙ্গেই। যুবতী গল্পচ্ছলেই যুবকের কাছে তাঁর ফোনটি চাইলেন। খাবারের অপেক্ষা করতে করতেই ফোন স্ক্রোল করছেন। খুব সহজ সাধারণ দৃশ্য।

দু'জন লোক ঢুকেছে দোকানটিতে। এগিয়ে যাচ্ছে কাউন্টারের দিকে। অর্ডার দিয়েছে নিয়মমাফিক। তারপর চুপচাপ ওই যুবক যুবতীর পিছনের একটি টেবিলে বস তারা। বাকিটা অস্বাভাবিক। বুধবার রাতে দিল্লির রাজৌরি গার্ডেনের বার্গার কিংয়ের ভিতরে যা ঘটে এরপর তা স্তব্ধ করে দেওয়ার মতো! ওই যুবক যুবতীর পিছনের টেবিলে বসার কয়েক মুহূর্তের পিস্তল বের করে গুলি চালায় ওই দুই অজ্ঞাতপরিচয় লোক। তাঁদের লক্ষ্য ওই বছর তিরিশের যুবক — আমন জুন। একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। ঘটনাস্থলেই মারা যান আমন। খুন করে আততায়ীরাও শান্তভাবে চলে যায়। আমনের সঙ্গে যে যুবতী ছিলেন এতক্ষণ, তিনিও চলে যান।

ঘটনাস্থলের ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, ওই দুই ব্যক্তি এই যুবক যুবতীর পিছনের চেয়ারে বসে পিস্তল তাক করছে এবং পরমুহূর্তেই গুলি করছে। গুলি চলার তীব্র শব্দে ওই ফুড জয়েন্টের আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করে দেয়। আতঙ্কিত মানুষদের মধ্যে আমনকে নিজের প্রাণ বাঁচাতে কাউন্টারের পিছনে পালাতে দেখা যায়। কমলা ও সাদা শার্ট পরা দুই ব্যক্তি পিস্তল উঁচিয়ে তাঁকে ধাওয়া করে এবং খুব কাছ থেকে গুলি চালায়। এতক্ষণ আমনের সঙ্গে যে যুবতী ছিলেন, তিনি আশ্চর্যজনকভাবে এই গোলাগুলি দেখে বিন্তুমাত্র অবাক হননি, আতঙ্কিতও না। তিনি ধীরে ধীরে একাই রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফুলন দেবীর খুনিই ভারতে আনেন পৃথ্বীরাজ চৌহানের অস্থি! জানেন, কে তিনি?

Phoolan Devi Killer Sher Singh Rana: দুপুর ১:৩০ টা নাগাদ বাড়ি থেকে বেরোন ফুলন দেবী। বেরোতেই তাঁকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিয়ে গাড়ি করে পালিয়ে যান সেই যুবক।

VIDEO | A man was shot at several times by a group of men inside a Burger King outlet in West Delhi’s Rajouri Garden on Tuesday evening. The incident was caught on CCTV installed inside the eatery.

(Source: Third Party)

  • আপনার জন্য আরও কিছু লেখা
সলমান খানকে খুনের চেষ্টা! ভাইজানের বাড়িতে ৫ রাউন্ড গুলি চালাল কারা?

Salman Khan Death Threat: রবিবার ভোর ৫টা নাগাদ সলমন খানের বাসভবনের বাইরে হেলমেট পরা দুই বাইক আরোহী পাঁচ রাউন্ড গুলি চালায়!

— Press Trust of India (@PTI_News)

পুলিশ জানাচ্ছে, আমনকে লক্ষ্য করে প্রায় ৪০ রাউন্ড গুলি করা হয়। ঘটনার সময় বার্গার কিংয়ের ১২ জন কর্মীসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন সেখানে। যখন উপস্থিত মানুষরা বুঝতে পারে আসলে কী ঘটছে, ততক্ষণে বন্দুকধারী দুই দুষ্কৃতী দশটারও বেশি গুলি করে ফেলেছে। "সবটাই যেন ঘটে যায় পলক না ফেলতেই... দুষ্কৃতীদের প্রথম ম্যাগাজিন খালি হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত মানুষজন দৌড়তে শুরু করেন,” বলছেন দোকানের একজন কর্মী। ওই বন্দুকধারীরা, একজন মহিলার সঙ্গে ভিড়ের মধ্যে মিশে পালিয়ে যায়।

ওই ফুড জয়েন্টের কাছেই একটি ঠেলা বসান রাকেশ বক্সী। ওই হইচই, আতঙ্কের মধ্যে রক্তাক্ত যুবকের লাশ পড়ে থাকার দৃশ্য ভুলতে পারছেন না তিনি। রাকেশ বলছেন, "প্রাথমিকভাবে, আমরা কমপক্ষে ১৫ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনি, প্রথমে অন্য কিছু ভেবে ভুল করেছিলাম। কিন্তু গুলির আওয়াজ চলতেই থাকলে আমি বাইরে গিয়ে দেখি লোকজন দৌড়চ্ছে।" পরে কয়েকজন লোক ভেতরে ঢুকলে রাকেশ দেখেন আমন মাটিতে পড়ে আছেন। পরে দোকানের কর্মীরা সবাইকে সরে যেতে বলেন।

স্থানীয় এক বাসিন্দা বলছেন, "এমন ঘটনা এই এলাকায় নজিরবিহীন। প্রথমে খানিক সন্ত্রাসবাদী হামলার মতো মনে হয়েছিল।" এই বীভৎস ঘটনার কয়েক ঘণ্টা পর, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশের এক গ্যাংস্টার হিমাংশু ভাউ এই হামলার দায় স্বীকার করে। পোস্টে বলা হয়েছে, তারা 'শাকি দাদা'-র হত্যার প্রতিশোধ নিয়েছে। 'শাকি দাদা'-কে নাকি আরেকটি গ্যাং হত্যা করে। ওই পোস্টে অভিযুক্ত গ্যাংস্টার নবীন বালি, নীরজ বাওয়ানা, কালা খরমপুর এবং নীরজ ফরিদপুরের নামও উল্লেখ করা হয়েছে।

পুলিশ বলছে এই গ্যাংটি দিল্লি এবং হরিয়ানায় কাজ করে। তোলাবাজির জন্য কুখ্যাত এই গ্যাং। পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্টের সত্যতাও যাচাই করছে। আমনের সঙ্গে থাকা ওই যুবতী কে ছিলেন? কেনই বা তিনি এই গুলি চালানোর ঘটনায় নির্লিপ্ত থেকে পালিয়ে যান? তাহলে কি ওই মহিলাকে টোপ হিসেবে ব্যবহার করেই খুন করা হলো আমনকে? তল্লাশি শুরু করেছে পুলিশ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।