চিনে হু হু করে শিশুরা আক্রান্ত নিউমোনিয়ায়, ফিরছে মাস্ক! নেপথ্যে ফের 'অজানা ভাইরাস'?

China Pneumonia Outbreak : চিনে ফ্লু, কোভিড-১৯ এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগজীবাণুর বিরুদ্ধে প্রস্তাবিত ভ্যাকসিন ফের ব্যবহার করা হচ্ছে।

inscript
২ মিনিট
চিনে হু হু করে শিশুরা আক্রান্ত নিউমোনিয়ায়, ফিরছে মাস্ক! নেপথ্যে ফের 'অজানা ভাইরাস'?

ফের কি এক অজানা ভাইরাস? ফের উৎস চিন! বেশ কয়েকদিন ধরে চিনের শিশুদের এক বিশেষ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার ঘটনা বাড়ছিল। এই বছরের অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের নজরদারি ব্যবস্থার তথ্য পর্যবেক্ষণ করে জানাচ্ছে উত্তর চিনে হঠাৎ করেই শিশুদের শ্বাসকষ্টের অসুস্থতার বৃদ্ধি ঘটছে। চিন বলছে, উত্তরে শিশুদের শ্বাসযন্ত্রের অসুস্থতার পেছনে কোনও অস্বাভাবিক বা নতুন প্যাথোজেন শনাক্ত করা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে বিশদ তথ্য চেয়েছে বেইজিংয়ের থেকে। কারণ করোনা ভাইরাসের সূচনা হয়েছিল, এমনই এক শীতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জাতীয় স্বাস্থ্য কমিশন এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের সহায়তায় চিনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং বেইজিং চিলড্রেনস হাসপাতালের সঙ্গে টেলিকনফারেন্স করেছে তারা। চিনের প্রশাসন তাতে জানিয়েছে, বেইজিং এবং লিয়াওনিং সহ কোথাও কোনও অস্বাভাবিক বা অভিনব প্যাথোজেন বা অস্বাভাবিক ক্লিনিকাল বিষয়ের চিহ্ন মেলেনি। একাধিক পরিচিত প্যাথোজেনের কারণে শ্বাসযন্ত্রের অসুস্থতার হার বৃদ্ধি পেয়েছে। চিন আরও জানিয়েছে, শ্বাসকষ্টজনিত অসুস্থতার বৃদ্ধির ফলে হাসপাতালগুলিতে যে রোগীদের শয্যার অভাব হচ্ছে বা হাসপাতালের ক্ষমতার বাইরে রোগী আসছেন এমনও না। কিন্তু বিষয়টি এবং এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিনের জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রতি মুহূর্তের যোগাযোগ রাখছে হু।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কোভিড যাচাই যন্ত্রে কিস্তিমাত, জাতীয় শিক্ষকের শিরোপা পাচ্ছেন যে বাঙালি

Teachers' Day 2023: পড়ুয়াদের মধ্যে তুমুল জনপ্রিয় এই শিক্ষক অধ্যাপনা তো করেনই, তার পাশাপাশি স্বাস্থ্যসেবার গবেষণায় তাঁর নজির চোখে পড়ার মতো।

চিনের শ্বাসকষ্টজনিত অসুস্থতার ঝুঁকি কমাতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফ্লু, কোভিড-১৯ এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগজীবাণুর বিরুদ্ধে প্রস্তাবিত ভ্যাকসিন ফের ব্যবহার করা হচ্ছে। অসুস্থ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখা; অসুস্থ হলে বাড়িতে থাকা; প্রয়োজন অনুযায়ী পরীক্ষা এবং চিকিৎসার বন্দোবস্ত করা; এবং মাস্ক পরার ঘটনাও ফিরছে আবার। চিন সফর করছেন যারা তাঁদের জন্য এখনই কোনও নির্দিষ্ট ব্যবস্থার সুপারিশ করেনি হু। নিউমোনিয়া এমনিতে অত্যন্ত সাধারণ রোগ তবে শিশুদের ক্ষেত্রে তা আশঙ্কার তো বটেই। নিউমোনিয়া আসলে ফুসফুসের সংক্রমণ এবং প্রদাহ। এটি বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণে হতে পারে। চিন বলছে, উত্তর চিনে গত তিন বছর, এই একই সময়ে 'ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতার বৃদ্ধি ঘটেছে'।

চিন থেকে কোভিড-১৯ এর মহামারীর উৎপত্তি। সারা বিশ্বকে ছারখার করে রেখে দেওয়া সেই সময়, সেই স্মৃতি ভুলবে না মানুষ। তাই এই নিউমোনিয়া রোগের প্রাদুর্ভাব নিয়ে বিশ্বজুড়ে হইইচই হবে স্বাভাবিক। গত সপ্তাহেই, চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, সারা দেশে বেশ কয়েকটি শ্বাসযন্ত্রের রোগ বেড়েছে: বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, কোভিড, মাইকোপ্লাজমা নিউমোনিয়া (সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণ যা শিশুদের প্রভাবিত করে) এবং শ্বাসযন্ত্রের সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি)। প্রশাসন কোভিড বিধিনিষেধ তুলে নেওয়াকেই এই ভাইরসা ও সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করেছেন।

যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলিও মহামারীর বিধিনিষেধ তুলে নেওয়ার পরে ফ্লুর মতো অসুস্থতার বৃদ্ধি দেখেছিল। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন জেনেটিক্স ইনস্টিটিউটের অধ্যাপক ফ্রাঙ্কোইস ব্যালক্স বলছেন, চিনে সম্ভবত শিশুদের শ্বাসযন্ত্রের সংক্রমণ বৃদ্ধির কারণ হচ্ছে, দীর্ঘ লকডাউনের পরে এটিই প্রথম শীত। শ্বাসযন্ত্রের সঞ্চালনকে মারাত্মকভাবে হ্রাস করেছে এই লকডাউন। তাই সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, ডিসেম্বর মাসেই চিনের উহানে কোভিড -১৯ এর প্রাদুর্ভাব হয়েছিল চার বছর আগে। কোভিড-১৯ মহামারী চলাকালীন, হু বারবারই চিনা কর্তৃপক্ষের স্বচ্ছতা ও সহযোগিতার অভাবের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল। উহানে প্রথমবার কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার তিন বছরেরও বেশি সময় পরে, এখনও কোভিডের উত্সকে ঘিরে উত্তপ্ত বিতর্ক চলছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।